Faiza’s World

Faiza’s World moment of me : my daily vibes & Through my lens 🌸🤍
(1)

10/09/2026

মেয়েদের সংসারের প্রতি মায়াটা বোধহয় একটু অন্যরকম।

একটা সংসার শুধু মানুষ দিয়ে তৈরি হয় না—তার সঙ্গে জড়িয়ে থাকে একটা পুরোনো বেডশিট, আলমারির ভাঁজে রাখা শাড়ি, রান্নাঘরের সেই বহু বছরের বাসনপত্র, মাটির হাঁড়ি, কাঁসার বাটি, কিংবা বিয়ের সময় বাপের বাড়ি থেকে নিয়ে আসা নিজের পছন্দের একটা থালা।

এসব জিনিসের কোনোটারই হয়তো আজ আর তেমন দাম নেই। তবু মেয়েরা ফেলে দিতে পারে না। যত্ন করে রেখে দেয়। কারণ ওগুলো আসলে বাসন নয়, কাপড় নয়—ওগুলো একটা একটা করে জমিয়ে রাখা দিন।

এক যুগ, দুই যুগ, তিন যুগ সংসার পার হয়ে যখন সেই পুরোনো বাসনটা হঠাৎ চোখে পড়ে, তখন নস্টালজিয়া শব্দটা বোধহয় যথেষ্ট নয়। বুকের ভেতর কোথা থেকে যেন ফিরে আসে কতগুলো সকাল, কতগুলো দুপুর, কতগুলো অভিমান, কতগুলো উৎসব।

মনে পড়ে—এই বাটিতেই হয়তো প্রথম সন্তানের ভাত মেখে খাইয়েছিল। ওই হাঁড়িটায় কত মানুষের জন্য রান্না হয়েছে। ওই বেডশিটে কত রাত জেগে অসুস্থ মানুষকে সেবা করেছে। কত শীত, কত বর্ষা, কত ঈদ-পূজা, কত অতিথি, কত আনন্দ আর কত কান্না—সবকিছুর নীরব সাক্ষী হয়ে পড়ে আছে সেসব জিনিস।

আজকের দিনে আমরা বলি, “পুরোনো জিনিস দেখে নস্টালজিক লাগছে।”

কিন্তু আমাদের মায়েদের কাছে সেটা শুধু নস্টালজিয়া নয়।
সেটা তাদের জীবনের একটা অংশ।

একটা পুরোনো বাসন হাতে নিয়ে হয়তো হঠাৎ চোখে পানি চলে আসে। কারণ তখন বাসনটা আর বাসন থাকে না—হয়ে যায় সেই সংসারের ছবি, যে সংসারটা তারা কত যত্নে, কত অভাবে, কত ত্যাগে, কত ভালোবাসায় একদিন গড়ে তুলেছিল।

বাঙালি মেয়েরা বোধহয় সংসারকে শুধু চালায় না, সংসারকে জমিয়ে রাখে।

জমিয়ে রাখে পুরোনো কাপড়ে, কাঁসার থালায়, মশলার গন্ধে, কাঠের আলমারিতে, রান্নাঘরের তাকে—আর সবচেয়ে বেশি, নিজের বুকের ভেতর।

তাই পুরোনো জিনিস ফেলে দিতে তাদের এত কষ্ট হয়।

কারণ তারা জানে—
কিছু জিনিস পুরোনো হয়, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে থাকা জীবনটা কখনো পুরোনো হয় না

fans Facebook Muse

জীবন মানেই সুখ খুঁজে বের করা, আর সুখ মানে নিজের ছোট ছোট আনন্দে কৃতজ্ঞ থাকা।
09/09/2026

জীবন মানেই সুখ খুঁজে বের করা, আর সুখ মানে নিজের ছোট ছোট আনন্দে কৃতজ্ঞ থাকা।

08/09/2026

🌿 একটু সবুজ, অনেকটা শান্তি।

একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা...
07/09/2026

একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে

লেখা- Ibrahim Khalil Shawon

06/09/2026

মানুষ নির্দিষ্ট একজনের কাছে বোকা হয়!
নির্লজ্জ হয়, পাগল হয়, বেহায়া হয়। ❤️‍🩹

04/09/2026

দুনিয়াতে হাজারো রকমের খাবার থাকতে, আমার দুর্বলতা সেই সাধারণ ডিম ভাজায়!

04/09/2026

বরবটি ভর্তা 😋🌶️

I’m officially in my era of trying new recipes,
fans

শখের এক মুঠো পাতা রঙের কাঁচের চুড়ি 💚🌿
01/09/2026

শখের এক মুঠো পাতা রঙের কাঁচের চুড়ি 💚🌿

31/08/2026

জীবনের একটা সময় পার করার পর বুঝবেন, মা কতটা ইম্পর্ট্যান্ট।

এই যে আম্মার সাথে কত রাগ-অভিমান করি, কত কথা শুনে বিরক্ত হই—একটা সময় পর বুঝবেন, মেয়েদের জীবনে মা কতটা প্রয়োজন।

মেয়েদের মুড সুইং হলে মা লাগে।
জ্বর আসলে মা লাগে।
গায়ে ব্যথা হলে মা লাগে।
সাজগোজ করার পর মেকআপটা ঠিকঠাক বসেছে কিনা, সেই ছোট্ট কমপ্লিমেন্টটা পাওয়ার জন্যও মা লাগে।

ওই যে মা ছোট ছোট বিষয়ে এত বকাঝকা করত, তখন কত বিরক্ত লাগত! কিন্তু সময়ের সাথে বুঝবেন, সেই বকাঝকাও কতটা আপন ছিল।

একটা সময় এমনও মনে হবে—
ইশ! মা আমাকে একটু বকা দিক।
আমার পাশে বসে থাকুক।
কিছু না বললেও শুধু পাশে থাকুক।

মেয়েদের সর্ব অবস্থায় মা লাগে।

কিন্তু একটা সময় পর আমরা বড় হয়ে যাই। ম্যাচিউর হয়ে যাই। তখন কান্না পেলেও সবসময় মাকে গিয়ে বলা যায় না। খারাপ লাগলেও বলা যায় না। মনে হয়, “এখন তো আমি ম্যাচিউর, মাকে আর অশান্তি দেওয়া যাবে না, প্যারেশানি দেওয়া যাবে না।”

কিন্তু আসলে একটা কথাই বলা হয়ে ওঠে না—

“মা, আমি তোমাকে কতটা ভালোবাসি।”

আমরা অনেকেই বলতে পারি না, মায়ের প্রতি আমাদের টান, মায়া আর ভালোবাসা কতটা গভীর।

আর যখন সত্যিই বুঝতে শুরু করি—মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তখন সবসময় চাইলেও মাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে থাকা যায় না।

আমরা ভাবি, “মা তো আছেই।”
তাকে আলাদা করে স্পেশাল কেয়ার করার কী দরকার?

কিন্তু একটা সময় পর বুঝবেন—
মা যে কতটা দরকার।

মেয়েদের জীবনের প্রতিটা অবস্থায় মা লাগে।
হাসিতে মা লাগে, কান্নায় মা লাগে।
অসুস্থতায় মা লাগে, মন খারাপে মা লাগে।
বড় হয়ে যাওয়ার পরও, পৃথিবীর সবকিছু সামলাতে পারলেও—
একটা জায়গায় আমরা সবাই ছোট্ট হয়ে যাই।

সেই জায়গাটার নাম—মা। 🤍

fans

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faiza’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share