Singnature News

Singnature News ★★★____"ন্যায়ের পক্ষে প্রতিবাদী কন্ঠস্বর"জীবনে হার-জিত আছে, কিন্তু থেমে থাকা নেই।_____★★★
👉 প্রতিষ্ঠা:-২০২০🇧🇩

08/06/2026

সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় ২মাসের কারাদণ্ড ও ১লক্ষ টাকা জরিমানা

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন -চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইব্রাহিম ⤵️ স্টাফ রিপোর্টার : : মেহেদি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ...
27/05/2026

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন -চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইব্রাহিম ⤵️

স্টাফ রিপোর্টার : : মেহেদি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দোয়ারা বাজার উপজেলার ২ নং ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন এই ইউনিয়নের তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইব্রাহিম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,” ঈদের পবিত্র দিনে নরসিংপুর ইউনিয়ন বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করবেন ।”

তিনি আরও বলেন,“আমি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে এ ইউনিয়ন বাসীর প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করে যেতে চাই। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য।”

কাজী ইব্রাহিম আরও বলেন,“ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এ ইউনিয়নের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”

জানা যায়, মানুষের বিপদে-আপদে পাশে থেকে সর্বাত্মকভাবে তা লাঘবের চেষ্টা করে গেছেন। এছাড়া মসজিদ-মাদ্রাসা ও রাস্তাঘাট সহ নানা সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রেখেছেন।

শুধু এখানেই শেষ নয়, মসজিদ নির্মাণের পাশাপাশি নানা উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন এই তরুণ ও শিক্ষানুরাগী চেয়ারম্যান পদপ্রার্থী। নিজ উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের প্রতিনিধি হতে পারলে উন্নয়নের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা রাখা যাবে। তাই এই চিন্তা চেতনা থেকেই তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্তসহ সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেন।
゚ ゚viralシ Kazi Ebrahim

সিগনেচার  ফাউন্ডেশনের"পক্ষ থেকে  ঈদ উপলক্ষ্যে শাড়ি লুঙ্গি বিতরণদোয়ারা  উপজেলার ২ নং নরসিংপুর  ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা  ...
27/05/2026

সিগনেচার ফাউন্ডেশনের"পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে শাড়ি লুঙ্গি বিতরণ

দোয়ারা উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৫০ জন সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

নরসিংপুর ইউনিয়নের অবস্থিত জনকল্যাণ কর অরাজনৈতিক প্রতিষ্ঠান সিগনেচার ফাউন্ডেশনের, চেয়ারম্যান কাজী ইব্রাহিমের নিজস্ব অর্থায়নে স্থানীয় নিম্নআয়ের মানুষের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় সিগনেচার ফাউন্ডেশনের পক্ষে পরিচালক সাংবাদিক, জাহাঙ্গীর আলম মেহেদী বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে এ প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে পড়া নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে শাড়ি, লুঙ্গিসহ রমজানে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি তার জন্মলগ্ন থেকে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা, এলাকার ছেলে মেয়েদের শিক্ষা, স্যানিটেশনসহ নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।

শাড়ী /লঙ্গী বিতরণ কালে উপস্থিত ছিলেন, নাছিমপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হাসিম, ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল হোসেন, ডাঃ আব্দুল কদ্দুস জিহাদ,রহমতপুর গ্রামের প্রবীন মুরব্বি ইল্লাছ আলী সাহেব,
বাংলাদেশ পুলিশ সদস্য নুর উদ্দিন, প্রবাসী বিল্লাল হোসেন প্রমুখ।
Kazi Ebrahim ゚ Singnature News

ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী ইব্রাহিমের ঈদ শুভেচ্ছা বার্তা স্টাফ রিপোর্টার ::দোয়ারা বাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের...
25/05/2026

ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী ইব্রাহিমের ঈদ শুভেচ্ছা বার্তা

স্টাফ রিপোর্টার ::

দোয়ারা বাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিগনেচার ফাউন্ডেশনের, চেয়ারম্যান ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী ইব্রাহিম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে।
কাজী ইব্রাহিম বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের রাজনীতি ও উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ২ নং নরসিংপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বদা কাজ করে যাবেন বলেও জানান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
Kazi Ebrahim ゚ #শেয়ার

🇵🇹 শোক_সংবাদ 😭জীবনের স্বপ্নগুলো চোখে নিয়ে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের রাম প্রসাদ সরকার। পরি...
15/05/2026

🇵🇹 শোক_সংবাদ 😭

জীবনের স্বপ্নগুলো চোখে নিয়ে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের রাম প্রসাদ সরকার। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়, সুন্দর একটি ভবিষ্যতের খোঁজে বিদেশের মাটিতে এসেছিলেন তিনি।

কিন্তু নির্মম ভাগ্য তাকে আর সময় দিল না…💔

ফারো ও পর্তিমাওয়ের মাঝামাঝি এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ সরকার। একই গাড়িতে থাকা আরও চার বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বর্তমানে তার মরদেহ Faro হাসপাতালের হেফাজতে রয়েছে।

প্রবাসের মাটিতে এমন হৃদয়বিদারক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন। 😢
সবার কাছে অনুরোধ, টাঙ্গাইলের কেউ পরিচিত থাকলে দয়া করে সংবাদটি পরিবারের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন।

.

ছাতকে নতুন ইউএনও মো. মহিউদ্দিনের যোগদান  ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ...
14/05/2026

ছাতকে নতুন ইউএনও মো. মহিউদ্দিনের যোগদান

ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। নতুন ইউএনও’র যোগদানে উপজেলার প্রশাসনিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মো. মহিউদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্বশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে প্রশাসনিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায়ও গিয়েছিলেন বলে জানা গেছে। দেশে ফিরে পুনরায় প্রশাসনিক দায়িত্বে যোগ দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি কাপ্তাই উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের পর জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাবো।” তার এ বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল।
ছাতকের সচেতন মহল মনে করছেন, অভিজ্ঞ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে মো. মহিউদ্দিনের আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলনউন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণাছাতক প্রতিনিধি::সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্...
14/05/2026

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন
উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ঈদগাহের পুনর্নির্মাণ কাজের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন। এছাড়া নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য ২ টন চাল এবং আল-জালাল মহিলা মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

এ সময় এমপি মিলন বলেন, নোয়াগাঁও-বাহাদুরপুর সেতু দ্রুত পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ শিগগিরই দেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়নে যেসব কাজ প্রয়োজন, সেগুলো তাঁর জানা রয়েছে। তিনি বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। একটু সময় দিলে পর্যায়ক্রমে সব কাজই বাস্তবায়ন করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, ঈদগাহ পুনর্নির্মাণ কমিটির সভাপতি হাজী আরিছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী নবী হোসেন, সহ-সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহেদ মিয়া, হাজী জহির মিয়া, কোষাধ্যক্ষ হাজী বুলবুল আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী নাজিম উদ্দিন, হাজী কফিল উদ্দিন, বিএনপি নেতা এস জামান, হাজী দুদু মিয়া, সাবেক মেম্বার বাবুল মিয়া, মাশুক মিয়া, ছুরত মিয়া, হাজী রশিদ আহমদ মাশুক, মুহিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার শফিক আলী, ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া এবং ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানসহ এলাকার মুরব্বিয়ানগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানুষের হৃদয়ে মানবতার ফেরিওয়ালা ২নং নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী -কাজী ইব্রাহিম ⤵️স্টাফ রিপোর...
13/05/2026

মানুষের হৃদয়ে মানবতার ফেরিওয়ালা
২নং নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী -কাজী ইব্রাহিম ⤵️

স্টাফ রিপোর্টার মেহেদি ::

মানুষ মানুষের জন্য,এই চিরন্তন সত্যের বাস্তব প্রতিফলন দেখতে হলে পরিচিত হতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। তেমনই একজন নিবেদিত প্রাণ মানুষ হলেন দোয়ারা উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নের মধ্য সোনাপুর গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক, উদ্যোক্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইব্রাহিম । সবার কাছে তিনি পরিচিত কাজী ইব্রাহিম নামে।

তিনি Ebrahim Tours & Travel's,Sylhet এর সিইও এবং ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে তিনি আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক একজন প্রকৃত মানবতার ফেরিওয়ালা।

অল্প সময়েই সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কাজী ইব্রাহিম। হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এই মানুষটি প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন মানুষের কল্যাণে। তার একটাই স্বপ্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো।

ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, শীতার্ত ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা সবক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি। শুধু তাই নয়, যে কোনো সামাজিক সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়, যা এলাকাবাসীর কাছে তাকে অনুকরণীয় করে তুলেছে।
নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অবদান রেখে তিনি গড়ে তুলছেন একটি মানবিক ও আদর্শ সমাজের ভিত্তি।

কাজী ইব্রাহিম বলেন,ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের সেবা করা একটি বড় ইবাদত। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট ও বাঁধ উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমি সমাজের জন্য কিছু করতে চাই। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। যতদিন বেঁচে থাকবো, ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে দরকার ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত প্রচেষ্টা। পরিবেশ রক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন ২নং নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

আজ বিশ্ব গণমাধ্যম দিবস পালিত বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি বিভিন্ন কর্মস...
03/05/2026

আজ বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

゚ #শেয়ার

27/04/2026

প্রচুর বৃষ্টির কারনে ছাতকে বন্যার আশংকা
Kazi Ebrahim

Address

Sylhet

Telephone

+351920072668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singnature News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singnature News:

Share