BNP Archive Sylhet- 1

BNP Archive Sylhet- 1 “ষড়যন্ত্র হয়নি শেষ,
সজাগ থাকো বাংলাদেশ ”

03/09/2025

Let's Talk about Khandakar Muktadir -

সিলেট বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, বিএনপি মনোনীত সাবেক ৩বারের সাংসদ খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য উত্তরসূরী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এতে কোনো সন্দেহ নাই।
নিবু নিবু রাজনীতিতে সিলেট বিএনপি যখন প্রায় অভিভাবক শূণ্য, নেতৃবৃন্দের আস্থার কাঁধ হারিয়ে যেতে লাগলো তখন নিজেকে উপস্থাপন করলেন নিজ গুণাবলী দিয়ে।
কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলার অবিরাম চেষ্টা চালিয়ে গেলেন, নেতৃবৃন্দের সাথে নিখুঁত সম্পর্ক তৈরি করেছেন, আস্থা ভরসার নীড় হিসেবে নিজেকে প্রমাণিত করেছিলেন।
হারিয়ে যায় বিভাজনের রাজনীতি, সিলেটের গুরুত্বপূর্ণ সকল নেতৃবৃন্দ এক কাতারে হাতে হাত রেখে চলতে শুরু করেন।
তৃণমূলে একটা অদৃশ্য শক্তি ভর করে, যার প্রমাণ ৫ই এবং ৮ই ফেব্রুয়ারি ২০১৮ইং।
মেডামের কারান্তরীন হওয়ার পর সিলেট বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন গুটিকয়েক জন উপদেষ্টা মণ্ডলী।
সবচেয়ে প্রভাবিত দুটো নাম ছিলো,
একজন প্রয়াত এম এ হক সাহেব এবং আরেকজন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব।
তখনের নিউজ হেডলাইনে বিএনপির কারোর নাম মানেই এম এ হক সাহেব এবং মুক্তাদির সাহেব।
সেই সময়টাতে সিলেট বিএনপিতে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের প্রভাব সবচেয়ে বেশিই ছিলো বলা যায়।
বিভাজনের রাজনীতিতে শূণ্য ১ আসন'কে নতুন করে পূর্ণতায় রূপান্তর করে তুলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
নির্বাচনী প্রচারকালে সবসময় ওনার সাথে গণসংযোগে থাকায় নিজেই স্টেটমেন্ট হতে পেরেছি কিভাবে ওনাকে জনগণ গ্রহণ করে নিয়েছিলেন।
নিজের দক্ষতা, আচার-আচরণের গুণাবলী দিয়ে যেমন তৃণমূলে নিজেকে গড়ে তুলেছিলেন আস্থার কাঁধ হয়ে! তেমনি জনগণের সাথেও একটা অকৃত্রিম বন্ধন তৈরি করে নিয়েছেন।
সিলেট-১ আসনের একজন সাধারণ নাগরিক এবং দলের সচেতন কর্মী হিসেবে খন্দকার মুক্তাদির সাহেবের বিকল্প নেই আমার বিশ্বাস।
অফুরান শুভকামনা মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা💝

ভিডিও- ডিসেম্বর ২০১৮ ইং।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Archive Sylhet- 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category