Ajker Zakiganj

Ajker Zakiganj অনলাইনে দেখুন প্রিয় জকিগঞ্জ

জকিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনজকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘট...
14/02/2026

জকিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খাওয়ার সময় ছোট ভাই কামিল আহমদ (২৫) ও বড় ভাই জাকির আহমদ (২৮)-এর স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে উত্তেজিত হয়ে কাঠের চেলা দিয়ে কামিল আহমদের মাথায় আঘাত করেন। আঘাতের তীব্রতায় কামিল আহমদের মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বড় ভাই জাকির আহমদকে পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট: ২০২৬ সনের ছাদিছ জামাতে ভর্তি কার্যক্রম শুরু
10/02/2026

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট: ২০২৬ সনের ছাদিছ জামাতে ভর্তি কার্যক্রম শুরু

10/02/2026

জনসমুদ্রে পরিণত কালিগঞ্জ বাজার! স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুনের শেষ নির্বাচনী ভাষণ | সিলেট-৫

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)-এর সমর্থনে আয়োজিত হলো শেষ নির্বাচনী জনসভা। জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভায় চাকসু মামুন এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে কালিগঞ্জ বাজারের এই জনসমুদ্রই বলে দিচ্ছে আগামী নির্বাচনের সমীকরণ। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থনে মুখরিত পুরো এলাকা।

#চাকসুমামুন #মামুনুররশীদ #সিলেট৫ #কালিগঞ্জবাজার #জকিগঞ্জ #কানাইঘাট #নির্বাচন২০২৬ #স্বতন্ত্রপ্রার্থী #ভোট #জকিগঞ্জের_খবর

09/02/2026

জকিগঞ্জে মুফতি আবুল হাসানের নির্বাচনী হুঙ্কার: জনসমুদ্রে পরিবর্তনের ডাক!

#ভোট #সিলেট৫ #মুফতিআবুলহাসান #নির্বাচন২০২৬ #জাতীয়_নির্বাচন

09/02/2026

জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি বহিষ্কৃত: সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ!

• #বিএনপি
• #সিলেট_বিএনপি
• #জকিগঞ্জ
• #রাজনীতি
• #জকিগঞ্জ_বিএনপি
• #বহিষ্কার
• #সংবাদ_সম্মেলন
• #দলীয়_শৃঙ্খলা
• #তৃণমূল_বিএনপি
• #সিলেট_বিভাগীয়_রাজনীতি




ফুলতলী ছাহেব (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৬ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিতশামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহ...
04/01/2026

ফুলতলী ছাহেব (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৬ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।

মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবসমাজের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

০৪ জানুয়ারি ২০২৬ইং
ফুলতলী ছাহেব বাড়ি, জকিগঞ্জ, সিলেট।

10/11/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
ভরণ বাজারের পূর্ব পাশে টমটম গাড়ীর ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত।

ফুলতলীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিতলতিফি কমিউনিটি ক্লিনিক, ফুলতলী ছাহেববাড়ির উদ্যোগে আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০...
08/09/2025

ফুলতলীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লতিফি কমিউনিটি ক্লিনিক, ফুলতলী ছাহেববাড়ির উদ্যোগে আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে মোট ১৪৫ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে ১৩২ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া চক্ষু অপারেশনের জন্য উপযুক্ত ২২ জন রোগীকে বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানান, স্থানীয় মানুষের চোখের সমস্যা সমাধান এবং সচেতনতা বৃদ্ধি করতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। তারা আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং এটিকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, লতিফি কমিউনিটি ক্লিনিক ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

উল্লেখ্য, ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল রোগীদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক যত্নের পরামর্শ দেন।

🛑 ব্রেকিং নিউজ 🛑সিলেটের জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস আমলশীদ ত্রিমহনা টার্নিং ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ...
01/09/2025

🛑 ব্রেকিং নিউজ 🛑

সিলেটের জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস আমলশীদ ত্রিমহনা টার্নিং ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। 🚍💥
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। স্থানীয়রা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

#বাংলাদেশ #সিলেটনিউজ #জকিগঞ্জ #আমলশীদ #বাসদুর্ঘটনা #সিলেটদুর্ঘটনা

এওলাসার গ্রামে অজ্ঞাত লাশ উদ্ধার: এলাকায় চরম উদ্বেগ....সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামে আজ (মঙ্গলবার) সকালে একটি অ...
05/08/2025

এওলাসার গ্রামে অজ্ঞাত লাশ উদ্ধার: এলাকায় চরম উদ্বেগ....

সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামে আজ (মঙ্গলবার) সকালে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। গাছলা বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে লাশটি পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিরাও লাশটি শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকার জনগণকে গুজব এড়িয়ে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রসমাজকে রাসূল (সা.)-এর আদর্শ ধারণ করতে হবে — মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী📍 জকিগঞ্জে কৃতী সংবর্ধনায় বক্তাদের মূল্যবান ব...
03/08/2025

ছাত্রসমাজকে রাসূল (সা.)-এর আদর্শ ধারণ করতে হবে — মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
📍 জকিগঞ্জে কৃতী সংবর্ধনায় বক্তাদের মূল্যবান বার্তা

জকিগঞ্জ (সিলেট), ২ আগস্ট:
“শুধু পুঁথিগত বিদ্যা নয়, আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন নৈতিকতা, সততা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ ধারণ।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, “বর্তমান সময়ে শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের দিকে ছাত্রদের বিশেষ গুরুত্ব দিতে হবে। দেখা যাচ্ছে, কেউ কেউ উচ্চশিক্ষিত হয়েও সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে—যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এই বিপর্যয় থেকে উত্তরণে ছাত্রসমাজকে নেককার ব্যক্তিদের সান্নিধ্যে থেকে আত্মিক পরিশুদ্ধি অর্জনের চেষ্টা করতে হবে।”

তিনি এসব কথা বলেন আজ শনিবার (২ আগস্ট ২০২৫), জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
• আল ইসলাহ ইউকে’র কাউন্সিল মেম্বার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ
• আল হাবীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ
• জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ
• বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন
• ইছামতী কামিল মাদরাসার সভাপতি আহমদ হোসাইন আইমান
• জকিগঞ্জ পৌরসভা সভাপতি মো. দিলশাদ আনোয়ার
• সাধারণ সম্পাদক মারুফ আহমদ
• শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম ও মাওলানা ময়নুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির উন্নয়নে তোমাদের জ্ঞান, দক্ষতা ও আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়, বরং আত্মগঠনের জন্য প্রয়োজন।”

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান ছাত্রদের মাঝে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগায়।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Zakiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share