16/02/2026
ভাই, হঠাৎ হিন্দু সনাতনীরা.......
দেবী দক্ষিণা কালিকার ভূমিকায় নৃত্যাভিনয় করা এই নৃত্যশিল্পী আসলেtransgender ।
আর তাঁর বুকের সামনে দোদুল্যমান স্তনযুগল আসলে সিলিকন নির্মিত প্রপস্।
ভাবের ঘরে চুরি করে, নিজেদের বিরাট বড় হিন্দু ধর্মের ধ্বজাধারী মনে করে, এই অনন্য শিল্পসৃষ্টিকে অকারণে গালাগাল করা এবং ধর্মের জ্ঞান দেয়া বন্ধ করো।
মহাকালকে যিঁনি ধারণ করেন, তিঁনিই মহারাত্রিরূপিণী, ঘোরবর্ণা, দিগ্বসনা মহাকালী! লজ্জা, মোহ, ভয়, কুন্ঠা বিহীনা মহাশক্তিস্বরূপিনী দেবী মহামায়ার রৌদ্ররূপ এই কালীকা স্বরূপা।
খুলে দেখো কালিকাস্তোত্রম্........ কি লেখা আছে?
গলদ্রক্তমুণ্ডাবলীকণ্ঠমালা মহাগোররাবা সুদংষ্ট্রাকরালা ।
বিবস্ত্রা শ্মশানালয়া মুক্তকেশী মহাকালকামাকুলা কালিকেয়ম্ ॥
হুং হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরদ রাজিদে ।
ত্রৈলোক্যৈক মুখে দিব্যে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
প্রত্যালীঢ়মহাঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে ।
খর্বে লম্বোদরে ঘোরে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
নবযৌবনসম্পন্নে সজকুম্ভোপদ্মস্তনি ।
বানীশ্বরি শিবে শান্তে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
ললজ্জিহ্বে দূরারোহে নেত্রত্রয়বিভূষিতে ।
ঘোরহাস্যোৎকটাকারে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
ব্যাঘ্রাচর্মাম্বরধরে খড়্গকর্ত্তৃধরে করে ।
কপালেন্দীবরে বামে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
নীলোৎকট জটাভারে সিন্দূরেন্দু মুখোদরে ।
স্ফারবক্ত্রোষ্ঠ দশনে কালিকায়ৈ নমোহস্তু তে ।।
ওই "নবযৌবনসম্পন্নে সজকুম্ভোপদ্মস্তনি" মানে জানো?
মানে হলো, "নবযৌবনসম্পন্না , গজকুম্ভ অর্থাৎ সুবিশাল কলসী বা জলের ঘড়াসদৃশ স্তন বিশিষ্টা, বাগীশ্বরী, শিবা , শান্তা সেই কালিকাকে নমস্কার"
তাবড় তাবড় কালীসাধক যে রূপবর্ণনা করতে কোনো নাটক করেনি, সেখানে তোমরা কোন্ ধর্মের হাইব্রিড কলা, যে, পাবলিককে ধর্ম বোঝাতে এসেছো?
যে মাতৃযোনিতে জন্ম আর যে মাতৃস্তন্যে জীবন ধারণ........ তা দেখে আধদামড়া বয়সে যদি তোমাদের ধর্ম টলে যায়, তবে বলবো, তোমরা ধার্মিক নও, ধর্মের ষাঁড়!!
সামান্য মহাকালীর রূপে সজ্জিত এক নটকে দেখে তোমাদের ধর্ম নড়ে চড়ে যাচ্ছে, তাহলে সেই সাক্ষাৎ মহাশক্তিকে কোনোদিন সামনে দেখলে তো, তোমাদের ধর্ম পেছন দরজা দিয়ে ধুতি তুলে দৌড় লাগাবে!!!!
সনাতন ধর্মের প্রতিটি দৈবরূপ প্রকৃতির প্রাকৃত রূপক।
এই মহাবিশ্ব ষড়ৈশ্বর্যময় মহাশক্তির অতিপ্রাকৃত লীলাভূমি। সব জায়গায় ধ্যাষ্টামী করতে যেও না।
বিশেষ করে কৃষ্ণানন্দ আগমবাগীশ, রামপ্রসাদ, রামকৃষ (collected)