01/01/2026
হাদি ভাই তার জীবদ্দশায় তার আত্নীয়দেরও ফোন ধরতেন না, যাতে কেউ কোন কাজে তাকে সুপারিশ করার অনুরোধ করতে না পারে। কোটি কোটি টাকার অফার আমাদের সামনে আসতো, হাদি ভাই শুনলেই রেগে যেতেন। একবার এমন একটা সুপারিশের আবেদন নিয়ে ইনকিলাবের সবসময়ের প্রোগ্রামে আসা একজন আসলে ইনকিলাব মঞ্চের গ্রুপ থেকে তাকে বের করে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
হাদি ভাইয়ের ইমিডিয়েট বড় ভাই, ওমর ভাই। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। শিক্ষক হওয়া তার স্বপ্ন ছিলো। হাদি ভাই তার আপন ভাইয়ের ব্যাপারেও কোন সুপারিশ করেন নাই কোনদিন।
হাদি ভাই সবসময় একটা কথা বলতেন- বাংলাদেশের গোয়েন্দা সংস্থা খুব ভালো করেই জানে, ওসমান হাদিকে কারা ডোনেট করে,কত টাকা ডোনেট করে, কোন কাজে ডোনেট করে। এক টাকার দূর্নীতিও যদি তারা দেখাইতে পারে আমি ওসমান কোনদিন আপনাদের সামনে আসবো না।
তাহলে হঠাৎ করে এই আলাপ কেনো!
এই আলাপের একমাত্র উদ্দেশ্য হইলো - তারা ওসমান হাদিকে যেই উদ্দেশ্যে খুন করেছে সেইটা হাসিল হয় নাই। উলটো ব্যাকফায়ার করছে। জনগণ ওসমান হাদির এই ইনসাফের লড়াইকে, তার সাংস্কৃতিক লড়াইকে নিজের করে নিয়েছে। পুরো বিশ্বের বিপ্লবীদের মুখপাত্র হয়ে গেছেন গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, বাংলার মা ও মাটির আজাদির সন্তান ওসমান হাদি৷ এইটা খুনিরা নিতে পারতেছে না।
বাংলাদেশের প্রেক্ষাপটে কাউকে হেয় প্রতিপন্ন করতে দুইটা জিনিস খুব কাজে দেয় - মানি এবং হানি। আজকে মানি নিয়ে কথা বলেছে। আগামীকাল হয়তো কোন মেয়ে এসে বলতেও পারে- আমার গর্ভে ওসমান হাদির সন্তান। এইটাতে অবাক হওয়ার কিছু নাই
যদিও এর কোনটাই ওসমান হাদির বেলায় খুব একটা কাজে আসবে না।
আমরা ওসমান হাদির খুনিদের বিচার চেয়েই যাবো। আমাদের আমৃত্যু ইনসাফের এই লড়াই চলবে...