13/03/2026
আপনি কি কথায় কথায় ইমোশনাল হয়ে যান?
কারো কঠিন কথা, দেরিতে রিপ্লাই, সামান্য অবহেলা সবকিছু যদি আপনার মুড নষ্ট করে দেয়, তাহলে সমস্যা বাইরের মানুষ না।সমস্যা হলো আপনি নিজের মানসিক সিস্টেমকে অন্যের হাতে তুলে দিচ্ছেন।
ইমোশন থাকা ভালো, কিন্তু ইমোশন যদি সিদ্ধান্ত চালায় সেখানেই বিপর্যয় শুরু হয়। কারণ তখন আপনি বাস্তবতা নয়, নিজের মাথার গল্পে প্রতিক্রিয়া দেন। আর মানুষ সেই ফাঁকটাই ব্যবহার করে।
সমাধান কী? নিজেকে ঠাণ্ডা পাথর বানানো নয়।
নিজের ইমোশনের রিমোটটা নিজের কাছে রাখা।
চলুন, কয়েকটা বাস্তবিক টুল দেখি:
১. রিয়েক্ট না করে রিসেট করুন
কেউ আপনাকে আঘাত করলো—সাথে সাথে উত্তর দেওয়া মানে আপনার নিয়ন্ত্রণ তারা চালাচ্ছে।
নিজেকে ৩–৫ মিনিট “টাইম-আউট” দিন।
গভীর শ্বাস নিন।
মনে রাখুন: তৎক্ষণাৎ বলা কথা সাধারণত ভুল হয়।
অনেক সময় নীরব থাকাটাই সবচেয়ে বেশি শক্তির কাজ।
২. ঘটনার সাথে গল্প মেশাবেন না
ঘটনা: “সে ফোন ধরেনি।”
গল্প: “ও আমাকে ইগনোর করছে।”
এখন সিদ্ধান্ত নিন—কষ্ট টা দিচ্ছে ঘটনা, নাকি আপনার নিজের বানানো ব্যাখ্যা?
অতিরিক্ত ইমোশনাল মানুষ বাস্তব নয়, নিজেদের কল্পনার সাথে লড়ে।
ফ্যাক্টকে ফ্যাক্ট হিসেবেই দেখতে শিখুন।
৩. প্রত্যাশার সীমা টেনে দিন
সবচেয়ে বেশি যন্ত্রণা আসে
“আমি ওর জন্য এত করলাম, ও কেন করলো না!”
কারণ আপনি মনে করেন, সবাই আপনার মতো। বাস্তবে কারো সিস্টেম, মন, অগ্রাধিকার কিছুই আপনার মতো নয়।
প্রত্যাশা কমানো মানে সম্পর্ক ভাঙা নয়
এটা আপনার মানসিক শান্তির বীমা।
৪. সবার আবেগের ডাস্টবিন হবেন না
আপনি সব শুনবেন, সব ধারণ করবেন এটা আপনার দায়িত্ব নয়।
সহমর্মিতা রাখুন, কিন্তু নিজের মানসিক জায়গাকে খুলে পাবলিক টয়লেটে পরিণত করবেন না।
ফিল্টার করবেন, কোন কথা শুনবেন কোনটা সরাসরি বাতিল করবেন।
৫. লক্ষ্যহীন হলে ইমোশন বেশি জোরে লাগে
যারা ব্যস্ত থাকে, তারা ছোটখাটো আচরণে ভেঙে পড়ে না।
আপনার ফোকাস যদি কোথাও না থাকে তো ছোট জিনিসই আপনাকে নাড়িয়ে দেবে।
নিজেকে ব্যস্ত রাখুন:
• স্কিল
• স্টাডি
• ক্যারিয়ার
• নিজের প্রোজেক্ট
• শরীর-মন উন্নতি
যে মানুষ ব্যস্ত, তার কাছে ড্রামার জন্য জায়গা থাকে না।
ফাইনাল সত্য
জীবন আপনাকে কিছুই ফ্রি দেবে না।
এখানে টিকে থাকে তারা, যারা নিজের ইমোশন নিজের হাতে রাখে। অন্যের হাতে না।
ইমোশন আপনার শক্তি, কিন্তু নিয়ন্ত্রণ না করলে সেটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়।
তাই ড্রাইভিং সিটে আপনি বসুন।
ইমোশনকে যাত্রী হিসেবে নিন, চালক হিসেবে নয়।
শেষ পর্যন্ত নিজেকে ভালো রাখা আপনার নিজের কাজ। কেউ এসে হাত ধরে করবে না।
অনুসরণ করুন Simple Creation