Freedom Tv

Freedom Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freedom Tv, TV Channel, Sylhet City, Chondipul Sylhet, .

30/08/2025
04/07/2024

কোরআনের পাখি ❤️
হাজী ছফিনা বিবি হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা
২৯ নং ওয়ার্ড পশ্চিম ধরাধর পুর দক্ষিণ সুরমা সিলেট।
এই মাদ্রাসা থেকে অনেক কোরআনে হাফিজ তৈরি হয়েছেন। তাঁরা আজ একেকজন একেক যায়গায় কেউ বিদেশে আছেন কেউ আবার দেশে সম্মানের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

22/06/2024

কাবার চাবি সংরক্ষক ড. শায়েখ সালেহের ইন্তেকাল

পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন এই খবর জানিয়েছে।

পেইজে বলা হয়েছে, মক্কা বিজয়ের পর থেকে ড. সালেহ বিন জাইন কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। তিনি হজরত উসমান ইবনে তালহা রা.-এর বংশধর ছিলেন। বায়তুল্লাহয় জানাজা শেষে তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হবে বলে জানা গেছে।

জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’

সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা রা.-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা-চাবি পরিবর্তন করা হয়েছে। কাবাঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। এই ব্যাগটি পবিত্র কাবাঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয়। কাবাঘরের চাবি কখনো হারায়নি। তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবাঘরের চাবি ফেরত নেয়া হয়।

আব্বাসী, আইয়ুবী, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর মেরামত করা হয়েছে। তখন প্রয়োজনমতো নতুন তালা-চাবিও বানানো হয়েছে। ২০১৩ সালের ১৮ নভেম্বর সর্বশেষ কাবাঘরের চাবি পরিবর্তন করা হয়। এখনো ওই তালা-চাবি ব্যবহার করা হচ্ছে।

সূত্র: দৈনিক ইনকিলাব

21/06/2024

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন+8801999000095
+8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536

🔴কিভাবে খেলা দেখবেন????বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ...
20/06/2024

🔴কিভাবে খেলা দেখবেন????
বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। আপনাদের সে সমস্যার সমাধানের জন্য নিজের যথা সম্ভব হয়েছে কিছু অ্যাপ ও ওয়েবসাইট সংগ্রহ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফুটবল দেখা থেকে বঞ্চিত না হোন।

আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।

🔗𝐀𝐩𝐩𝐬:

1. Sportzfy
2. Krira TV
3. GHD Sports
4. Yacine Tv App
5. Live Football Tv HD
6. HD Streamz
7. Rapid Streamz
8. Soccery Tv
9. Koko Football (IOS)

(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।)

🔗𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:

1. Yacinetv.কম
2. beinmatch1.কম
3. koora.লাইভ
4. Golato.টিভি
5. HD44.কম
6. Yalla.শুট
7. Asgoal.কম
8. Goalarab.কম
9. Foot4live.কম
10. Egylive.অনলাইন
11. Sportstrack.লাইভ
12. FootEm.সাইট
13. Sportsplus.live.সাইট
14. Epicsports.মি
15. Amzfootball.কম
16. Bingsports.কম
17. sportsfeed24.কম
18. Yalla.লাইভ
19. livesports808.কম
20. totalsportek.প্রো

খেলা মিস হয়ে গেছে? কোনো সমস্যা নাই। পুরো খেলা ও খেলার হাইলাইটস দেখার জন্য নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে:

1. footyfull.কম
2. hoofoot.কম

এছাড়াও পেইড এপস ও ওয়েবসাইট গুলোতে অনায়াসে আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন।

1. Bioscope
2. SonyLiv
3. TSports
4. Hotstar
5. ToffeeTV
6. Rabbit hole ইত্যাদি।

এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।

(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে)

সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই টিওর গাও এলাকায় আজকের বন্যা পরিস্থিতি তুলনামূলক কম। আসা করা যায় আজ রাতে যদি বৃষ্টি না হয় ত...
20/06/2024

সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই টিওর গাও এলাকায় আজকের বন্যা পরিস্থিতি তুলনামূলক কম। আসা করা যায় আজ রাতে যদি বৃষ্টি না হয় তাহলে সেখানকার রাস্তাঘাটের পানি স্বাভাবিক ভাবে কমতে শুরু করবে। এলাকার মানুষ এ ব্যাপারে অনেক আতংকের মধ্যে আছেন। তারা বলেন প্রতিদিন রাতে বা ভোরের দিকে যে পরিমাণ বৃষ্টি হয় এই বৃষ্টি মানুষের ঘুম কেড়ে নেওয়ার বৃষ্টি এই বুঝি ঘরে পানি ঢুকে গেলো।

ছবি : ইমাদ উদ্দীন ইমন
Freedom Tv..... Sylhet

*সিলেট সিটি কর্পোরেশনের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী**সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা ...
20/06/2024

*সিলেট সিটি কর্পোরেশনের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী*

*সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী*

*নয়টি ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী*

প্রেস বিজ্ঞপ্তি
২০ জুন ২০২৪ খ্রি.

সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে। নদীতে পলিমাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যহত হয়েছিল। উজান থেকে আসা পানির বিভিন্ন পলিমাটিও আসে সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদে সাথে আলাপ করেছি দ্রুত সুরমা নদী ড্রেজিং ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি এসব বলেন।

তিনি আরও বলেন, দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে। নদী ভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, কিশোরগঞ্জের মিটামইন সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন আমরা আগাম বন্যা পরিস্থিতি রুখতে সুরমা নদী খননের ব্যবস্থা গ্রহণ করছি।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পানিবন্দী মানুষের ভোগান্তিভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পানিবন্দী রয়েছে সিলেট নগর। ছবি : ইমাদ উদ...
20/06/2024

পানিবন্দী মানুষের ভোগান্তি
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পানিবন্দী রয়েছে সিলেট নগর। ছবি : ইমাদ উদ্দীন ইমন
Freedom Tv

20/06/2024

হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাঁথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়: ইসরাইলি সেনা মুখপাত্র।

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেয়া আছে। আপনার নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান বা উঁচু ...
20/06/2024

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেয়া আছে। আপনার নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান বা উঁচু দালান ব্যবহার করুন।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুপার এইটে টাইগারদের প্রথম ম্যাচ সকাল ৬ :৩০ টায়! 🇧🇩আর্জেন্টিনা বনাম ...
20/06/2024

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুপার এইটে টাইগারদের প্রথম ম্যাচ সকাল ৬ :৩০ টায়! 🇧🇩

আর্জেন্টিনা বনাম কানাডা, কোপা আমেরিকার প্রথম ম্যাচ সকাল ৬ টায়!🇦🇷

Address

Sylhet City, Chondipul Sylhet

3100

Telephone

+8801303550196

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freedom Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share