Shadow Cabinet Sylhet

Shadow Cabinet Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shadow Cabinet Sylhet, Media/News Company, Sylhet.

জন সাধারনের ছায়া সরকার হিসেবে কাজ করা আমাদের উদ্দেশ্য। যেহেতু বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ, সেহেতু আগামীর বাংলাদেশ কেমন হবে? এসব প্রসঙ্গে সাধারন মানুষের মতামত এবং তাদের আশা আকাঙ্খার প্রতিফলন এই পেইজে দেখা যাবে।

পেইজে শুধু গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য।

11/09/2024

আইন নিজের হাতে তুলে নেওয়া: ছাত্র সমাজের জন্য সম্ভাব্য ফলাফল

আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে সহিংস উপায়ে নিজেদের দাবি আদায় করা একটি গুরুতর সমস্যা। বিশেষ করে ছাত্র সমাজে এ প্রবণতা খুবই ক্ষতিকর হতে পারে। এমন পরিস্থিতিতে, ছাত্র সমাজের মধ্যে নেতিবাচক পরিবর্তন এবং বহুবিধ সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত পরিণতি দেখা দেয়ার সম্ভাবনা থাকে।

১. আইনের প্রতি অশ্রদ্ধা বৃদ্ধি

আইন নিজের হাতে তুলে নেয়ার ফলে ছাত্রদের মধ্যে আইনের প্রতি অশ্রদ্ধা এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুন অমান্য করার প্রবণতা বৃদ্ধি পায়। এটি কেবল আইনশৃঙ্খলার পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেয় না, বরং ভবিষ্যৎ নাগরিক হিসেবে ছাত্রদের নৈতিক মূল্যবোধেও নেতিবাচক প্রভাব ফেলে।

২. শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা, দাঙ্গা বা আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা শিক্ষার পরিবেশকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ফলে, শিক্ষার মান কমে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

৩. রাজনৈতিক দুর্বৃত্তায়ন

আইন নিজের হাতে তুলে নেয়া রাজনৈতিক দুর্বৃত্তায়নকেও উসকে দিতে পারে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দল বা গোষ্ঠীসমূহ ছাত্রদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর ফলে ছাত্র সমাজ রাজনীতির একটি হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং প্রকৃত শিক্ষা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের বদলে তারা সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের পথে ধাবিত হয়।

৪. সামাজিক ও মানসিক প্রভাব

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ছাত্রদের মধ্যে সামাজিক এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এটি তাদেরকে এক ধরণের অবৈধ ক্ষমতার অপব্যবহারে প্রলুব্ধ করে এবং দীর্ঘমেয়াদে সামাজিক অসাম্য ও দ্বন্দ্বের সৃষ্টি করে। ছাত্রদের মানসিক স্বাস্থ্যের উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন: উদ্বেগ, হতাশা এবং আচরণগত সমস্যার বৃদ্ধি।

৫. আন্তর্জাতিক খ্যাতি ও ভাবমূর্তি নষ্ট হওয়া

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও ছাত্রদের আচরণ দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিফলিত করে। আইন নিজের হাতে তুলে নেয়া প্রবণতার ফলে দেশের শিক্ষার মান এবং আন্তর্জাতিক খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।

৬. সতর্কবার্তা ও প্রস্তাবনা

আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা থেকে ছাত্র সমাজকে বিরত রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করা এবং সহিংসতা বা অন্যায়ের পথে না গিয়ে, শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে নিজেদের দাবি আদায়ের কৌশল শেখানো উচিত। এক্ষেত্রে শিক্ষার্থী সংগঠনগুলোকে সচেতনতা বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সর্বোপরি, আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা ছাত্র সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং তাই এটি রোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

04/09/2024

যেভাবে বঙ্গবন্ধুর নামটা সবক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছিল, কবে জানি সবার নামের পিছনে বঙ্গবন্ধু লেখাটা বাধ্যতামূলক করে দিতো!

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্ স্যার যিনি একাধারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক।এমন সুনামধন্য স্যারকে যেদিন ঢাকা বি...
01/09/2024

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্ স্যার যিনি একাধারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক।
এমন সুনামধন্য স্যারকে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লা'ঞ্ছি'ত করেছিলো। সেদিন বর্তমান হা-হুতাশ করার সুশীলরা কোথায় ছিলো?

স্যার অতিশয় ভদ্রলোক তিনি সেদিন কিছুই বলেনি, শুধু হেসে ছিলেন তা'চ্ছি'ল্য নিয়ে।
এই ঘটনার কিছুদিন পর স্যার মনের ক'ষ্ট নিয়ে মা'রা যান!!

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে ...
31/08/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

©Shahriar Ahmed

30/08/2024

আজ যদি ছাত্ররা হেরে যেত তাহলে হয়ত এই মহান শিক্ষকরাই প্রশাসনের হাতে ছাত্রদের লিস্ট জমা দিতো। 🙂

30/08/2024

রাষ্ট্রের পচন এমন লেভেলে চলে গিয়েছিলো যে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে!

বিএনপি নেতাকর্মীরা এই বন্যা পরিস্থিতির মাঝেও প্রতিদিন সংবাদ সম্মেলন করে চিৎকার দিচ্ছেন নির্বাচন দেওয়ার জন্যে। আজ আবার দ...
28/08/2024

বিএনপি নেতাকর্মীরা এই বন্যা পরিস্থিতির মাঝেও প্রতিদিন সংবাদ সম্মেলন করে চিৎকার দিচ্ছেন নির্বাচন দেওয়ার জন্যে। আজ আবার দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন "অন্তর্বর্তী সরকার কী চায়, জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তা জানার জন্য অতিদ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন ।
নিজের পায়ে নিজে কেন কুড়াল মারতে চাচ্ছেন বুজতে পারছি না। এজন্যেই হয়তো বলে বিএনপি এর দলে মাথা ওয়াল মানুষ নাই।

* ভাইরে জনগণের জিগাইলে উত্তর আসবে অন্তর্বর্তীকালীন সরকার আরো ছয় বছর থাকুক
* জাসদের কাছে গেলে বলবে অন্তর্বর্তীকালীন সরকার আরো তিন বছর থাকুক
* জামাতে ইসলামের কাছে গেলে বলবে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ইচ্ছা থাকুক।
* সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে গেলে বলবে অন্তর্বর্তীকালীন সরকার একটা লম্বা সময় থাকুক।

আর একমাত্র আপনারাই চিৎকার-চেচামেচি করছেন দিনের ১৪ বার, সকাল থেকে সন্ধ্যা। সবার কথা শোনার পরে তখন আপনাদের লজ্জার কি কোন শেষ থাকবে?? দেশে বাচ্চা থেকে বুড়ো সবাই জানে এই মুহূর্তে আপনাদেরও কেউ চায় না। এই কথাটা কি আপনাদের কানে যায় না? মাথায় ঢুকে না, নাকি ঢুকাতে চান না??
তাই এসবের চেয়ে বরং আপনাদের উচিত এই মুহূর্তে জনগণের মন জয় করা। জেল জরিমানায় থেকে যেহেতু এতদিন জনগণের কাছে যেতে পারেননি সেহেতু এখন সবার দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য সহযোগিতা করুন এবং তাদের খোঁজখবর নিন। এই বন্যার সময় কই আপনাদের বড় বড় নেতাদের একজন কেউ তো দেখলাম না বন্যা দুর্গত এলাকায় গিয়ে সরাসরি প্রান সহায়তা দিতে অথবা তাদের কাছ থেকে ভালো-মন্দ খবর নিয়ে আসছে।

দেশের এই জাতীয় দুর্যোগময় পরিস্থিতিতে ঘন ঘন এরকম সংবাদ সম্মেলন না ডেকে দেশের মানুষকে সত্যিই যদি ভালোবাসেন এবং দেশের কল্যাণ করতে মন উতলা হয়ে আনচান করে থাকে তাহলে এখন একটু বুদ্ধি খাটিয়ে মাটিতে নামুন। জনগণের আবেগ অনুভূতিকে সম্মান দিয়ে তাদের চাওয়া পাওয়াটা কান পেতে শুনে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন।

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে 😡১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস৪. দ্রুত ল্যাগেজ প্রধা...
27/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে 😡

১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে।
ডক্টর ইউনুস স্যার 🇧🇩💝🫡

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। কই কথা ছিল এসি গাড়িতে যাবেন, তা না, এই গরমে গাদাগাদি করে এক হাত বাহিরে বের ক...
27/08/2024

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। কই কথা ছিল এসি গাড়িতে যাবেন, তা না, এই গরমে গাদাগাদি করে এক হাত বাহিরে বের করে ট্রাকের সামনের সিটে!
এটাই হল মানুষের টাকার প্রতি দায়বদ্ধতা।
এটাই আল্লাহকে জবাবদিহিতার ভয়।

অনন্য এক চরিত্রের নাম আহমাদুল্লাহ ও সোহাগ ভাই।

তারা আল্লাহ্”কে ভালবাসেন, আমিও তাদের’কে আল্লাহর জন্যই ভালবাসি☝🏼

সাকিব আল হাসান এর জন্য এখন যেইসকল সুশীল-দালাল ক্রিকেটার'রা মায়া কান্না করে আবেগ দেখাচ্ছেন? তখন এই ছেলেটার অপরাধ কি ছিলো?...
27/08/2024

সাকিব আল হাসান এর জন্য এখন যেইসকল সুশীল-দালাল ক্রিকেটার'রা মায়া কান্না করে আবেগ দেখাচ্ছেন?
তখন এই ছেলেটার অপরাধ কি ছিলো? ওকে নিয়ে তো আপনাদের একটা পোস্ট করতে দেখলাম না? তখন কেউ বানর দিয়ে পোস্ট করে কেউ বউ বাচ্চা আর গার্লফ্রেন্ড নিয়ে ব্যাস্ত ছিলো? তখন এইসব সুশীল দালাল'রা কোথায় ছিলো? কেনো চুপ ছিলো?

★ আজকে যদি স্বৈরাচারীর পতন না হতো তাহলে আমাদের ঠাই হতো হয় আয়নাঘর না হয় জেলখানা আর আপনারা ঠিকই বউ বাচ্চা নিয়ে দেশের জনগণের টাকা দিয়ে আরাম আয়েশ করে জীবন কাটিয়ে দিতেন 😡

সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনদের আর একটা লোকের কথা বলি যে আমাদের দেশের নামটা ২০০৩ সালে বিশ্ব দরবারে গর্বের...
27/08/2024

সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনদের আর একটা লোকের কথা বলি যে আমাদের দেশের নামটা ২০০৩ সালে বিশ্ব দরবারে গর্বের সাথে চিনিয়েছিলেন।
এনে দিয়েছিলেন বাংলাদেশের ফুটবলের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক ট্রফি। তিনি হচ্ছেন জনাব আমিনুল হক আমাদের দেশের সর্বকালের সেরা গোলকিপার ছিলেন। সাফ জয়ী অধিনায়ক এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারদের একজন।

তার রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে দিনের পর দিন জেল খাটতে হয়েছে।পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে।তখন কই ছিলেন এখনকার সুশীলরা..??
কথা বলেছেন কখনো দেশের ফুটবলে আন্তজার্তিক শিরোপা এনে দেওয়া এই লোকটাকে নিয়ে..??

সেনাবাহিনীর পণ্য কিনতে পারেন। ওদের উপরে রাগ করলে, গালি দিলে, অভিমান করলেও শেষ বিচারে ওরা আমাদের বাহিনী। ভারতীয় পণ্য কেনা...
27/08/2024

সেনাবাহিনীর পণ্য কিনতে পারেন। ওদের উপরে রাগ করলে, গালি দিলে, অভিমান করলেও শেষ বিচারে ওরা আমাদের বাহিনী। ভারতীয় পণ্য কেনার চাইতে এদের পণ্য কেনা ভালো।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shadow Cabinet Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share