08/08/2026
একটি মানবিক আবেদন-
হাফিজ ইমরান আহমদ একজন তরুণ হাফিজে কোরআন। দীর্ঘদিন ধরে তিনি শিশুদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দিয়ে আসছেন। আজ সেই মানুষটিই ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
হাফিজ ইমরান আহমদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তার পিতার নাম হাফিজ আব্দুল মালিক।
তার পরিবারের অবস্থাও অত্যন্ত করুণ। অসুস্থ বাবা, স্ত্রী এবং দুটি ছোট্ট সন্তানকে নিয়ে তার সংসার। ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই।
আজ এই কোরআনের খাদেম আমাদের আন্তরিক সহযোগিতার অপেক্ষায়। আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই। হয়তো আপনার সামান্য সহযোগিতাই একটি পরিবারকে বাঁচার আশা এনে দিতে পারে।
রাসূল ﷺ বলেছেন, "যে ব্যক্তি কোনো মুমিনের একটি দুঃখ-কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি দুঃখ-কষ্ট দূর করে দেবেন।"
আসুন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবতা, সহমর্মিতা ও ইসলামী ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি।
যোগাযোগ ও সহযোগিতা:
📞 ০১৩২৩-৬৯৪৮৫৮
আল্লাহ তাআলা হাফিজ ইমরান আহমদকে পূর্ণ শিফা দান করুন, তার পরিবারকে ধৈর্য দান করুন এবং আমাদের দান-সদকাকে কবুল করুন। আমীন।।