ZhooM

ZhooM Alhamdulillah For Everything

15/03/2026

you

31/01/2026

উত্তম জীবনসঙ্গী ঠিক আতরের সুগন্ধির মতো। সে জোর করে কিছু প্রমাণ করে না, তবুও তার উপস্থিতিতেই জীবনে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। পাশে থাকলেই মনটা হালকা লাগে, ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসে।

তার চরিত্র, আচরণ আর মনোভাব এমনভাবে প্রভাব ফেলে যে, জীবনকে আর আলাদা করে সুন্দর করতে হয় না—সে নিজেই সৌন্দর্য হয়ে ওঠে। কঠিন দিনে সে ভরসা, ক্লান্ত দিনে সে শান্তি।

যেমন আতরের গন্ধ নীরবে চারপাশ ভরে দেয়, তেমনি একজন ভালো জীবনসঙ্গী তার ভালোবাসা, সম্মান আর যত্ন দিয়ে সম্পর্কের প্রতিটি মুহূর্তকে গভীর ও অর্থবহ করে তোলে। এমন সঙ্গী থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে জীবনটা সত্যি করে অনুভব করা যায়।🤍

22/01/2026

videos

22/01/2026

রুহের হায় বলে একটা কথা আছে‼️
অন্তর থেকে বদদোয়া আসা যে ব্যাপারটা, এটা ভয়াবহ। ধরেন আপনার সাথে কেউ এমন ব্যবহার করলো, যার কারণ আপনার রুহ কেঁপে উঠল দুঃখে। আপনি হয়তো হাসিমুখে তাকে মাফ করে দিলেন। আপনি মাফ করে দেয়ায় আল্লাহ আপনার উপর খুশি হবে।

কিন্তু সে যে আপনার রুহ কাঁপিয়ে দেয়ার মতো ব্যবহার করল, এজন্য সে ধরা খাবে। খাবেই। এটা কোনো মিস নাই। হয় সে এই দুনিয়াতেই সেইম ব্যবহারটা পাবে, তার রুহ কাঁপবে, চোখ দিয়ে পানি বের হবে। নয়তো আখিরাতে মুঙ্গুর দুইটা বেশি খাবে।

মজার বিষয় হচ্ছে দুইখানেই ধরা খাবে।
নবী এবং সাহাবীরা কখনই মানুষকে কথা দিয়ে কাউকে কষ্ট দেয় নাই। কাউকে বলে নাই, তুমি কালো, খাটো, মোটা, এতিম বা এমন ব্যবহার করে নাই যার জন্য একজন মানুষের রুহ কাঁইপা উঠে।

এই বিষয়টা থেকে আমাদের সাবধান থাকা উচিত। এগুলো ভয়াবহ ব্যাপার।

15/11/2025

সবাই শশুর শাশুড়ী আর জামাইকে জিজ্ঞেস করে যে বউ তাদের যত্ন করে কিনা “কিন্তু কেউ জিজ্ঞেস করেনা তোমরা যে পরের বাড়ীর একটা মেয়ে আনছো তার যত্ন করো তো !😅

আমার স্ত্রীর প্রেগনেন্সির নয় মাস চলছে। তাকে এত খা'রাপ অবস্থায় আগে কখনো দেখনি। বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র তার ...
10/11/2025

আমার স্ত্রীর প্রেগনেন্সির নয় মাস চলছে। তাকে এত খা'রাপ অবস্থায় আগে কখনো দেখনি। বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র তার শরীরটা ভালো থাকার জন্য।

একটা কথা কি জানেন..
পরের মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে তুলে আনলে শত কাজ করলেও কাজ ঠিক হয় না।আরো ভালো হইলেও তাদের কাজে ভুল থাকেই থাকে।

আমি বুঝতে পারি আমার স্ত্রী আমার বাড়িতে থাকলে তাকে আদর করে মুখে লোকমা তুলে কেউ খাইয়ে দিবেনা।জোর করেও কেউ খাইয়ে দিবেনা। আমি থাকি অফিসে। অফিস শেষ করে বাসায় এসে আমার সর্বোচ্চ সবটুকু দিয়ে তাকে কেয়ার করি। যত্ন করি। তবুও আমার কেন জানি মনে হয় আরো বেশি যত্নশীল রাখার দরকার। আমি বাড়িতে থাকলে তাকে কে কতটুকু যত্ন করে সেটা আমি নিজ চোখে দেখি আর অফিসে চলে গেলে তাকে কে কতটুকু যত্ন নিবে সেটাও আমি ভালো মতেই জানি। শাশুড়ি মা যত ভালো মানুষই হোক না কেন একদিন দুইদিন আদর করে খাওয়াইবে তিনদিনের মাথায় কাজ না করলে ঠিকি দেখতে পারবে না। উল্টাপাল্টা কথা শুনাবে। সেটা আমার মা হোক বা অন্যান্য ছেলেদের মা হোক সবাই দিনশেষে এক।

এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যে.. তারা কখনো পরের মেয়েকে নিজের মেয়ের মত করে দেখেনা।এই কারণে হয়তো পুত্রবধূরা শাশুড়ি কেউ দিনশেষে দেখতে পারেনা।

আমার স্ত্রীর অসুস্থার কথা আজ রীতিমত শুনি। যেভাবে পারি তাকে নিজের সবটুকু দিয়ে ভরসা দেই। বসতে পারলে উঠতে পারেনা। পেটে খিধা পেট ভরে খাইতে পারেনা। কতরাত তৃপ্তি মজিয়ে ঘুমাতে পারেনা। ডান হাত আর ডান পা সারাক্ষণ বি%*ষ করে। হাত পা অ%*বশ হয়ে থাকার কারণে যখন কান্নাকাটি করে বিশ্বাস করেন আমার আর এক মুহূর্তও ভালো লাগেনা।

পরশু দিন খুব খারাপ অনেক কান্নাকাটি করতেছে। আমিও কতদিন হইয়া গেল গেল তাকে দেখতে যাই না। আমাকে পা%*ষাণ আর কঠিন কঠিন কথা বলে তার অভিমানের জি'দ মিটায়। একটা কথা যখন বললো ‘আমি এত কষ্ট কইরা বাচ্চা জন্ম দিমু আর তুমি দূর থেইকা বাবা হইবা যাইবা’ এই কথাটা শুনে কলি%*জাটা মু%*চড় দিয়ে উঠলো।

কাল যখন তাকে দেখতে গেলাম, বিশ্বাস করেন তাকে এত বেশি আনন্দিত দেখলাম যে আমার বিন্দুমাত্রও মনে হয়নি সে অসুস্থ।

তাকে হাসিখুশি দেখে প্রশ্ন করলাম..
তুমি না অসুস্থ, তোমার সব খারাপ লাগা পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, আবার ফোনে কান্নাকাটি করা এই সবকিছু কই গেছে?

তার উত্তরে সে কাছে এসে করুণ ছলছল চোখে আমার তাকিয়ে তাকিয়ে বললো..

বিশ্বাস করো তুমি আসার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কালকেও আমি সারাদিন সারারাত অসুস্থ ছিলাম 😅

আপনার স্ত্রীর মেজাজ  কি সারাক্ষণই খিটখিটে থাকে??ক্ষনে ক্ষনে মত বদলায়, কারনে অকারনে রেগে যায়?? কোনভাবেই কি তার মন যুগিয়ে ...
24/10/2025

আপনার স্ত্রীর মেজাজ কি সারাক্ষণই খিটখিটে থাকে??

ক্ষনে ক্ষনে মত বদলায়, কারনে অকারনে রেগে যায়?? কোনভাবেই কি তার মন যুগিয়ে চলতে পারছেন না??

এক্ষেত্রে আপনাকে কিছু ব্যাপার মনে রাখতে হবে।

১)যদি দেখেন মেজাজের সাথে সাথে তার মাসিক অনিয়মিত এবং মাথার চুল পড়ছে, তাহলে আপনি প্রথম ক্লুটা পেয়ে গেছেন।

২)যদি দেখেন চুল শুধু পড়ছেই না, বরঞ্চ নতুন চুলও গজাচ্ছে না, তাহলে আরেকটা ক্লু যোগ হল।

৩)তার ঘন ঘন খেতে ইচ্ছা করে কিনা এবং খাবারে দেরি হলে হাত পা কাপে কিনা?? এটাও ঠিক হয়ে থাকলে আরেকটা ক্লু যোগ হল।

৪)মাথার তাপমাত্রা মাঝে মাঝে হাত দিয়েই বোঝার চেষ্টা করবেন, এরপর পায়ের তালুর তাপমাত্রা বোঝার চেষ্টা করবেন। মাথা গরম ও পা ঠান্ডা কিনা, লক্ষ্য করবেন।

এই সবগুলো ক্লু যদি ঠিক থাকে, সম্ভাবনা আছে আপনার স্ত্রীর মেজাজের ভারসাম্যহীনতা মূলত হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে।

আমাদের চেম্বারে প্রায়ই নারীরা এসে অভিযোগ করেন তারা অকারনে স্বামী-সন্তানের সাথে দুর্ব্যবহার করছেন কিন্তু তা থামাতে পারছেন না চেষ্টা করেও। পরবর্তীতে, নিজের ইগো ধরে রাখতে ব্যাপারটাকে তারা অস্বীকার করে বসেন। এতে কাউকে স্যরি বলা লাগে না বটে কিন্তু ভেতরে ভেতরে অপরাধবোধে ভুগতে থাকেন ঠিকই।

সাধারনত ওপরের সমস্যাগুলো দেহে প্রজেস্টেরনের অভাবজনিত কারনে হয়ে থাকে।

প্রজেস্টেরন উৎপাদন নানা কারনে কমে যেতে পারে, সবচে বড় কারন ম্যাগনেসিয়াম ও বি ভিটামিন-৬ ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়ামের অভাবে প্রজেস্টেরনের ঘাটতি মাঝে মাঝে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতও আচরন করে।

আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রজেস্টেরন কম থাকলে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর আর প্রভাব পড়তে পারে। আবার যাদের হাইপোথাইরয়েডিজম আছে, তারা নিজেকে চাঙ্গা রাখতে দফায় দফায় কফি খান।

এই দুটো ব্যাপারই পরবর্তীতে আপনার প্রজেস্টেরন লেভেল আরো কমিয়ে দিতে পারে।

হরমোনাল ইমব্যালেন্সকে বুঝুন এবং স্ত্রীর মাথা ঠান্ডা রাখতে দক্ষ হয়ে উঠুন।

একজন স্মার্ট স্বামী এই খিটখিটে মেজাজকে শুধু কথা দিয়ে না সামলে স্ত্রীকে হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত করতে উৎসাহ দেন।

প্রজেস্টেরনের রিচ সোর্স হচ্ছে সমস্ত বীজ জাতীয় খাবার, খোলসওয়ালা প্রানীর গোশত, সবুজ শাক সবজি এবং গরু ও খাসীর গোশত।

এছাড়া, যাদের ভিটামিন ডি, ম্যাগনেসিয়ামের অভাব আছে, তারা এই ভিটামিন-মিনারেলগুলো নিউট্রিশিনিস্টের পরামর্শ অনুযায়ী ইনটেইক করলে মেজাজের খিটখিটে ভাব কমবে ইনশা আল্লাহ।

08/10/2025

স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ আসলে ফাঁদ। এই ফাঁদে পড়া মানে নিজেকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা।

যে মানুষ সবসময় স্যাক্রিফাইস করে, সমাজ তাকে এমন এক জায়গায় বসিয়ে দেয়—যেখানে সবাই ধরে নেয়, পরের স্যাক্রিফাইসটাও সে-ই করবে। যে বারবার কম্প্রোমাইজ করে, তাকে মানুষ এমনভাবে দেখে যেন তার কোনো চাহিদাই নেই, সে কেবল অন্যদের জন্য বেঁচে আছে।

অতএব, যেটা আমার হৃদয় চায়—সেটাই করবো, নিজের ইচ্ছাকে থামিয়ে অন্যদের খুশি করার জন্য বেঁচে থাকবো না। কারণ এই দুনিয়া কখনও জিজ্ঞেস করবে না, আসলে আপনার ভালো লাগে কোনটা!

06/09/2025

মেয়ের বাবা জানতে চাইলো!
বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে ?
ছেলের বাবা উত্তর দিলো! ঘরে একটা পুত্রবধূর অভাব! আপনার মেয়েটাকে দিলেই হবে!

01/09/2025

একটা আপু লিখেছিলো ..
আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ট আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো!
সবার সামনে কেন করো নাহ! ও বললো নিজের স্ত্রী কে কখনো অন্যের সামনে শাসন করতে হয় নাহ হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার! কারো সামনেই নাহ!
তা যত বড়ই ভুল হোক নাহ কেনো! আমি যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তাড়া তোমাকে কথা শুনাবে! আর যদি আমার পরিবারের সামনে তোমাকে করি তাহলে তোমাকে তাড়া শাসন করার সুযোগ পাবে!

তোমাকে শাসন করার অধিকার শুধু আমার অন্য কারো নাহ!🤍

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।একজন মাস...
28/08/2025

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি।

যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে।

এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা।

এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই! 🤍

© DM4C

27/08/2025

Efforts matter but most important things is "নসিব"

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZhooM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share