ABN Media

ABN Media আমার পেইজটি ফলো করুন।

01/12/2025

মাওলানা আলী মাহফুজি দাঃবাঃ কে ইন্দোনেশিয়ার আমীর হিসেবে ফায়সালা করেছেন হযরতজী মাওলানা সা'দ সাহেব দাঃবাঃ। আল্লাহ কবুল করেন, আমিন।

Maulana Ali Mahfuzhi has been appointed as the Amir of Indonesia by HadratJi Maulana Muhammad Saad Sahab may Allah preserve him.

مولانا علی محفوظی کو حضرت جی مولانا محمد سعد صاحب حفظہ اللہ نے انڈونیشیا کا امیر مقرر کیا ہے۔ !

16/11/2025

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই
দেশে ফিরছেন তারেক রহমান।

পাকিস্তানি আলেম মাওলানা ফজলুর রহমান সাহেবের সফরের সময় সূচি...
15/11/2025

পাকিস্তানি আলেম মাওলানা ফজলুর রহমান সাহেবের সফরের সময় সূচি...

13/11/2025

Big shout out to my newest top fans! শেখ শহিদুল ইসলাম ইউছুফ

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ৫ ডিসেম্বর রাশিয়া-ভারত ফোরামে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন।সূত্র: ব্লুমবার্গ...
12/11/2025

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ৫ ডিসেম্বর রাশিয়া-ভারত ফোরামে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন।

সূত্র: ব্লুমবার্গ

কওমি মাদরাসা কি দরসে নেজামীর তাৎপর্য রক্ষা করতে পারছে? আবদুল্লাহ আল মাহমুদ ‘আমাদের কওমি মাদরাসাগুলোতে আমরা কি ধর্মীয় প্র...
12/11/2025

কওমি মাদরাসা কি দরসে নেজামীর তাৎপর্য রক্ষা করতে পারছে?

আবদুল্লাহ আল মাহমুদ

‘আমাদের কওমি মাদরাসাগুলোতে আমরা কি ধর্মীয় প্রফেশনাল তৈরি করছি, নাকি কিছু দ্বীন মানা শ্রেণী তৈরি করছি, এই জিনিসটা বুঝতে আমাদের হয়ত কিছুটা বেগ পেতে হচ্ছে।

ধরা যাক মিরপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, আর যাত্রাবাড়ীর বড় মাদরাসা। দুটা ক্যাটাগরিক্যালি একই সিলেবাস ফলো করলেও দুটি মাদরাসার উদ্দেশ্য ভিন্ন। এর প্রথমটির টার্গেট হচ্ছে দক্ষ ধর্মীয় প্রফেশনাল তৈরি করা, যারা সমাজের ধর্মীয় নীড পূরণ করবে। অপরদিকে দ্বিতীয় মাদরাসাটির উদ্দেশ্য বেশির থেকে বেশি দ্বীন পালনকারী জনগোষ্ঠী তৈরি করা।
এটা যদিও কোথাও লেখা নাই কিন্তু কার্যক্রমের দিকে লক্ষ্য করলে আমরা সহজেই এটা অনুমান করতে পারি।

এখন মুশকিলটা কোথায় এখানে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিলেবাস। যে মাদরাসায় দ্বীন মানা শ্রেণী তৈরি করতে চাই, তাদেরকে বালাগাতের জটিল কিতাবাদি, শরহে জামী, বাইযাবির মত ক্লাসিক শাস্ত্রীয় বিষয়াদী পড়ানোর প্রয়োজন নাই। তাদের দরকার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু মাসআলা মাসায়িল, পাশাপাশি ধর্মীয় লিটারেচারের প্রাথমিক পাঠ, যার ওপর ভর করে সে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় দায়ীর দায়িত্ব পালন করতে পারবে।

আমরা যারা মফস্বলি মাদরাসাগুলোতে পড়াই তারা এই সংকটটা সবচেয়ে বেশি ফেস করি। একটা উপজেলা পর্যায়ের ছোট্ট জায়গায় গ্রামের কিছু ছেলেপেলে পড়তেছে, এইরকম কোন ক্লাসে বসলে আমাদের শিক্ষকদের অনেকে হতাশ হয়ে যান, এই ছাত্রদের এইভাবে ক্লাস পাড়ি দিয়ে যেতে দিয়ে কি লাভ হচ্ছে! আবার ছাত্র ধরে রাখার জন্য যত অযোগ্যই হোক পরের বছরে উঠিয়ে দিতেই হচ্ছে। সব মিলে দেখা যায় মফস্বলের উপরের দিকে ক্লাসগুলোতে বেশির ভাগ ছাত্রই হিদায়ায় পৃষ্ঠায় দাঁত বসাতে পারে না, কিন্তু মাওলানা মুফতি হয়ে বেরিয়ে যায়। ছাত্র বেশি দেখানো এবং নিজেরা মুহাদ্দিস-শায়খুল হাদিস হওয়ার বাসনায় উস্তাদরাও এই ছাত্রদেরকে বুঝিয়ে বলতে পারেন না, তোমাদের আর পড়াশোনা করার দরকার নেই। সব মিলে বছর শেষে রেজাল্ট বেরুলে দেখা যায় দেশের অধিকাংশ ছাত্র বিলো এভারেজ মার্ক নিয়ে পাস করছে।

ক্লাসিক শাস্ত্রীয় লিটারেচার চর্চা অনেক সাধনা ও শৌখিনতার ব্যাপার। যার কোন গতিকে পাশ করে একটা ইমামতি নিতে হবে, মাসে বার হাজার টাকা বেতনে সংসারের হাল ধরতে হবে, তার জন্য বায়যাবি, মুখতাসারুল মাআনি, শরহে জামি মানায় না।

এখন তাহলে কি করা উচিত? কাফিয়ায় ইতিমধ্যে বেফাক পরীক্ষা চালু হয়েছে, মাঝে শরহে জামি পড়ে শরহে বেকায়া। এই দুটা বছরকে দাখিল আলিম সমমান করার কোশেশ করা উচিত। এবং সমাজে এই ক্যাটাগরির ছাত্রের সংখ্যার অনুপাত হওয়া উচিত ৮:২।

শরহে বেকায়া পর্যন্ত এই পরিমাণ যোগ্যতা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যা দিয়ে একটা ছাত্র ইমামতি করতে পারে। এরপরে দাওরা পর্যন্ত সময়ে কোন একটা সফট স্কিল, হার্ড স্কিল শেখানো যেতে পারে। এরাই হবে সমাজের দ্বীন মানা শ্রেণী। আর বাকি যে বিশ পার্সেন্ট ছাত্র, যারা মেধাবী, এদেরকে কেন্দ্রিয়ভাবে একক সিলেবাসের অধীনে যোগ্য, দক্ষ, প্রফেশনাল হিসেবে তৈরি করতে হবে। যারা জুমার খুতবা দেবে, ধর্মীয় সভায় ভাষণ দেবে, বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে শিক্ষকতা করবে, আদালতের ধর্মীয় ম্যাটারে জুরি হবে, ফতোয়া প্রদান করবে। মোট কথা আলেম শ্রেণীর দায়িত্ব আদায় করবে।

এতে করে যে ছেলে দেখে দেখে ইবারত পড়তে পারে না, সে তার বাপের যোগ্যতায় সমাজের মাথা হয়ে বসতে পারবে না। অযোগ্যদের হাতে সমাজের ধর্মীয় দায়িত্ব তুলে দিতে হবে না।’

- বিয়ে করার জন্য আর্থিক সামর্থ্য অর্জন করতে করতে.!- মানসিক সামর্থ্য হারিয়ে ফেলতেছেন অধিকাংশ যুবক.!
12/11/2025

- বিয়ে করার জন্য আর্থিক সামর্থ্য অর্জন করতে করতে.!
- মানসিক সামর্থ্য হারিয়ে ফেলতেছেন অধিকাংশ যুবক.!

আগামীকাল থেকে আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা।
12/11/2025

আগামীকাল থেকে আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা।

12/11/2025

ছয়টি জিনিস মহান আল্লাহর কাছে চেয়ে নিবেন!
শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী-স্বামী, নেককার সন্তান, ঈমানের সাথে মৃত্যু!

আহারে পায়রা,তোর কতো সুখ! ঝাপটে বেড়াস নবির আশেপাশে। সোনার মদীনায়। তোর কোনো হিসাবকিতাবও নেই। তুই তো দুনিয়াও পেলি, আখেরাতও ...
05/10/2025

আহারে পায়রা,
তোর কতো সুখ! ঝাপটে বেড়াস নবির আশেপাশে। সোনার মদীনায়। তোর কোনো হিসাবকিতাবও নেই। তুই তো দুনিয়াও পেলি, আখেরাতও হারানোর কিছু নাই। তোর চেয়ে বাদশাহী মেজাজে আর কে আছে?

ꫂ ၴႅবই-পরানবন্দী....

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABN Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share