Sylhet Info View

Sylhet Info View সিলেটের সঠিক সংবাদ ও তথ্যের বিশ্বস্ত জানালা। সঠিক তথ্যের সাথে আমরা আছি আপনার পাশে। 📍 সিলেট | তথ্য | সংবাদ
(4)

ত্যাগীদের মূল্যায়নে গতিশীল তাঁতী দল, পাশে থাকার স্পষ্ট আশ্বাস সিলেট মহানগর বিএনপিরত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদে...
09/09/2026

ত্যাগীদের মূল্যায়নে গতিশীল তাঁতী দল, পাশে থাকার স্পষ্ট আশ্বাস সিলেট মহানগর বিএনপির

ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর তাঁতী দলকে নতুন করে শক্তিশালী করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

সম্প্রতি সিলেট মহানগর তাঁতী দলের সর্বোচ্চ নেতৃত্বের সাথে সিলেট মহানগর বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁতী দলকে সুসংগঠিত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ আশ্বস্ত করেন যে, তাঁতী দলের যেকোনো সাংগঠনিক কার্যক্রমে মহানগর বিএনপি সবসময় পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে। সঠিক দিকনির্দেশনা মেনে চললে সিলেট মহানগর তাঁতী দল আগামীতে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভা শেষে তাঁতী দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং তাদের এই অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসাইন চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির র‍্যালিতে অংশগ্রহণ করেছে সিলেট ম...
01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির র‍্যালিতে অংশগ্রহণ করেছে সিলেট মহানগর তাঁতী দল।
র‍্যালিতে মহানগর তাঁতী দলের অধীনস্থ প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতাকর্মী নিজস্ব ব্যানার ও ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে যোগ দেন। তাঁতী দলের নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে যেকোনো রাজনৈতিক আন্দোলনে সিলেট মহানগর তাঁতী দল রাজপথে সর্বদা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।

#বিএনপি
#সিলেট_মহানগর_বিএনপি
#সিলেট_মহানগর_তাঁতী_দল
#বিএনপির_৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সিলেট_সংবাদ

সংগঠনকে রাজপথে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সিলেট বিমানবন্দর থানা তাঁতী দলের আসন্ন নতুন কমিটি গঠন বিষয়ে...
28/08/2026

সংগঠনকে রাজপথে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সিলেট বিমানবন্দর থানা তাঁতী দলের আসন্ন নতুন কমিটি গঠন বিষয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ও সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই বিমানবন্দর থানা তাঁতী দলের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কমিটি গঠনের এই প্রক্রিয়া ও বৈঠক শেষে সিলেট মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান বিমানবন্দর থানা তাঁতী দলের সম্ভাব্য পদপ্রত্যাশী ও উদীয়মান নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত সম্ভাব্য পদপ্রত্যাশীরা আগামী দিনে বিমানবন্দর থানা তাঁতী দলকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিট হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও দলের স্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত প্রস্তুতিমূলক সাংগঠনিক বৈঠকে সিলেট মহানগর তাঁতী দল এবং বিমানবন্দর থানার সম্ভাব্য নতুন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি জনাব নাসিম আহমেদের সংক্ষিপ্ত বাংলাদেশ সফর শে...
28/08/2026

সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি জনাব নাসিম আহমেদের সংক্ষিপ্ত বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা ও বর্তমান সিলেট মহানগর যুবদল নেতা মোঃ মুমিন আহমেদ এবং মহানগর যুবদল নেতা জাহেদ আহমেদের সার্বিক নেতৃত্ব ও ব্যবস্থাপনায় উক্ত সংবর্ধনা সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী রাজনীতির ক্রান্তিকালে জনাব নাসিম আহমেদের অসামান্য অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দলের প্রতিটি কঠিন সময়ে তিনি রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এবং প্রবাসে থেকেও সংগঠনের মূলধারাকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বক্তব্য শেষে নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সিলেট মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

26/08/2026

নেপালে ঢলের পানিতে তলি,য়ে গেল বস_তবাড়ি রাস্তাঘাট

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর ‘রিফাত’ হত্যার ঘটনায় র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ০১ জন আসামিকে গ্রেফতার করেছ...
22/08/2026

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর ‘রিফাত’ হত্যার ঘটনায় র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি কিশোর রিফাত হত্যা মামলার ০৮ নং এজাহার নামীয় পলাতক আসামি।

22/08/2026

সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে দীর্ঘ ২ঘন্টা মতবিনিময় সভা শেষ করে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন সিলেটের সন্তান হুমায়ুন কবিরগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রত...
21/08/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন সিলেটের ওসমানীনগরের সন্তান জনাব হুমায়ুন কবির।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: স...
19/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: সোরমান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে অবস্থিত মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার রাত ৩:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

সিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ বহিষ্কারসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অপকর্ম এবং বিভিন্...
18/08/2026

সিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অপকর্ম এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির ১৭নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয় যে, সিলেট কোম্পানীগঞ্জের মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, টিলা ধ্বংস, পরিবেশ ও খনিজ সম্পদের ক্ষতিসাধনসহ আনুমানিক ২৫১ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার সরকারি সম্পদ আত্মসাতের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর স্পেশাল জজ আদালত, সিলেটে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা (মামলা নং- ১৮, তারিখ: ১৩/১০/২০২১ খ্রি.) বিচারাধীন রয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত কর্তৃক (বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং- ২৬৩/২৫) তাঁর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা (Warrant of Arrest) জারি করা হয়েছে।

তাঁর এসব অপকর্ম, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ফৌজদারি অপরাধ এবং আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ভাবমূর্তি, নীতি, শৃঙ্খলা ও আদর্শের চরম পরিপন্থী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ আলী জিন্নাহ-কে সিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সাথে যেকোনো প্রকার সাংগঠনিক ও রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Info View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share