06/09/2026
From: CSE 69
To: English 70th (Arif)
কিছু মানুষকে কেন ভালো লাগে, তার কোনো নির্দিষ্ট কারণ থাকে না। শুধু দূর থেকে দেখলেই মনে হয়, এই মানুষটাকে আরেকটু দেখতে ইচ্ছে করছে।
আপনি আমার জন্য ঠিক তেমনই একজন।
আপনাকে আমি অনেকদিন ধরেই দেখছি। প্রথমে শুধু ভালো লাগত। তারপর ধীরে ধীরে আপনার হাসি, আপনার কথা বলার ধরন, আপনার স্টাইল, এমনকি আপনাকে দূর থেকে দেখাটাও আমার দিনের একটা ছোট্ট ভালো লাগা হয়ে গেছে।
অনেক খোঁজখবর নিয়ে অবশেষে আপনার নাম আর ডিপার্টমেন্টটাও জেনে ফেলেছি। হ্যাঁ, Arif, আমি আপনাকে নিয়ে একটু বেশিই curious.
আপনার হাসিটা ভীষণ সুন্দর। আর আপনার সেই মায়াবী চেহারা আর স্টাইলের কথা কী বলব! কখন যে আপনাকে দেখতে দেখতে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে গেছি, সত্যিই বুঝতে পারিনি।
আজকে আপনাকে কালো শার্ট পরে ১ নাম্বার বাসে দেখলাম। আমিও সেখানেই ছিলাম। আপনি হয়তো জানেনই না, আপনার থেকে কয়েকটা সিট দূরে বসে কেউ একজন চুপচাপ আপনার দিকে তাকিয়ে ছিল।
আর সত্যি বলছি, আজকে আপনাকে অসম্ভব সুন্দর লাগছিল।
হয়তো আপনি আমাকে কোনোদিন notice-ই করবেন না। হয়তো এই confession-টা পড়েও বুঝবেন না আমি কে। আর সেটাই হয়তো ভালো।
কারণ কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর।
আমি হয়তো কোনোদিন আপনার সামনে গিয়ে বলতে পারব না,
“আপনাকে আমার ভালো লাগে।”
সাহস হবে না। আপনার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার মতো confidence আমার নেই।
তাই আপাতত দূর থেকেই আপনাকে দেখব। হয়তো লুকিয়ে লুকিয়ে।
আপনি জানবেন না, আমি জানব।
আপনি আপনার মতো থাকবেন, আর আমি দূর থেকে আপনাকে ভালো লাগার এই অনুভূতিটুকু নিয়েই থাকব।
শুধু আজকে একটা কথা জানিয়ে রাখলাম...
কোথাও একজন মানুষ আছে, যে আপনাকে ভীষণ পছন্দ করে।
এতটাই যে আপনার একটা হাসি তার পুরো দিনটা ভালো করে দিতে পারে।
Maybe you'll never know who I am.
But if you're reading this, Arif...
just know that someone's hopelessly falling for you.
Your Secret Admirer