The Daily Sylheter Dak Multimedia

The Daily Sylheter Dak Multimedia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Daily Sylheter Dak Multimedia, Media/News Company, Modhubon Super Market, Bandar Bazar, 4th floor, Sylhet.

স্বাগতম সিলেটের ডাক মাল্টিমিডিয়ায়, যেখানে আপনি পাবেন সঠিক খবর, বিশ্লেষণ, এবং বিশেষ প্রতিবেদন।

আমাদের সাথে থাকুন এবং পেতে থাকুন বিশেষজ্ঞদের মতামত, মাঠপর্যায়ের রিপোর্ট এবং তাৎক্ষণিক আপডেট।

17/09/2026

লন্ডন থেকে বাংলাদেশগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি!

16/09/2026

লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনের সম্মানে প্রাণবন্ত সংবর্ধনা ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত!
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের নবীন ও প্রবীণ সাংবাদিক, রাজনীতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. জয়নুল আবেদীন রোজ এবং সঞ্চালনা করেন ড. আজিজুল আম্বিয়া। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ।
বক্তারা ইব্রাহিম চৌধুরী খোকনের দীর্ঘ সাংবাদিকতা জীবন, প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, পেশাগত দায়িত্ববোধ এবং কমিউনিটির সঙ্গে যোগাযোগ তৈরিতে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
নবীন-প্রবীণ সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক আন্তরিক সাংবাদিক মিলনমেলায়।


#লন্ডন #সাংবাদিকমিলনমেলা #ইব্রাহীমচৌধুরীখোকন #মিটঅ্যান্ডগ্রিট #বাংলাসাংবাদিকতা #যুক্তরাজ্য #প্রবাসীবাংলা

15/09/2026

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য।


সিটি কর্পোরেশন প্রাঙ্গণ, সিলেট | ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার

15/09/2026

গণতন্ত্রের জন্য সিলেট অনেক ত্যাগ স্বীকার করেছে: রাষ্ট্রপতি

15/09/2026

বিজয়ের অকাল মৃত্যুতে ৩ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে কিডনী ফাউন্ডেশন হাসপাতাস সিলেটের উদ্যোগ!
বিজয় বারাইকের অকালমৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী ও তিন সন্তান। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নিবেদিতপ্রাণ এই কর্মীর তিন সন্তান—আকিন বারাইক, অর্পিতা বারাইক ও অর্নব বারাইকের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে কিডনি ফাউন্ডেশন সিলেট।

তিন সন্তানকে কলেজের গ্রাজুয়েশন পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি আগামী অন্তত ১০ বছরের জন্য পরিবারের পাশে থাকতে একটি সুপরিকল্পিত কর্মসূচি নেওয়ার উদ্যোগ চলছে। একই সঙ্গে গঠন করা হচ্ছে জরুরি বিপদকালীন কল্যাণ তহবিল।

হাসপাতাল ও নার্সিং কলেজ প্রাঙ্গণকে ফুলে-ফলে ও সবুজে সাজিয়ে তোলার পেছনে বিজয় বারাইকের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার রেখে যাওয়া সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছে কিডনী ফাউন্ডেশন সিলেট।

“আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।”
বিজয়ের যত্নে ফুটে ওঠা ফুলগুলোর মতো তার তিন সন্তানও যেন সুন্দর ভবিষ্যৎ পায়—এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

#বিজয়বারাইক #কিডনীফাউন্ডেশন #সিলেট #মানবিকউদ্যোগ #সিলেটেরখবর #মানবিকখবর

15/09/2026

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি!

15/09/2026

শিক্ষাই মানুষকে প্রকৃত উন্নত ও মর্যাদাশীল করে তোলে: দানবীর ড. সৈয়দ রাগীব আলী
প্রায় দুই যুগ পর নিজের অর্থায়নে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল হাইস্কুলে উপস্থিত হলেন উপমহাদেশীয় প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী। রাজনগর আইডিয়াল হাইস্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষাই মানুষকে প্রকৃত উন্নত ও মর্যাদাশীল করে তোলে। সৎ, যোগ্য ও সুশিক্ষিত নাগরিক ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

15/09/2026

রাষ্ট্রপতির আগমনে মুখর সিলেট | উচ্ছ্বাসে নগরবাসী | Mirza Fakhrul Islam Alamgir | Sylhet
রাষ্ট্রপতির আগমনে মুখর সিলেট, উচ্ছ্বাসে নগরবাসী। সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে ঘিরে সিলেট নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

Keywords:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল, সিলেট, রাষ্ট্রপতির আগমন, সিলেট নিউজ, Sylhet News, President Mirza Fakhrul Islam Alamgir, Mirza Fakhrul, Sylhet Today, Bangladesh News, Sylhet Update, President Sylhet Visit, Mirza Fakhrul Sylhet, সিলেটের খবর, আজকের সিলেট খবর

#মির্জাফখরুল #সিলেট #রাষ্ট্রপতি

15/09/2026

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর.

09/09/2026

লন্ডনে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা | স্মৃতি পদক প্রদান ও কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে স্মরণসভা, দোয়া মাহফিল ও ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের ট্রামসেড হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। স্মরণসভায় বক্তারা এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবন, বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে তাঁর অবদান এবং বৃহত্তর সিলেট ও মৌলভীবাজারের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব, আন্তর্জাতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার বিভিন্ন সময়ের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

স্মরণসভা শেষে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়া-এর সঙ্গে থাকুন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সিলেটের খবর এবং প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজনের আপডেট পেতে।

#এমসাইফুররহমান #স্মরণসভা #লন্ডন #মৌলভীবাজার #সিলেট

Address

Modhubon Super Market, Bandar Bazar, 4th Floor
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Sylheter Dak Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share