Quran Soul

Quran Soul কুরআন যেন তোমার হৃদয় ছুঁয়ে দেয়, তার আগেই যেন দুনিয়ার মোহ না ছুঁয়ে যায়।

৩ বার করে পড়ুন, অভাব দূর হবে ইনশাআল্লাহ!
07/09/2026

৩ বার করে পড়ুন, অভাব দূর হবে ইনশাআল্লাহ!

৩ দিনের ১০ লক্ষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠের চ্যালেঞ্জআলহামদুলিল্লাহ, Quran Soul-এর পক্ষ থেকে শুরু হচ্ছে আমাদের নতু...
06/09/2026

৩ দিনের ১০ লক্ষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠের চ্যালেঞ্জ

আলহামদুলিল্লাহ, Quran Soul-এর পক্ষ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন আমলের চ্যালেঞ্জ।

এবার আমাদের সম্মিলিত লক্ষ্য, ৩ দিনে ১০ লক্ষ বার “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” পাঠ করা।

📿 চ্যালেঞ্জের নিয়ম:

১. প্রত্যেক অংশগ্রহণকারীর ব্যক্তিগত টার্গেট ১ হাজার বার।

২. চ্যালেঞ্জের সময়কাল ৩ দিন। আজ থেকে শুরু করে পরবর্তী ৩ দিনের মধ্যে আপনার ১,০০০ বার পূর্ণ করতে হবে।

৩. আপনি চাইলে একসঙ্গে ১,০০০ বার পড়তে পারেন, আবার সময় অনুযায়ী ভাগ করে পড়তে পারেন।

৪. প্রতিদিন কতবার পাঠ করছেন, তা তারিখ ও বারসহ সুন্দরভাবে লিখে রাখুন। ১,০০০ বার পূর্ণ হলে এখনই কমেন্ট করার প্রয়োজন নেই। ৩ দিন পর Quran Soul-এর পক্ষ থেকে একটি আপডেট পোস্ট দেওয়া হবে। তখন সেই পোস্টের কমেন্টে আপনার ১,০০০ বার পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে দিতে পারবেন, ইনশাআল্লাহ।

৫. আমরা সবাই মিলে ১০ লক্ষের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো। ১,০০০ জন অংশগ্রহণকারী প্রত্যেকে ১,০০০ বার করে পড়লে আমাদের ১০ লক্ষের লক্ষ্য পূর্ণ হবে।

৬. এটি কোনো ফরজ বা শরিয়ত নির্ধারিত সংখ্যা নয়। ১,০০০ বার হলো Quran Soul-এর সম্মিলিত চ্যালেঞ্জের লক্ষ্য। আমলের মূল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।

৭. বেশি সংখ্যক পাঠ করার চেয়ে ইখলাস, মনোযোগ ও আল্লাহর স্মরণকে গুরুত্ব দিন। নিজের সামর্থ্য অনুযায়ী আমল করুন।

আমল শেষে দু’আ
এই আমলটি শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের জন্য দু’আ করবো।

যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, চাকরি বা রিজিকের প্রয়োজন, ঋণের বোঝায় কষ্টে আছেন, কোনো বিপদ বা অভাবের মধ্যে আছেন, যাদের সন্তান হচ্ছে না, যারা পারিবারিক সমস্যায় আছেন, তাদের জন্য দু’আ করবো।

এছাড়াও আমাদের মৃত বাবা-মা, আত্মীয়স্বজন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দু’আ করা হবে।

আপনি হয়তো কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না, তার সমস্যাও জানেন না। তবুও তার জন্য আন্তরিকভাবে দু’আ করতে পারেন। হতে পারে আপনার একটি আন্তরিক দু’আ কোনো এক অচেনা ভাই বা বোনের জীবনে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের কারণ হয়ে যাবে।

চলুন, আমরা নিজেরা আমল করি এবং অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করি।

আজ থেকেই শুরু করুন।

আল্লাহ তাআলা আমাদের সকলের জিকির ও আমল কবুল করুন এবং আমাদের নেক আশা ও হালাল মকসুদগুলো পূরণ করুন। আমিন। 🤲

📌 বিস্তারিত নিয়ম মেনে সবাই অংশগ্রহণ করুন এবং অন্যদেরও এই নেক আমলে শরিক হওয়ার সুযোগ করে দিন।

📌 পরবর্তী আমল পেতে Quran Soul পেইজটি ফলো করুন।

দুরুদ..! 🤍
06/09/2026

দুরুদ..! 🤍

চাইতেই থাকুন..!🤲🤍
05/09/2026

চাইতেই থাকুন..!🤲🤍

বিয়ের পর দেখতে দেখতে উনিশটি বছর কেটে গেল। কিন্তু সন্তান হলো না। একসময় সেই সংসারও ভেঙে গেল। অথচ এরও অনেক আগে থেকেই মানুষট...
05/09/2026

বিয়ের পর দেখতে দেখতে উনিশটি বছর কেটে গেল। কিন্তু সন্তান হলো না। একসময় সেই সংসারও ভেঙে গেল। অথচ এরও অনেক আগে থেকেই মানুষটা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মন থেকে দোয়া করে আসছিলেন। আগের স্বামী হজে নিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এবছরই আল্লাহর ঘরে যাওয়ার সৌভাগ্য হয়ে যেত। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায়, হজে যাওয়ার একেবারে দ্বারপ্রান্তে এসেও তাঁর সেই আশা পূরণ হলো না।

মানুষটা কিছুটা ভেঙে পড়লেন, কিন্তু একেবারে আশাহত হলেন না। বরং আগের চেয়েও বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন।

এরপর এক আত্মীয়ের মাধ্যমে একটি সম্বন্ধ এলো। পাত্র বয়সে বয়স্ক। তাঁর স্ত্রী মারা গেছেন। তিনি আবার বিয়ে করতে চান। বিয়ের পর নতুন স্ত্রীকে নিয়ে হজে যাবেন।

এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো!

বিয়ে হয়ে গেল। এরপর বায়তুল্লাহর জিয়ারতের সৌভাগ্যও হলো। হজের সফরেই তিনি সন্তানসম্ভবা হলেন। অবশেষে উনিশ বছর পর রাব্বে কারীমের দয়া ফুলেফলে সুশোভিত হয়ে তাঁর কোলে ধরা দিল।

শায়েখ আতিক উল্লাহ হাফি.

আলহামদুলিল্লাহ, আপনাদের হাদিয়ার অর্থ থেকে একজন বোনকে একটি LED ডিজিটাল তাসবীহ উপহার দিতে পেরেছি।আপনাদের ভালোবাসা ও সহযোগি...
05/09/2026

আলহামদুলিল্লাহ, আপনাদের হাদিয়ার অর্থ থেকে একজন বোনকে একটি LED ডিজিটাল তাসবীহ উপহার দিতে পেরেছি।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ Quran Soul -এর মাধ্যমে আরও সুন্দর দ্বীনি ও কল্যাণমূলক কাজে পাশে থাকতে পারবো।

আল্লাহ আপনাদের প্রতিটি হাদিয়া কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

প্রতিদিনের আমল....১. ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম ১০০ বার২. ইয়া হাল্লালাল-মুশকিলাত ১০০ বার৩. ইয়া হাইয়্যু, ইয়া ক্বাইয়্যুম ১০...
05/09/2026

প্রতিদিনের আমল....

১. ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম ১০০ বার
২. ইয়া হাল্লালাল-মুশকিলাত ১০০ বার
৩. ইয়া হাইয়্যু, ইয়া ক্বাইয়্যুম ১০০ বার
৪. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল-আযীম ১০০ বার
৫. সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার
৬. লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার
৭. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার
৮. সূরা ইখলাস ২০০ বার
৯. লা ইলাহা ইল্লাল্লাহু ১০০ বার
১০. সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার ১০০ বার
১১. আলহামদুলিল্লাহ ৫০০ বার
১২. হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল-ওয়াকীল ১০০ বার
১৩. আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি ১০০ বার
১৪. দোআয়ে ইউনুস ১০০ বার
১৫. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ১০০ বার
১৬. আসতাগফিরুল্লাহ কমপক্ষে ১,০০০ বার
১৭. রব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বীর ১০০ বার
১৮. দরুদে ইব্রাহিম ৫০০/৬০০ বার

এই আমলগুলো করার পর বাকী অবসর সময়ে সারাদিন ইস্তেগফার ও দরুদ পাঠ করবেন।
সওয়াব এর উদ্দেশ্যে আমলগুলো শেয়ার করে দিন।

📌 পরবর্তী আমল পেতে Quran Soul পেইজটি ফলো করুন।

একটি সুন্দর ইচ্ছে আছে, ৩ দিনের দরুদ পাঠের চ্যালেঞ্জে সর্বাধিক দরুদ পাঠকারী ৩ জনকেহিজাব, জায়নামাজ ও ডিজিটাল তাসবীহহাদিয়া ...
04/09/2026

একটি সুন্দর ইচ্ছে আছে, ৩ দিনের দরুদ পাঠের চ্যালেঞ্জে সর্বাধিক দরুদ পাঠকারী ৩ জনকে
হিজাব, জায়নামাজ ও ডিজিটাল তাসবীহ
হাদিয়া দিতে চাই। আপনারা পাশে থাকলে এই আয়োজনটি সম্ভব হবে ইন শা আল্লাহ। কয়েকজন ইতোমধ্যে হাদিয়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আয়োজনটি সুন্দরভাবে করতে আরও অনেকের সহযোগিতা প্রয়োজন।

ইতোমধ্যে মোট ৯০ টাকা হাদিয়া পেয়েছি।

আলহামদুলিল্লাহ, আমাদের ১ লক্ষ ২৫ হাজার বার দোয়া ইউনুস পাঠের আমলটি সম্পন্ন হওয়ার পর গতকালই জানানো হয়েছিল, আজ রাত ৮:৩০ মিন...
04/09/2026

আলহামদুলিল্লাহ, আমাদের ১ লক্ষ ২৫ হাজার বার দোয়া ইউনুস পাঠের আমলটি সম্পন্ন হওয়ার পর গতকালই জানানো হয়েছিল, আজ রাত ৮:৩০ মিনিটে আমরা সবাই যার যার অবস্থান থেকে মোনাজাতে বসব।

কারা কারা আজ রাত ৮:৩০ মিনিটে মোনাজাত করেছেন?
কমেন্টে জানিয়ে দিন

আমার কাছে যেসব ভাই-বোন দোয়া চেয়েছেন, তাদের জন্য তো অবশ্যই, আর যারা আলাদাভাবে দোয়া চাননি, তাদের জন্যও এবং পুরো মুসলিম উম্মাহর জন্য মন খুলে দোয়া করেছি, আলহামদুলিল্লাহ।

আল্লাহ আমাদের সবার নেক দোয়া কবুল করুন এবং নেক মকসুদগুলো পূরণ করুন। আমিন।

৭ দিনের ৫০ লক্ষ ইস্তেগফারের আমলে সর্বাধিক ইস্তেগফার পাঠকারীদের হাদিয়া আজ পাঠিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। 🤍
04/09/2026

৭ দিনের ৫০ লক্ষ ইস্তেগফারের আমলে সর্বাধিক ইস্তেগফার পাঠকারীদের হাদিয়া আজ পাঠিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। 🤍

Address

Sylhet
3127

Alerts

Be the first to know and let us send you an email when Quran Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share