Megla khan

Megla khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Megla khan, Digital creator, Sylhet.

প্রতিশোধ..?

প্রশ্নই উঠে না...??

আমি আমার সৃষ্টি কর্তার প্রতি বিশ্বাসী!
কারণ তিনি খুব ভালো করেই জানেন -
কখন, কোথাও কার দ্বারা..
আমার হৃদয় ঠিক কতটা আঘাত পেয়েছে "💔

খারাপ সময় ও শেষ হবে , আমিও সেরে উঠবো ,

কিন্তু ওই যে মানুষ গুলোকে চেনা হয়ে গেলো।😊💗

01/09/2026
হে আরশের মালিক,,☝️আমি কাউকে অভিশাপ দিতে চাই না। শুধু আমার ভাঙা বিশ্বাস, লুকিয়ে রাখা কান্না আর নির্ঘুম রাতগুলোর বিচার আপ...
01/09/2026

হে আরশের মালিক,,☝️
আমি কাউকে অভিশাপ দিতে চাই না। শুধু আমার ভাঙা বিশ্বাস, লুকিয়ে রাখা কান্না আর নির্ঘুম রাতগুলোর বিচার আপনার কাছে রেখে দিলাম।

যদি আমি অন্যায় করে থাকি, আমারও বিচার করবেন।

আর যদি আমাকে অন্যায়ভাবে ঠকানো হয়ে থাকে... তাহলে এমন বিচার করবেন, যাতে আমি প্রতিশোধ নয়, আপনার ন্যায়বিচারের সৌন্দর্য দেখতে পাই।

🌸 মানুষ আপনার কষ্টটা বুঝতে নাও পারে…আপনার কান্নার কারণটাও হয়তো কেউ জানে না।আপনার নীরবতার আড়ালে কতটা ব্যথা লুকিয়ে আছে—সেট...
01/09/2026

🌸 মানুষ আপনার কষ্টটা বুঝতে নাও পারে…
আপনার কান্নার কারণটাও হয়তো কেউ জানে না।
আপনার নীরবতার আড়ালে কতটা ব্যথা লুকিয়ে আছে—
সেটাও হয়তো কেউ অনুভব করতে পারে না। 🥺💔

কিন্তু আল্লাহ সব জানেন। 🤍✨
আপনার চোখের প্রতিটি অশ্রু কেন ঝরে,
আপনার হৃদয়ে কী ব্যথা,
এমনকি আপনার মুখে না বলা কথাগুলোও
আল্লাহ সবচেয়ে ভালো জানেন। 🤲🏻🌙

তাই মানুষের কাছে নিজের কষ্টের হিসাব না দিয়ে,
চুপচাপ আল্লাহর কাছে সিজদায় মাথা রেখে দিন। 🕌🤍

কারণ—
🌿 মানুষ হয়তো আপনার কান্না দেখে না,
কিন্তু আল্লাহ আপনার অশ্রু গুনে রাখেন। 🤲🏻🥺

আল্লাহর কাছে বলা কষ্ট কখনোই বৃথা যায় না। 🤍✨

একদিন হয়তো পেছনে ফিরে তাকিয়ে দেখবেন—যারা আপনাকে ক"ষ্ট দিয়েছে, ঠকিয়েছে কিংবা আপনার সরলতার সুযোগ নিয়েছে, তারা কেউই সত্যিকা...
29/08/2026

একদিন হয়তো পেছনে ফিরে তাকিয়ে দেখবেন—যারা আপনাকে ক"ষ্ট দিয়েছে, ঠকিয়েছে কিংবা আপনার সরলতার সুযোগ নিয়েছে, তারা কেউই সত্যিকারের শান্তিতে নেই। এটা কোনো অভিশাপ নয়; জীবনের স্বাভাবিক হিসাব। কারও চোখের পানি দিয়ে গড়া সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। আজ অন্যায় করে কেউ হয়তো নিজেকে বিজয়ী ভাবছে, কিন্তু সময় নীরবে সবকিছুর হিসাব জমিয়ে রাখে। তাই প্রতিশোধের অপেক্ষায় না থেকে নিজের পথটুকু শান্তিতে চলুন। কারণ মানুষকে দেওয়া কষ্টের হিসাব মানুষ না রাখলেও, সময় ঠিকই রাখে,,,🥀🙂🙂

05/08/2026

মাঝেমধ্যে ভাবি' আল্লাহ চাইলে আমার সমস্যাগুলোর সমাধান হতে কতক্ষণ! আল্লাহ সব ব্যাপারেই অবগত! আল্লাহ জানেন' আমি কতটুকু সহ্য করতে পারব' কতটুকু না!যা হচ্ছে হোক অভিযোগ নেই! আমার চেয়েও তো কত বিশাল সমস্যা নিয়ে মানুষ দিন কাটায়! আল্লাহ যে দিন ভালো মনে করবেন' ওই দিন একনিমিষে আমার সব সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ ভরসা! 🖤

:কেউ একজন বলেছিলেন, পেটে খিদে নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না...!😅কথাটা শুনেছিলাম একসময়, হেসেছিলাম-ভ...
31/07/2026

:কেউ একজন বলেছিলেন, পেটে খিদে নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না...!😅
কথাটা শুনেছিলাম একসময়, হেসেছিলাম-ভাবলাম, 'মন খারাপ' এমন কী ব্যাপার, যা ঘুম কেড়ে নেয়?
কিন্তু এখন বুঝি, মন খারাপ মানে শুধু কষ্ট নয়... এটা এক ধরনের অজানা ভার, বুকের মধ্যে জমে থাকা না বলা কথা, অসমাপ্ত অনুভব, একা হয়ে যাওয়ার চাপ। পেটের ক্ষুধা এক সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু মনের ক্ষুধা? সেটা সারারাত জেগে থাকে, চোখের পাপড়ির ফাঁকে ফাঁকে স্রোতের মতো বয়ে যায়। মানুষ ভাবতে পারে, 'ভালো আছি' কথাটার মানে সত্যিই ভালো থাকা-কিন্তু কেউ জানে না, আমি সেই মানুষ, যে রাতে ঘুমানোর আগে শুধু একটা মেসেজের অপেক্ষায় তাকিয়ে থাকি। যে অপেক্ষা করে কোনো উত্তরহীন কথার, কোনো অসমাপ্ত অনুভূতির শেষ চিঠির। মন খারাপের দিনগুলোতে পৃথিবীটা খুব দূরে লাগে। কাছের মানুষগুলোও অচেনা হয়ে যায়। মনে হয়, কেউ বুঝে না, কেউ শোনে না-শুধু নিজের ছায়াটা পাশে থাকে, আর নিজের প্রশ্নগুলো বারবার ফিরে আসে...
"আমি এমন কষ্টে কেন পড়লাম? আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম..."
তাই আজকাল রাতে ঘুম আসে না ঠিকঠাক। ঘুমাতে গেলেও মনের ভেতরে যুদ্ধ শুরু হয়..!😅💔

জীবনের কিছু অধ্যায় এমন হয়, যেগুলো আমরা কখনোই লিখতে চাই না, তবুও ভাগ্য যেন জোর করেই সেই পৃষ্ঠাগুলো আমাদের দিয়ে লিখিয়ে...
26/07/2026

জীবনের কিছু অধ্যায় এমন হয়, যেগুলো আমরা কখনোই লিখতে চাই না, তবুও ভাগ্য যেন জোর করেই সেই পৃষ্ঠাগুলো আমাদের দিয়ে লিখিয়ে নেয়। আমি হয়তো বাইরে থেকে এখনো আগের মতোই আছি—হাসি, কথা বলি, সবার সাথে মিশি… কিন্তু ভেতরে ভেতরে আমি কতবার যে ভেঙে গেছি, সেটা কেউ কখনো দেখেনি, দেখার চেষ্টাও করেনি।
কিছু রাত আছে, যেগুলো শুধু রাত না—ওগুলো একেকটা যুদ্ধ। চারপাশে নীরবতা থাকে, কিন্তু মাথার ভেতর হাজারটা চিন্তা, হাজারটা স্মৃতি, হাজারটা অপূর্ণতা একসাথে চিৎকার করতে থাকে। ঘুমাতে চাই, কিন্তু ঘুম আসে না… ভুলে যেতে চাই, কিন্তু কিছু স্মৃতি এতটাই গভীর যে চোখ বন্ধ করলেই সব আবার সামনে ভেসে ওঠে।
মানুষ বলে, সময় সব ঠিক করে দেয়… কিন্তু সময় শুধু শিখিয়ে দেয় কিভাবে কষ্টটা লুকিয়ে রাখতে হয়। আগে কাঁদতে পারতাম, এখন আর কাঁদতেও পারি না—কারণ কান্নাটাও যেন ভেতরে জমে পাথর হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞেস করে, “তুমি কেমন আছো?”—আমি হেসে বলি “ভালো আছি”… অথচ সেই “ভালো” শব্দটার ভেতরে কতটা ভাঙাচোরা লুকিয়ে আছে, সেটা কেউ বুঝে না।
যাদেরকে এক সময় নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি, যাদেরকে ভেবেছিলাম জীবনের সবচেয়ে আপন—তারাই একদিন এমনভাবে দূরে চলে গেল, যেন আমি কখনোই তাদের জীবনের অংশ ছিলাম না। সেই দূরত্বটা শুধু শারীরিক না, মানসিকও… আর সেই ফাঁকটা যতই ভরাট করতে চাই, ততই যেন আরও গভীর হয়ে যায়।
কখনো কখনো মনে হয়, আমি আসলে কাউকেই আমার সত্যিকারের দিকটা দেখাতে পারিনি। সবাই শুধু আমার একটা মুখ চিনে—যেটা আমি তাদের দেখাতে চেয়েছি। কিন্তু আমার ভেতরের মানুষটা, যে প্রতিদিন ভেঙে পড়ে, যে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে, যে প্রতিদিন নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে—সেই মানুষটাকে কেউ চেনে না।
আমি ক্লান্ত… সত্যিই খুব ক্লান্ত। মানুষকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, নিজের কষ্টগুলোকে চাপা দিতে দিতে ক্লান্ত, হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে ক্লান্ত। কখনো কখনো ইচ্ছে করে, সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যাই, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না, আর আমাকে আর অভিনয় করতে হবে না।
তবুও আমি বেঁচে আছি… হয়তো দায়িত্বের জন্য, হয়তো কিছু অপূর্ণ স্বপ্নের জন্য, হয়তো শুধু অভ্যাসের কারণে। প্রতিদিন নিজেকে বলি—“আরেকটু সহ্য কর, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।” কিন্তু সত্যি বলতে, এখন আর সেই “ঠিক হয়ে যাওয়া” কথাটাতেও বিশ্বাস হয় না।
আমি জানি না, এই কষ্টের শেষ কোথায়… জানি না, এই অন্ধকারের পর আদৌ কোনো আলো আছে কিনা। কিন্তু আমি এখনও হাঁটছি—ধীরে, খুব ধীরে… কারণ থেমে যাওয়ার সাহসও আমার নেই, আর পুরোপুরি ভেঙে পড়ার সুযোগও নেই।
এই জীবনে অনেক কিছু হারিয়ে

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Megla khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share