Voice and Media Arts Academy

Voice and Media Arts Academy This is official page of ‘Voice and Media Arts Academy’

কণ্ঠস্বরের উৎকর্ষ, উচ্চারণের শুদ্ধতা, বাচনভঙ্গির শৈলী, দৃষ্টিনন্দন উপস্থাপনাকৌশল এবং প্রযুক্তিগত পারদর্শিতা—এই সবই একজন দক্ষ উপস্থাপক, সংবাদ পাঠক, সংবাদ কর্মী বা মাল্টিমিডিয়া নির্মাতার অনন্য গুণ। সিলেটে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করল এমন একটি একাডেমি, যা তরুণদেরকে এসব গুণ অর্জনে সহায়তা করবে পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে।

একাডেমিটি মূলত টেলিভিশন, রেডিও, অনলাইন সংবাদমাধ্যম, ইউটিউব ও সোশ্যাল মিডিয়াভিত্তিক কনটেন্ট নির্মাণে আগ্রহীদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে থাকছে বাংলা সংবাদ পাঠের প্র্যাকটিক্যাল ক্লাস, স্টুডিওতে লাইভ রেকর্ডিং অভিজ্ঞতা, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ট্রেনিং, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস তৈরি ও উপস্থাপনাশৈলী নিয়ে ব্যক্তিগত কোচিং।

প্রতিটি ব্যাচে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হবে কিভাবে একটি সংবাদ তৈরি হয়, প্রেজেন্টেশন কৌশল কীভাবে শ্রোতা-দর্শকের মনোযোগ ধরে রাখে, কিভাবে ক্যামেরা বা মাইক্রোফোনের সামনে নিজের স্বর ও ভাষা নিয়ন্ত্রণ করতে হয়। একইসঙ্গে থাকবে ভিডিও এডিটিং, ক্যামেরায় চিত্র ধারণ সম্পর্কিত জ্ঞান, স্ক্রিপ্টিং, সাবটাইটেলিং, এবং মাল্টিমিডিয়া টুল ব্যবহারের প্রশিক্ষণ।

সিলেট অঞ্চলের প্রতিভাবান তরুণদের মিডিয়াজগতের জন্য প্রস্তুত করতে এই একাডেমি হয়ে উঠবে একটি মাইলফলক প্রতিষ্ঠান। যারা কেবল উপস্থাপক নয়, মিডিয়ার যেকোনো শাখায় দক্ষতা নিয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়—তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ।

Address

Temporary Address/EMJA Sylhet, 9th Floor, Blue Water Shopping City, Zindabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice and Media Arts Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share