15/05/2026
আমরা দুই বোন। আমার বড় বোন চার মাসের গর্ভবতী। কয়েক সপ্তাহ আগে আমার দুলাভাইয়ের প্রস্রাবের নালিতে ইনফেকশন ধরা পড়ে। ডাক্তার দেখানোর পর জানা যায়, সে প্রায় প্রতি সপ্তাহেই বিভিন্ন মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িত ছিল।
এই ঘটনাটা জানার পর আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিজের অবস্থা সামলাতে পারছে না, এমনকি এখন নিজের বাচ্চাটাও নষ্ট করে দিতে চাচ্ছে। অথচ তাদের বিয়ের বয়স মাত্র এক বছর। ধরা পড়ার পর এখন দুলাভাই ক্ষমা চাইছে, আবার আগের মতো সম্পর্ক ঠিক করতে চাইছে।
আমরা দুই বোনই। আমাদের বাবা অনেক বয়স্ক, তার কোনো আয় নেই। শুধু পেনশনের টাকায় আমাদের সংসার চলে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে বড় বোনের বিয়ে দিয়েছেন। এখন আবার আমার বিয়ের চিন্তাও সামনে। সব মিলিয়ে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না।
এই অবস্থায় একদিকে আপুর চিকিৎসার খরচ, অন্যদিকে যদি ডিভোর্স হয় তাহলে বাচ্চার খরচ—এসব কিছুই আমাদের বাবার পক্ষে বহন করা খুব কঠিন। তাই আমার বাবা-মা সবকিছু ভুলে গিয়ে আবার সংসার করতে বলছেন।
কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না। যে মানুষ প্রতারণা করেছে, তার সাথে কীভাবে থাকা সম্ভব—বিশেষ করে যখন সে এই অবস্থায় আমার বোনের জীবনের সুযোগ নিয়েছে? তবুও বাস্তবতা হলো, আমাদের আর্থিক অবস্থা ভালো না। আমি নিজেও মাত্র এইচএসসি শেষ করেছি, সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো।
এখন এই কঠিন পরিস্থিতিতে আমি বুঝতে পারছি না—আমি আমার বোনকে কীভাবে সাপোর্ট দিবো?নাকি ওই মানুষটার সাথেই মানিয়ে নিতে বলবো?
পাঠিয়েছেন
— নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু
📌 Follow : Deep Trust
✉️ জীবনের যেকোনো সুখ-দুঃখের, বাস্তব জীবনের গল্প পাঠাতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে