Dainik Amar Bangla

Dainik Amar Bangla দৈনিক আমার বাংলা
www.dainikamarbangla.com
E-mail: [email protected] Edited by Shibbir Ahmed Osmani and published by SAO Group.

Daily Amar Bangla is the mouthpiece of thousands of expatriate Bangladeshis scattered in different countries of the world. Established since 2011 in Bangladesh, this bilingual caters for the multicultural community and focuses on informative and analytical updates on current international affairs, latest trends, health, education, culture, lifestyle and sports. `Amar bangla’ is now an online daily news-paper. www.dailyamarbangla.com/ www.dailyamarbangla.com

26/05/2026
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানীনিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপল...
26/05/2026

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- শিক্ষাবিদ, পিএইচডি গবেষক ও উদ্যোক্তা অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।"

তিনি আরও বলেন, "কোরবানির প্রকৃত শিক্ষা হলো- হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) বাসী'সহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও কোরবানির মহৎ শিক্ষা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, কল্যাণ, সৌহার্দ্য, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

— প্রেস বিজ্ঞপ্তি।

জগন্নাথপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম লেবুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণজগন্নাথপুর প্রত...
25/05/2026

জগন্নাথপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম লেবুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী জনাব জহিরুল ইসলাম লেবু সাহেবের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের মোট ৬০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক,
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন, বায়তুলমাল সম্পাদক,শাহজাহান মিয়া,সহ বায়তুলমাল সম্পাদক আব্দুল আলিম, ৫নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল হান্নান,ক্বারী ইকরামুল হক,আব্দুল হাকিম,আব্দুল হেকিম,দুলু মিয়া,খেলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার বিতরণকালে বক্তারা বলেন, জহিরুল ইসলাম লেবু সাহেব সুদূর প্রবাসে থাকলেও তাঁর মন পবিত্র ভূমির সাধারণ মানুষের জন্য কাঁদে। প্রতিবারের ন্যায় এবারও তিনি ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই উপহারের ব্যবস্থা করেছেন। বক্তারা তাঁর এই মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে এভাবে পাশে থাকার আহ্বান জানান।

মহান মে দিবস উপলক্ষে প্রিয় 'জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'সহ দেশ-বিদেশের সম্মানিত সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা, ...
01/05/2026

মহান মে দিবস উপলক্ষে প্রিয় 'জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'সহ দেশ-বিদেশের সম্মানিত সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, এসএও ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল ও দৈনিক আমার বাংলা পত্রিকার সম্পাদক- বিশিষ্ট শিক্ষাবিদ, পিএইচডি গবেষক ও উদ্যোক্তা জননেতা অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী Shibbir Ahmed Osmani।

তিনি তাঁর ভ্যারিফাইড ফেইসবুক পোস্টে জানান, পৃথিবীর সভ্যতা, উন্নয়ন ও অগ্রযাত্রার পেছনে রয়েছে মেহনতী মানুষের অক্লান্ত পরিশ্রম। তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের আজকের সমাজ ও রাষ্ট্র। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

অধ্যক্ষ ওসমানী 'শ্রমের মর্যাদা রক্ষা, শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

#শ্রমিক_দিবস #নিউজ

মহান মে দিবস উপলক্ষে প্রিয় 'জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'সহ দেশ-বিদেশের সম্মানিত সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা, ...
01/05/2026

মহান মে দিবস উপলক্ষে প্রিয় 'জগন্নাথপুর ও শান্তিগঞ্জ'সহ দেশ-বিদেশের সম্মানিত সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।

পৃথিবীর সভ্যতা, উন্নয়ন ও অগ্রযাত্রার পেছনে রয়েছে মেহনতী মানুষের অক্লান্ত পরিশ্রম। তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের আজকের সমাজ ও রাষ্ট্র। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

আসুন, এই দিনে আমরা প্রতিজ্ঞা করি- শ্রমের মর্যাদা রক্ষা করবো, শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে একসাথে কাজ করবো। ইনশা আল্লাহ

✍️ শিব্বির আহমদ ওসমানী
প্রিন্সিপাল: সিলেট ক্যামব্রিয়ান স্কুল এব্ড কলেজ
নির্বাহী পরিচালক: এসএও ফাউন্ডেশন
সম্পাদক: দৈনিক আমার বাংলা

#শ্রমিক_দিবস

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714457792

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Amar Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Amar Bangla:

Share

Category