Alim Raaz

Alim Raaz এসিস্ট্যান্ট সেক্রেটারি,তাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
যুগ্ম সাধারণ সম্পাদক,ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

01/03/2026

“ওরা কখনো মাথা নিচু করেনি–আজও করবে না”
“ওরা হারবে না –ওদের মৃত্যু হলেও ভেঙে পড়বে না”ইনশাআল্লাহ।

"তোমরা দুর্বল হইও না এবং চিন্তিত হইও না; যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে।"(আল-ইমরান ১৩৯)
28/02/2026

"তোমরা দুর্বল হইও না এবং চিন্তিত হইও না; যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে।"
(আল-ইমরান ১৩৯)

28/02/2026

“একটি ইফতার – একটি হাসি” এই স্লোগানকে সামনে রেখে রক্তের বন্ধন সোশ্যাল অর্গানাইজেশন-এর উদ্যোগে প্রায় ২৫০ জন রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে,আলহামদুলিল্লাহ।
যারা এই মানবিক কার্যক্রমে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।
মানবতার কল্যাণে রক্তের বন্ধন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে সবসময় পাশে থাকবেন এই কামনা রইল।

28/02/2026

“একটি ইফতার – একটি হাসি” স্লোগানে রক্তের বন্ধন সোশ্যাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ সম্পন্ন

আইটিভি নিউজ ডেস্কঃ “একটি ইফতার – একটি হাসি” এই স্লোগানকে সামনে রেখে রক্তের বন্ধন সোশ্যাল অর্গানাইজেশন-এর উদ্যোগে প্রায় ২৫০ জন রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ রমজান) বাদ আসর,ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার বনফুলের সামনে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পথচারীদের হাতে ইফতার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জাকির হুসাইন, প্রতিষ্ঠাতা ওয়াদুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আলিম রাজ ও তাওহিদ আহমেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম রাহি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাহিদুল ইসলাম রকি, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক সুয়েব মারজান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আফজল হুসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাকিব আলী সরদার, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান হুসাইন ইমন, কেন্দ্রীয় মেম্বার মোঃ কাওছার আহমদ ছফা, সদস্য মোঃ ইমরান আহমদ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রমজান আহমেদ রাকিব, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর ইয়াসিন এবং গোলাপগঞ্জ শাখার দায়িত্বশীল তাজিম আহমদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন,দেশ ও প্রবাসের মানবিক ভাইবোনদের সহযোগিতা অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

18/02/2026

খাদ্য সামগ্রী বিতরণ || ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর।

মাহে রমাদানের ডাক◆ রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।◆ পূ...
18/02/2026

মাহে রমাদানের ডাক

◆ রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।

◆ পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে সিয়াম পালন, জামায়াতে নামাজ আদায়, অর্থসহ কুরআন তিলাওয়াত ও বেশি বেশি নফল ইবাদত করুন।

◆ নিকটাত্মীয়, প্রতিবেশী ও সকল মানুষের হক আদায়ে সচেষ্ট হোন।

◆ আল্লাহর ফরজ বিধান জাকাত (সামর্থ্যবানদের জন্য) যথাযথভাবে আদায় করুন। সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সাদকা করুন।

◆ রমাদানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন।

◆ ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।

◆ দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন (শুধু ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক ও রোগীদের জন্য নিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যেতে পারে)।

◆ সোশ্যাল মিডিয়া জগতের অশ্লীলতা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।

◆ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।

◆ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও মানবতাবিরোধী সকল কার্যক্রম বন্ধে আওয়াজ তুলুন।

Address

Tajpur
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alim Raaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share