Ciku

Ciku Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ciku, Digital creator, modina maket, Sylhet.

31/12/2025

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।

আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।

ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া, কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যত্ন সব ছেড়ে ম*রে যাবে।

আপনি নিজেকে স্বান্তনাও দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো ম*রছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না সিউর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।

31/12/2025
তিনি অনশনে বসেছেন। তার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন দলের লোক এই ৬৩ ঘন্টায় কতক্ষণ তার পাশে ছিলেন...???উনার ভিডিও ছবি পোস্ট ...
09/11/2025

তিনি অনশনে বসেছেন। তার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন দলের লোক এই ৬৩ ঘন্টায় কতক্ষণ তার পাশে ছিলেন...???
উনার ভিডিও ছবি পোস্ট যতগুলো আমার সামনে পড়েছে সব সময় বিড়ালটাকে আমি তার পাশে দেখতে পেয়েছি। 🐾🐈
দিনে দিনে মানুষ কেন মানুষকে ভালোবাসা বিমুখ হয়ে পশু পাখির প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পরছে
সেটা এই ছোট্ট ঘটনাটাই প্রমাণ করে।
তারপরে খুলে বলি আজকাল মানুষ মানুষকে ভালবাসতে ভয় পায়,কাছে আসতে ভয় পায়।
মানুষের সহজ প্রবৃত্তি হচ্ছে মানুষ স্বার্থের জন্য একজন আরেকজনের পাশে থাকে, কাছে আসে। 💔

আর পশুপাখিকে ভালবাসলে ঠকে যাওয়ার ভয় থাকে না,প্রতারিত হবার সুযোগ থাকে না। স্বার্থ ফুরালে মানুষ দূরে সরে যায়,আর পশুপাখি গুলো মানুষকে বিনা স্বার্থে ভালবাসে তারা স্বার্থ বোঝেনা। 😇

তাই চলুন সবাই মানুষ হই মানবিক হই।❤️
এই অবলা প্রাণী দের প্রতি সহানুভূতিশীল হই দয়াশীল হই। এরকম ভালবাসা বেঁচে থাকুক নরম থাবায়। 🐾🐈

28/10/2025

"নুর হোসেনের গুলিবিদ্ধ ছবিটা বের করে টেবিলে রাখা মাত্রই তার পোষ্য বিড়াল "মিনি" পাশে বসেই এক পলকে তাকিয়ে রইলো।"
"বিড়ালের ভাষা আমরা না বুঝলেও খোদা বুঝেন"

শহীদ নুর হোসেন
০৫ আগস্ট, ২০২৪ (যাত্রাবাড়ী)

20/10/2025

🖤

゚viralシfypシ゚viralシ

17/10/2025

সঙ্গ দোষে বিলাই ভাসে 😂

11/10/2025

কুতাবাসা be like : আপা চেইত্তেন না

10/10/2025

cat the rock star �

Address

Modina Maket
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ciku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share