Dak News24.com

Dak News24.com এটি একটি বস্তুনিষ্ঠ গণমাধ্যম

27/02/2026

সিলেটের জগন্নাথ জিউর আখড়া কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা

Hi
23/01/2026

Hi

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
22/01/2026

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

21/01/2026

ইমন দাস ও দীপ্ত দাসের অন্তষ্টিক্রিয়া অনুষ্টান

নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত  সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়ে...
18/01/2026

নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাতো ও ফুফাতো ভাই।

নিহতরা হলেন- সিলেট নগরীর তালতলা এলাকার বাসিন্দা ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (১৭)। ইমন সিলেটের মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও দীপ্ত ইউনিভার্সেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র

পরিবার সূত্রে জানা যায়, রাতে নগরীর শেখঘাট এলাকার পাকিস্তান পয়েন্টে চা খেতে গিয়েছিলেন ইমন ও দীপ্ত। পরে চা খেয়ে বাসায় ফেরার পথে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা গুরুতর আহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ সুরতহাল চলছে।

জাতীয় পর্ষায়ে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণপ্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককেজাগ্রত করে: এডভোকেট মৃ...
16/01/2026

জাতীয় পর্ষায়ে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে
জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার শিক্ষা দেয় এবং মানুষের বিবেককে জাগ্রত করে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি আরো বলেন, শ্রীমদ্ভগবদ্ গীতার মতো মহাগ্রন্থ কেবল ধর্মীয় আচার নয়, বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরে সৎপথে চলার দিকনির্দেশনা দেয়। নতুন প্রজন্মের মাঝে গীতার শিক্ষার বিস্তার ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী নগরীর তালতলাস্থ শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘোষিত জাতীয় পর্ষায়ে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে সিলেট মহানগর পর্ষায়ে গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পুজা উদযাপন পরিষদ মহানগর শাখার সহ সভাপতি নির্মল কুমার সিনহার সভাপতিত্বে ও প্রতিযোগিতা আহবায়ক কমিটির সদস্য দিপক কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা পরিষদ কেন্দ্রীয় পরিষদ সদস্য সুব্রত দেব, জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পুজা পরিষদ মহানগর সহ সভাপতি প্রদীপ কুমার দেব, সহ সভাপতি মদন মোহন কর্মকার, মহানগর পুজা পরিষের সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা ঐক্য পরিষদের প্রদীপ দেব, পুজা পরিষদ জেলা সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট ফনিভূষন সরকার, জালাবাদ থানা সভাপতি অরবিন্দু দাশ, কতোয়ালী সভাপতি অরবিন্দু দাশ গুপ্ত বিভু, মনমোহন দেবনাথ, অমর দত্ত, সঞ্জয় পাল, উত্তম ঘোষ, নিখিল মালাকার, চন্দ্রশেখর দে চপল, উজ্জল রঞ্জন চন্দ, অরবিন্দ দাস, স্বপন কুমার দাশ, সমীরণ নাথ, নিতাই পাল, সঞ্জীব দত্ত, হৃদেশ মুদি, বিশলয় দাস, প্রান্ত পাল, সুবিনয় আচার্য্য, ধনেশ দেব, পিযুস কান্তি তালুকদার, অপরেশ দাস অপু, নিখিল কুমার দে।
বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন অশোক রঞ্জন চৌধুরী, দেবল চন্দ্র দাশ, অবিনাশ চন্দ্র দাশ, প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক অরুন কুমার বিশ্বাস, সদস্য হারাধন দেব প্রভাষ, রকি দেব, রঞ্জিত রবিদাস প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

ভার্থখলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারারাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণকরলেই জীবনে সাফল্য অর্জন সম্ভবসিলে...
12/01/2026

ভার্থখলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা
রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ
করলেই জীবনে সাফল্য অর্জন সম্ভব

সিলেট শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) মহাসম্মেলনের দ্বিতীয় দিনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করে।
জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ইয়াকুব জাকির, মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থাপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি ফয়জুল্লাহ নোমানী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ।
দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর সঠিক পথনির্দেশনা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক সম্পন্নমুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা সমাজেএকট...
12/01/2026

সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক সম্পন্ন
মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা সমাজে
একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন
------------ড. সৈয়দ শাহ এমরান

সিলেট বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেছেন, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা সমাজে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিবাহ একটি পবিত্র সামাজিক বন্ধন- এ ক্ষেত্রে রেজিস্ট্রারদের সততা, দায়িত্বশীলতা ও আইনানুগ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের রাজস্ব খ্যাতেও ম্যারেজ রেজিস্ট্রাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (১২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ সিলেট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইন মেনে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। সমাজে বাল্য বিবাহ প্রতিরোধ করতে কাজীদের সবসময় সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সমাজে ন্যায় ও শৃঙ্খলা বজায় রাখতে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের ভূমিকা অনস্বীকার্য। ইসলাম ও দেশের আইনে যৌতুক দেওয়া ও নেওয়া হারাম। তাই যৌতুক থেকে বিরতে থাকতে হবে।
সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী সৈয়দ মোজাম্মীল উদ্দিন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা কাজী মো. নুরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাওলানা কাজী আব্দুল হাসিব ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী মো. আব্দুল হাছিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী জাকারিয়া খান, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা কাজী মো. শরীফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা কাজী মোহাম্মদ আমীনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মো. মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা কাজী মো. সিরাজুল হক, সহ নিরীক্ষণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা উপাধ্যক্ষ কাজী মো. আব্দুল মালিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা কাজী মো. আলতাফুর রহমান, সদস্য মাওলানা কাজী মো. জসিম উদ্দীন, কাজী আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম সদস্যদের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচলনা করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. বদরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী মোহাম্মদ আলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা কাজীদের লাইসেন্সের মেয়াদ আমৃত্যু করার জোর দাবী জানিয়ে বলেন, কাজীরা সরকারকে বিভিন্ন ধরণের ট্যাক্স প্রদান করে যাচ্ছেন। অথচ তারা ট্রেজারী বা রাজস্ব খ্যাত থেকে কোন ধরণের বেতন-ভাতা বা পেনশন পান না। আমরা অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানাই। বিজ্ঞপ্তি

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে উদ্বেগফুঁসে উঠছেন প্রবাসীরা, ১৩ জানুয়ারি প্রতিবাদ সভার ঘোষণাবিমান বাংলাদেশ এ...
11/01/2026

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ
ফুঁসে উঠছেন প্রবাসীরা, ১৩ জানুয়ারি প্রতিবাদ সভার ঘোষণা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বিবেচনার খবরে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, এই সিদ্ধান্ত যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক সিলেটি প্রবাসীর জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ম্যানচেস্টার-সিলেট রুট চালু থাকায় উত্তর ইংল্যান্ডে বসবাসকারী প্রবাসীরা দীর্ঘদিন ধরে সরাসরি ও স্বল্প সময়ে নিজ মাতৃভূমিতে যাতায়াতের সুবিধা পেয়ে আসছিলেন। এই রুট বন্ধ হলে প্রবাসীদের লন্ডন কিংবা অন্যান্য ট্রানজিট রুট ব্যবহার করতে বাধ্য হতে হবে, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং শারীরিকভাবে কষ্টসাধ্য।
সংগঠনটির নেতারা মনে করেন, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের পেছনে কিছু বাণিজ্যিক স্বার্থ ও একতরফা বিবেচনা প্রভাব ফেলতে পারে, যার ফলে সিলেট অঞ্চলের প্রবাসীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসীদের বাস্তব প্রয়োজন ও মতামত যথাযথভাবে বিবেচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুঃখজনক।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ দাবি জানিয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচিত ছিল প্রবাসীদের কল্যাণ ও যাতায়াত সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সংগঠনটি অবিলম্বে ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট স্থায়ীভাবে চালু রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাপনা, ফ্লাইটের ফ্রিকোয়েন্সি সমন্বয় কিংবা মৌসুমি সূচির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রুট সচল রাখা সম্ভব বলেও তারা মনে করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের ন্যায্য দাবি ও যাতায়াত সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
এদিকে, ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (ইচকচ) নর্থ ইংল্যান্ডের উদ্যোগে আগামী ১৩ জানুয়ারি ওবা মিলেনিয়াম ওল্ডহাম সেন্টারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। সংগঠনটি সকল প্রবাসী বাংলাদেশিকে উক্ত সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক মুস্তাক বাবুল যৌথভাবে আশা প্রকাশ করেন যে, সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিজ্ঞপ্তি

জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ইসলামীমহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণসিলেট শহরের প্রাণকেন্...
11/01/2026

জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ইসলামী
মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ

সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জামেয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, ১ম দিনে প্রধান অতিথি হিসাবে বোখারী শরিফে শেষ দারস ও বয়ান পেশ করেন শায়খুল মাশায়িখ হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীরসাহেব ঢালকানগরী। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক আকর্ষনীয় ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ।
জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের ২য় দিন ১১ জানুয়ারি ২য় দিনে বয়ান পেশ করবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি ফয়জুল্লাহ নোমানী ঢাকা, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুর প্রমুখ।
এতে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি

আলহাজ্ব মনসুর আহমদ লস্কর বিএএমবিএফ জাতীয়সদর দপ্তরের যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিতবাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউ...
07/01/2026

আলহাজ্ব মনসুর আহমদ লস্কর বিএএমবিএফ জাতীয়
সদর দপ্তরের যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএএমবিএফ) জাতীয় সদর দপ্তরের যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএএমবিএফ সিলেট মহানগরের সভাপতি, সিলেট উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।
গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিএএমবিএফ জাতীয় সদর দপ্তরের চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত এক পত্রে সিলেট বিভাগকে সুসংগঠিত ও মহাসচিবকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তাকে উক্ত পদে নির্বাচিত করা হয়।
আলহাজ্ব মনসুর আহমদ লস্কর যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তরের সেন্ট্রাল অর্গানাইজার মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সামাদ আজাদ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের শীতবন্ত্র বিতরণআমাদের সবার উচিত দুর্যোগেঅসহায় মানুষের পাশে দাঁড়ানো---------উপ-পরিচালক...
07/01/2026

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের শীতবন্ত্র বিতরণ
আমাদের সবার উচিত দুর্যোগে
অসহায় মানুষের পাশে দাঁড়ানো
---------উপ-পরিচালক মো. আব্দুর রফিক

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সমাজের গরীব ও অসহায় মানুষেরা অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হোন। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবানসহ আমাদের সবার উচিত সাধ্যানুযায়ী দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এতিম, প্রতিবন্ধী, হিজরাসহ পিছিয়ে পড়া মানুষরাও এদেশের নাগরিক। তাদের পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম এ রকিব। সভাপতির বক্তব্যে তিনি বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও যুুব ও নারী সমাজ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ--সভাপতি এম এ হান্নান, ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সদর দপ্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, লালদীঘির পাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, পরিষদের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক এম এ মতিন, সংগঠনের সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএমবিএফ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মহানগরের মহিলা সম্পাদিকা শিরীন চৌধুরী, সদস্য শাহেদা বেগম প্রমুখ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dak News24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share