News Feed Bd

News Feed Bd Daily Eai bangla' , an unique national newspaper of Bangladesh. the newsfeed , a new generation portal - aim to spread up bangladesh to whole globe .

Multi langual initiative to promote bangladesh with in the world .

জরুরি সতর্কবার্তা ।
11/06/2025

জরুরি সতর্কবার্তা ।

26/08/2024
🚨 সতর্ক থাকুন 🚨আজ ২৪ আগস্ট রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেইট৬ ইঞ্চি করে খোলা হবে৷
24/08/2024

🚨 সতর্ক থাকুন 🚨
আজ ২৪ আগস্ট রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেইট
৬ ইঞ্চি করে খোলা হবে৷

গর্বিত সন্তান সেনাবাহিনী ১২ স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে দ্রুত পরশুরাম ফুলগাজী আসছে স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী।
22/08/2024

গর্বিত সন্তান
সেনাবাহিনী ১২ স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে দ্রুত পরশুরাম ফুলগাজী আসছে স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী।

৭ অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস দেশের ৭ অঞ্চলের উপর দেয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দ...
17/08/2024

৭ অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলের উপর দেয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহওয়া অফিস। বুধবার (১৪ই আগষ্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য পাওয়া যায়।

এতে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরেক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ১৯ আগস্ট বিশ্ববি...
16/08/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে হলে আসন বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৭ আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সভায় ১৮ আগস্ট আবাসিক হল ও ১৯ আগস্ট শ্রেণি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি শনিবার থেকে বুধবার পর্যন্ত হলের আসনের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ আর ১৭ আগস্ট হলের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে হল বরাদ্দের এই প্রক্রিয়া স্থগিত করে কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের, সহ–উপাচার্য বেনু কুমার দে ও মো. সেকান্দর চৌধুরীসহ ১৪টি হলের প্রাধ্যক্ষ ও ছাত্রছাত্রী নির্দেশনাকেন্দ্রের পরিচালক।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম স্থবির হয়ে আছে। তালা ঝুলছে পরিবহন দপ্তরেও। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নথি অনুসারে, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৩৩০। এসব শিক্ষার্থীর থাকার জন্য হল রয়েছে ১৪টি। এর মধ্যে চালু আছে ১২টি।

চালু থাকা হলের মধ্যে ছাত্রদের সাতটি আর বাকি পাঁচটি ছাত্রীদের। ছাত্রীদের হলে আসন বরাদ্দপ্রক্রিয়া চলমান। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার মুখেই ছাত্রীদের একটি অংশ হলে অবস্থান করছে।

নিয়ম মেনে ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুনে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৯ সালে কর্তৃপক্ষ আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়। তখন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এ ছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদন করেন ১ হাজার ৬০ শিক্ষার্থী। আবেদন করলেও শিক্ষার্থীরা বৈধভাবে হলে উঠতে পারেননি।

Address

উপজেলা পরিষদ নির্বাচন
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when News Feed Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Feed Bd:

Share