03/09/2026
ছোটবেলায় আম্মার সবচেয়ে বড় চিন্তা ছিল মাগরিবের আগে যেন বাসায় ফিরি। আর আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আরেকটু কীভাবে বাইরে থাকা যায়!
খেলাধুলা, বন্ধু, টঙের আড্ডা বাইরে থাকার জন্য তখন হাজারটা কারণ ছিল। এখন আম্মা বারণ করেন না। চাইলেই রাত করে ফিরতে পারি।
কিন্তু এখন বাইরে থাকার মতো কারণই নেই। জীবনটা বোধহয় এভাবেই বদলায়। আগে স্বাধীনতা ছিল না, কিন্তু আনন্দ ছিল।
এখন স্বাধীনতা আছে, আনন্দের জায়গাগুলো নেই।