04/02/2026
🔴নয় মাস মানে বাচ্চার খাবারে বড় আপগ্রেড-
খাদ্য তালিকা ও সম্পুর্ন গাইড -
নয় মাসে খাবারের টেক্সচার
❌ পিউরি/ একেবারে ব্লেন্ড নয়
হাতে করে ম্যাশ,
ফর্ক দিয়ে চটকানো,
নরম কিন্তু দানাদার
খাবারে একটু দানাদার ভাব থাকবে,
যাতে বাচ্চা ধীরে ধীরে
কামড়াতে ও চিবাতে শেখে।
🔴*ঘরের খাবার – কী কী দেওয়া যাবে?
❌ নুন নয়
❌ মিষ্টি নয়
❌ ঝাল-ভাজা নয়
✔️ যে কোনো সবজি দিয়ে হালকা ঝোল
✔️ প্রায় সব ধরনের ডাল (মুগ, মসুর, ছোলা, মটর ইত্যাদি)
✔️ ডালিয়া
✔️ ভাত + ডাল + সবজি (ম্যাশ করে)
✔️ নরম রুটির পাতলা অংশ দুধ বা জলে ভিজিয়ে
✔️ বিভিন্ন দানা শস্য, শস্যজাত খাবার
এই বয়সে প্রায় সব ধরনের ডাল ও শস্য দেওয়া যায়।
❌ শুধু মধু ও গরুর দুধ এখনো নয়। এগুলো ১ বছরের পর।
🎯নতুন খাবার হিসেবে কী যোগ করবেন?
নয় মাসে ধীরে ধীরে নতুন প্রোটিন যোগ করা খুব ভালো।
১)চিজ / পনির
– অল্প পরিমাণে, নতুন খাবার হিসেবে শুরু করুন
২)মুরগির মাংস
– ভালোভাবে সেদ্ধ
– ব্লেন্ড করে বা কুচি করে
– নরম চিকেন টিক্কি বানিয়ে দিতে পারেন।
👉 শক্ত বা শুকনো নয়, একদম নরম হবে যেন।
দিনে কতবার খাওয়াবেন?
✔️ মেইন মিল: ২–৩ বার
✔️ স্ন্যাকস: ১–২ বার
স্ন্যাকস মানে—
সেদ্ধ ফল
নরম সবজি
হোমমেড নরম টিক্কি
ফিঙ্গার ফুড
নয় মাস থেকেই Finger Food দেওয়া খুব জরুরি।
এতে—
গ্যাগিং রিফ্লেক্স ধীরে ধীরে কমে
বাচ্চা কামড়াতে শেখে
নিজে হাতে ধরে খাওয়ার অভ্যাস হয়
কাশি বা গ্যাগিং হতে পারে—
এটা শেখার স্বাভাবিক অংশ, চোকিং না।
✅নয় মাসে জল কতটা দেবেন?
👉 প্রায় ২০০ মিলি (ml) দিনে
খাবারের পর অল্প অল্প করে
সারাদিনে ভাগ করে দিন
বোতলে ঢেলে নয়, বরং চামচ বা ওপেন কাপ দিয়ে শেখান।
শেষ কথা
নয় মাসে বাচ্চাকে
শুধু পেট ভরানো নয়—
খাওয়ার স্কিল শেখানোই আসল।
আজ আপনি যদি
দানাদার খাবার, ঘরের কম মসলার খাবার, ফিঙ্গার ফুড আর ঠিক পরিমাণ জল দেন—
তাহলে আগামী দিনে খাবার নিয়ে যুদ্ধ করতে হবে না।