An Nur Media

An Nur Media সত্যের পথে আলোর বার্তা

07/06/2026

শায়খুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) ছিলেন এ দেশের কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ইলম, আমল, তাকওয়া ও সুন্নাহর অনুসরণে তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং অসংখ্য ছাত্র-শিষ্যের মাধ্যমে আজও তাঁর দ্বীনি খেদমত অব্যাহত রয়েছে।

আল্লাহ তাআলা এই মহান বুযুর্গের কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন, তাঁর মর্যাদা বুলন্দ করুন এবং আমাদেরকে তাঁর রেখে যাওয়া ইলম ও আমলের পথে চলার তাওফীক দান করুন।

রহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়াহ। 🤲

#আল্লামা_নূর_উদ্দিন_গহরপুরী_রহ #শায়খুল_হাদীস #উলামায়ে_কেরাম #সিলেট #কওমি_মাদরাসা

জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সাথে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎজাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) এম হাফিজ ...
04/06/2026

জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সাথে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।

আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সংসদীয় কার্যক্রম, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সমসাময়িক জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৫ আসনের বিভিন্ন সমস্যা, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো স্পিকারের নিকট তুলে ধরেন। মাননীয় স্পিকার অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে বিষয়গুলো শুনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনও উপস্থিত ছিলেন। তিনি নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে স্পিকারের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনাকালে স্পিকার এম হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের কার্যকারিতা ও গতিশীলতা বজায় রাখতে সকল সংসদ সদস্যের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করবেন।

সাক্ষাৎ শেষে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি বলেন, “এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। মাননীয় স্পিকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের বক্তব্য শুনেছেন। তাঁর নেতৃত্বে জাতীয় সংসদ আরও কার্যকর ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”

সংশ্লিষ্ট মহলের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে স্পিকারের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

30/05/2026

খেলাফত মজলিসের ফ্যামিলি প্রোগ্রামে বক্তব্য রাখছেন খেলাফত মজলিস মনোনীত সিলেট -৫ আসনের সংসদ সদস্য, জনতার নেতা মুফতি আবুল হাসান সাহেব এমপি।

29/03/2026

প্রথমবারের মত সংসদে ব্যক্তব্য রাখছেন সিলেট ৫ জকিগঞ্জ-কানাইঘাটের নবনির্বাচিত মাননীয় এমপি হযরত মাওলানা মুফতি আবুল হাসান।

03/03/2026

নব নির্বাচিত মাননীয় এমপি মহোদয়ের সাথে গঙ্গাজল আয়াত রাহমান জামে মসজিদে সাধারণ জনগণের কুশল বিনিময়

আলহামদুলিল্লাহ,
সিলেট ৫ জকিগঞ্জ- কানাইঘাট আসনের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য
হযরত মাওলানা মুফতি আবুল হাসান মহোদয়ের সাথে সাধারণ জনগণের এক সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের খোঁজ-খবর তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
আমরা আশা করি, তাঁর নেতৃত্বে আমাদের সিলেট ৫ আসনে শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
🤲 আল্লাহ তাআলা মহোদয়ের দ্বীনের খেদমত ও জনসেবা কবুল করুন।

02/03/2026

সিরাতুন্নবী সাঃ বাস্তবায়ন কমিটি গঙ্গাজল কর্তৃক আয়োজিত মাহে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সনামধন্য অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ হাফিযাহুল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে মাহে রামজানের ফজিলত, তাকওয়া অর্জন এবং সিরাতুন্নবীর আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে হৃদয়স্পর্শী নসিহত পেশ করেন।
আল্লাহ তাআলা এই দ্বীনি খেদমতকে কবুল করুন। আমীন।

02/03/2026

সিরাতুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি, গঙ্গাজল-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পরবর্তীতে নব নির্বাচিত মাননীয় এমপি, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সম্মানিত প্রতিনিধি হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেবের সংক্ষিপ্ত নসিহত।

26/02/2026

জনস্বার্থ ও জনসেবার প্রশ্নে মুফতি আবুল হাসান এমপির অবস্থান— জিরো টলারেন্স
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দরজায় রশি বাঁধা দেখে রে'গে গেলেন সিলেট—৫ আসনের সংসদ সদস্য।

14/02/2026

বারঠাকুরী বড় জামেমসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করছেন নব নির্বাচিত মাননীয় এমপি শায়খুল হাদীস মুফতি মাওলানা আবুল হাসান সাহেব

Address

Zakiganj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nur Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share