Mridul Chandra Das

Mridul Chandra Das অধিকার কেউ কাউকে দেয় না
অধিকার নিজে আদায় করে নিতে হয়

অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি — এখনো অনেক বাবা-মা ভাবেন, "বাচ্চারা যদি স্ক্রিনটাইম চায়, তো Random রিলস-টিকটক বা Shorts-ই দে...
16/02/2026

অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি — এখনো অনেক বাবা-মা ভাবেন, "বাচ্চারা যদি স্ক্রিনটাইম চায়, তো Random রিলস-টিকটক বা Shorts-ই দেখুক!" 😔

কিন্তু এই ডিজিটাল যুগে, যেহেতু ১০০% টাইমে আপনি বাচ্চাদের স্ক্রিনটাইম থেকে বাইরে রাখতে পারবেন না, তাই যতটুকু দেখাতে হয়, সেটা যেন Useful একটা স্ক্রিনটাইম হয়।

— এমন কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলা শুধু মজা না, শেখায়ও! 🧠💡

চলুন দেখে নিই এমন ১০+ চ্যানেল যা আপনার বাচ্চার স্ক্রিনটাইমকে বানাবে স্মার্টটাইম! 👇👇

1️⃣ Sesame Street – 27.1M সাবস্ক্রাইবার
👉 সংস্কৃতি, গল্প, কবিতা, প্রাণী, ইনক্লুসিভিটি – ছোটদের জন্য অল-রাউন্ডার!

2️⃣ Sick Science – 2.02M সাবস্ক্রাইবার
👉 কুল সায়েন্স এক্সপেরিমেন্ট ভিডিও, ভিজ্যুয়ালি বুঝায়; ভয় না পাইয়ে শেখা

3️⃣ Cosmic Kids Yoga – 1.84M সাবস্ক্রাইবার
👉 কিডস ইয়োগা, মাইন্ডফুলনেস, ফিটনেস – শরীর ও মন ভালো রাখার চ্যানেল

4️⃣ Houston Zoo – 53.1K সাবস্ক্রাইবার
👉 ঘরে বসেই জু এক্সপেরিয়েন্স! বাচ্চারা শিখবে পশুদের আচরণ ও কেয়ারিং।
📺

5️⃣ Kids Crafts
👉 সহজ পেপার ক্রাফট শেখার জন্য আদর্শ চ্যানেল — বাচ্চাদের হাতে কাজ দিতে চান? এটা দেখান!

6️⃣ Ara Plays Art
👉 ড্রয়িং, কালারিং, আর্ট টিউটোরিয়াল – একদম ছোটদের জন্য উপযুক্ত।

7️⃣ One Little Project
👉 ফান কিডস প্রজেক্ট, হ্যান্ডক্রাফট, রেসিপি, হোলিডে আইডিয়াস সব একসাথে!

8️⃣ Art for Kids Hub
👉 রোব আর তার পরিবার শেখায় কিভাবে ড্র করতে হয় — একেবারে ফলো-আলং স্টাইল।

9️⃣ Make Me Genius – 433K সাবস্ক্রাইবার
👉 “বাচ্চারা যা জিজ্ঞেস করে, আমরা উত্তর দেই” টাইপ সায়েন্স প্ল্যাটফর্ম।

🔟 BrainPOP – 234K সাবস্ক্রাইবার
👉 মজার এনিমেটেড ভিডিও দিয়ে শেখায় – সাবস্ক্রিপশন লাগতে পারে।

1️⃣1️⃣ Mother Goose Club – 9.34M সাবস্ক্রাইবার
👉 নর্সারি রাইমস, গানের মাধ্যমে শেখা – বাচ্চাদের জন্য একদম পারফেক্ট।

1️⃣2️⃣ Super Simple Songs – 44.5M সাবস্ক্রাইবার
👉 বাচ্চাদের জন্য সহজ, গান-ভিত্তিক লার্নিং ভিডিও; লিরিক্স সহ।

📤 পোস্টটা সেইভ করুন আর শেয়ার করুন — যেন অন্য অভিভাবকরাও সচেতন হয়।

collected

15/02/2026
31/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি-১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন...
05/07/2024

প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি-
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:
১. যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।🌸
২. জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবে না। 🌸
৩. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। 🌸
৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।🌸
৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।🌸
৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। 🌸
৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। 🌸
৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। 🌸
৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। 🌸
ভালোবাসা সহ,
তোমার বাবা।
--------------------------
বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য। (সংগৃহীত)

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/05/2023

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

রেলওয়ের প্রধান পরিকল্পনার মধ্যে আছে--  # ঢাকা -সিলেট নতুন ট্রেন। # ঢাকা -নীলফামারী নতুন ট্রেন। # ঢাকা -পাবনা নতুন ট্রেন...
19/05/2023

রেলওয়ের প্রধান পরিকল্পনার মধ্যে আছে--
# ঢাকা -সিলেট নতুন ট্রেন।
# ঢাকা -নীলফামারী নতুন ট্রেন।
# ঢাকা -পাবনা নতুন ট্রেন।
# ঢাকা -চট্টগ্রাম নতুন ননস্টপ।
# চট্টলা চলবে ১ রেক দিয়ে।
# ঢাকা -কক্সবাজার নতুন ট্রেন ২টা, সাথে ১টা মালগাড়ি।
# নরসিংদী কমিউটার ৩টা ট্রিপ।
# পদ্মাসেতু দিয়ে বেনাপোল, মৈত্রী যাবে। সুন্দরবন বা চিত্রা- যেকোন একটা এই রুটে চলবে।

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻
29/04/2023

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻

কোরিয়া থেকে আসা নতুন কোচ(সোনারবাংলা এক্সপ্রেস)
17/04/2023

কোরিয়া থেকে আসা নতুন কোচ
(সোনারবাংলা এক্সপ্রেস)

এক কাপ চা দিয়ে কেউ নিজের তৃষ্ণা মেটায়,আবার এক কাপ চা বিক্রি করে কেউ সংসারের সবার চাহিদা মেটায় 😢
14/03/2023

এক কাপ চা দিয়ে কেউ নিজের তৃষ্ণা মেটায়,

আবার এক কাপ চা বিক্রি করে কেউ সংসারের সবার চাহিদা মেটায় 😢

24/01/2023

একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পেকেট আর একটি ভাঙ্গা হৃদয় যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না

এই দৃশ্য দেখার পর জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই! 😢😢😢
21/01/2023

এই দৃশ্য দেখার পর জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই! 😢😢😢

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Mridul Chandra Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mridul Chandra Das:

Share