Shreebhumi Sylhet

Shreebhumi Sylhet Our Effort to deliver all news from the Sylhet Division - Shreebhumi Sylhet

Ali Amjad's Clock
29/07/2026

Ali Amjad's Clock

দৈনিক সুরমা মেইল২৫ জুলাই ২০২৬
25/07/2026

দৈনিক সুরমা মেইল
২৫ জুলাই ২০২৬

সিলেটের বাইশটিলা
25/07/2026

সিলেটের বাইশটিলা

সিলেট নগরীর বন্দর এলাকা হতে তোলা📸 শ্রীভূমি সিলেট
01/07/2026

সিলেট নগরীর বন্দর এলাকা হতে তোলা

📸 শ্রীভূমি সিলেট

আলী আমজাদের ঘড়ি
01/07/2026

আলী আমজাদের ঘড়ি

26/06/2026

সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি

দৈনিক শ‍্যামল সিলেট
26/06/2026

দৈনিক শ‍্যামল সিলেট

অবিরাম বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথ...
21/06/2026

অবিরাম বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মোহাম্মদ রবিন মিয়া।

শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাদাপাথরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে ভাসমান দোকানপাট ও ব্যবসায়ীদের বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সিলেটের ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার
21/06/2026

সিলেটের ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর ...
15/06/2026

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জামায়াত আমির এ কথা বলেন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘প্রায় ১৭ বছর পর একটা অর্থবহ নির্বাচন হবে, জাতি আশা করেছিল। আমার ব্যক্তিগত মত হচ্ছে, নির্বাচন খুব সুন্দর হয়েছিল, কিন্তু ফলাফলটা সুন্দর হয়নি। ফলাফলের ক্ষেত্রে অনেক কিছু করা হয়েছে, এটা অনেকে এখন স্বাকীর করছেন। তারপরও আপনাদের প্রশ্ন থাকতেই পারে, আমরা কেন ফলাফল মেনে নিয়েছি। আমরা মেনে নিয়েছি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে সামনে রেখে।’

জামায়াত আমির বলেন, ‘দুনিয়ার যে সমস্ত জায়গায় একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেই জায়গা থেকে তারা আর বের হতে পারছে না। আমরা যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রত্যাখ্যান করতাম, আমাদের আশঙ্কা ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে গৃহযুদ্ধ শুরু হতো। এটা এই জাতিকে কোথায় নিয়ে যেত, তা আল্লাহ জানেন। এটা আমাদের আশঙ্কা, এটা না-ও হতে পারত।’

সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমরা দুই-দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি? জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বে আমরা কোনো আপস করব না।’

সংসদে নিজেদের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যমপন্থা অবলম্বন করবে। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না।’ সরকারি দল ইতিমধ্যে স্পষ্টভাবে জাতিকে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে তিনি বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে। নির্বাচন ভালো হলেই শাসক ভালো হবে, এর প্রমাণ নেই।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বাজেটে অনেক কিছু ওয়েভার এসেছে। দুর্নীতি বন্ধ আর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে কি না, এই দুটি বিষয়ের স্পষ্ট উল্লেখ নেই বাজেটে। তিনি প্রশ্ন রাখেন, ‘এ দেশে এক কোটি মানুষ ট্যাক্স দেওয়ার মতো আছেন, তাহলে শুধু ৩৪ লাখ কেন?’

গাইবান্ধায় রামমন্দির নির্মাণকাজ স্থগিত করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘উসকানির সৃষ্টি হয়, এমন কোনো কাজ আমরা মেনে নেব না। সেটা যদি মুসলমানেরা করে, তা-ও মেনে নেব না। অন্য ধর্মের কেউ করলেও মেনে নেব না। এ দেশ আমাদের সবার। যেটা করলে শান্তি-শৃঙ্খলা রক্ষা হয়, সেটা করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Shreebhumi Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share