07/03/2026
১৭ রমাদান, দ্বিতীয় হিজরী।
ঐতিহাসিক গাযওয়ায়ে বদর।
বদর আমাদের ঐতিহ্য ও চেতনার প্রতীক।
আজ সেই ঐতিহাসিক দিন— যেদিন সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ গাযওয়ায়ে বদর। ২য় হিজরী সনের ১৭ রমাদানে রাসূলে কারীম (ﷺ) -এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী ঈমানের শক্তি নিয়ে প্রায় ১০০০ মুশরিকদের সাথে মোকাবিলা করে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন।
আল্লাহ তাআলা বলেন—
وَ لَقَدۡ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدۡرٍ وَّ اَنۡتُمۡ اَذِلَّۃٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ ﴿۱۲۳﴾
আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায়— তোমরা শোকরগুজার হবে।
সূরা আলে ইমরান : ১২৩
বদর যুদ্ধে রাসূল (ﷺ) -এর বিভিন্ন মু'জিযা সংগঠিত হয়, এর মধ্যে একটি বিশেষ মু'জিযা এই ছিল যে— রাসূল (ﷺ) ওক্কাসা বিন মুহসিন এবং সালামা বিন হারিসকে খেজুরগাছের ডাল অস্ত্র হিসেবে দেওয়ার পর তা তরবারি হয়ে গিয়েছিল। এবং তারা উভয়ে মৃত্যু পর্যন্ত বিভিন্ন যুদ্ধে এই তরবারী দ্বারাই যুদ্ধ করেছিলেন।