09/06/2026
আমরা প্রায়ই ভাবি - Facebook, YouTube চালাতে পারি মানেই আমরা digital। কিন্তু digital literacy অনেক বেশি কিছু। এটা হলো প্রযুক্তি দিয়ে সঠিক, নিরাপদ আর পেশাদারভাবে কাজ করার দক্ষতা।
কেন এটা আজ এত গুরুত্বপূর্ণ? কারণ চাকরির আবেদন, পড়াশোনা, ব্যবসা, এমনকি সরকারি সেবা - সব digital হয়ে গেছে। যিনি file গুছিয়ে রাখতে পারেন, পেশাদার email লেখেন, online scam চেনেন - তিনি অনেক এগিয়ে।
ডিজিটাল দক্ষতাকে ৪টা স্তম্ভে ভাগ করা যায়:
• Organize - file naming, folder system, backup
• Secure - strong password, 2FA, scam চেনা
• Communicate - পেশাদার email, পরিষ্কার বার্তা
• Create - document, dashboard, AI দিয়ে কাজ
বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় ভুল: তারা শুধু কোন button কোথায় শেখে, কিন্তু পেছনের system বোঝে না। তাই tool বদলালেই আটকে যায়।
Takeaway: এই ৪টার মধ্যে আজ যেটায় সবচেয়ে দুর্বল, সেটা দিয়ে শুরু করুন।
— Nasir Uddin
াংলা