31/12/2025
২০২৫ সাল যেতে যেতে আমাকে অনেক কিছু বুঝিয়েছে,সাথে অনেক অভিজ্ঞতা,কষ্ট,শিক্ষা পেয়েছি—পাপ আর পুণ্যের পার্থক্য, ভুল আর তওবার মানে। আমি মানুষ, ভুল করেছি, সীমা ছাড়িয়েছি, নিজের অজান্তেই অনেক গুনাহ জমেছে। তবু আল্লাহর রহমতের ওপর ভরসা রেখেই সামনে তাকিয়ে আছি।
নতুন বছরে আমি চাই হেদায়েত, চাই সঠিক পথে চলার শক্তি। আল্লাহ যেন আমার আগের সব পাপ ক্ষমা করে দেন, আমার অন্তরটা পরিষ্কার করে দেন, আর বাকি জীবনটা পুণ্য, ধৈর্য আর সত্যের পথে কাটানোর তৌফিক দেন।
হে আল্লাহ, নতুন বছরটা হোক আপনার কাছাকাছি যাওয়ার, নিজেকে বদলানোর আর ভালো মানুষ হওয়ার একটি নতুন শুরু। 🤲✨”