20/06/2026
আর যাই হোক, দায়িত্বের বেলায় একজন পুরুষ নিজের কথা খুব কমই ভাবে। সে নিজের ইচ্ছে, শখ, ক্লান্তি সবকিছু চুপচাপ পাশে সরিয়ে রাখে, শুধু প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য।
অনেক সময় তার নিজের কষ্টের খবর কেউ জানে না, কারণ সে অভ্যাস করে ফেলেছে হাসিমুখে সবকিছু সহ্য করতে।
পুরুষ মানুষটা হয়তো সবসময় শক্ত নয়, তবুও দায়িত্বের কাছে এসে সে নিজের ভাঙাচোরা অনুভূতিগুলো লুকিয়ে রাখে।
কারণ সে জানে, তার পেছনে কিছু মানুষের স্বপ্ন দাঁড়িয়ে আছে।