Ghatail Media

Ghatail Media Ghatail Media

ঘাটাইল মিডিয়া QR Code এই কোড স্কেন করলেই ঘাটাইল মিডিয়ার পেইজের লিংক চলে আসবে।এখন থেকে চেষ্টা করবো প্রতিটি পোস্টের ফটো-ভি...
03/08/2026

ঘাটাইল মিডিয়া QR Code
এই কোড স্কেন করলেই ঘাটাইল মিডিয়ার পেইজের লিংক চলে আসবে।

এখন থেকে চেষ্টা করবো প্রতিটি পোস্টের ফটো-ভিডিওতে QR code যুক্ত করে দিতে। যাতে করে ফেইক সংবাদ থেকে ভিউয়ারগণ সতর্ক হতে পারে।

গোপালপুরের ঐতিহ্যবাহী দুধ বাজার দখলের অভিযোগটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী দুধ বাজারের নির্ধারিত স্থান দখল হয়ে ...
03/08/2026

গোপালপুরের ঐতিহ্যবাহী দুধ বাজার দখলের অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী দুধ বাজারের নির্ধারিত স্থান দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দুধ বিক্রেতা ও প্রান্তিক খামারিরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দুধ কেনাবেচার জন্য ব্যবহৃত এই স্থানে বর্তমানে কিছু কাপড় ব্যবসায়ী দোকান বসিয়ে জায়গা দখল করছেন। ফলে দুধ বিক্রিতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুরের এই দুধ বাজারে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের গ্রাম থেকে প্রান্তিক খামারি, দুধ বিক্রেতা, ব্যবসায়ী ও ক্রেতারা আসেন। বিশেষ করে সকাল ও বিকেলে দুধ কেনাবেচা সবচেয়ে বেশি হয়ে থাকে।

দুধ বিক্রেতারা জানান, বহু বছর ধরে নির্ধারিত এই স্থানে তারা দুধ বিক্রি করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু কাপড় ব্যবসায়ী সেখানে দোকান বসিয়ে বাজারের জায়গা দখল করায় তাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

তাদের আরও অভিযোগ, সপ্তাহে দুই দিন হাটের দিনে ওই স্থান নাপিতরা ব্যবহার করেন এবং অন্যান্য দিন কাপড় ব্যবসায়ীরা দখল করে রাখেন। এতে দুধ বিক্রির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না।

দুধ বিক্রেতা ও খামারিদের দাবি, দ্রুত বাজারটি দখলমুক্ত করে দুধ বিক্রির নির্ধারিত স্থান সংরক্ষণ করা হোক। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাপড় ব্যবসায়ী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

03/08/2026

ঘাটাইলে আশিক নামের এক ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

২নং ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়র্ডের কুলিয়া উওর পাড়ার মৃত ভুট্টোর ছেলে মোঃ আশিক ( ২০) নামের এক ছেলের ঝুলন্ত লা/শ উদ্ধার।

-- হ্যান্ডি ক্যামেরাটি বিক্রি হবে --নিচে Sony HDR-SR11 ক্যামকর্ডারের স্পেসিফিকেশন দেওয়া হলো:★ পণ্যের ধরন: ভিডিও ক্যামের...
03/08/2026

-- হ্যান্ডি ক্যামেরাটি বিক্রি হবে --
নিচে Sony HDR-SR11 ক্যামকর্ডারের স্পেসিফিকেশন দেওয়া হলো:

★ পণ্যের ধরন: ভিডিও ক্যামেরা (Camcorder)
★ মডেল: HDR-SR11
★ ব্র্যান্ড: Sony
★ ডিসপ্লে: ৩.৫ ইঞ্চি এলসিডি (LCD) ডিসপ্লে
★ অপটিক্যাল জুম: ১২x অপটিক্যাল
★ ইমেজ স্ট্যাবিলাইজড জুম
★ ভিডিও রেজোলিউশন: ১৯২০ × ১০৮০ (Full HD)
★ ভিডিও ফরম্যাট: XAVC
★ ইমেজ স্ট্যাবিলাইজেশন: SteadyShot Optical Image Stabilization
★ ম্যানুয়াল কন্ট্রোল: ফোকাস নিয়ন্ত্রণ সুবিধা
★ ফেস ডিটেকশন: রয়েছে
★ ঝকঝকে ফ্লাস লাইট: রয়েছে
★ অডিও নয়েজ রিডাকশন: ২-চ্যানেল, ★ ২৪-বিট, ৪৮ kHz অডিও রেকর্ডিং
★ বিল্ট-ইন স্টোরেজ: ৬০ জিবি
★ মেমোরি কার্ড সাপোর্ট: SD / SDHC / SDXC
★ স্পিকার: Dolby Digital 5.1
★ ব্যাটারি: NP-70 রিচার্জেবল ব্যাটারি
★ স্থির ছবি (Still Photo): তোলা যায়
★ সংযোগ সুবিধা: Hi-Speed USB 2.0, HDMI, Headphone Jack এবং Digital A/V
★ আকার: ৮৩ × ৭৬ × ১৩৮ মিমি
★ ওজন: ২.১ কেজি

----অন্যান্য বৈশিষ্ট্য:
★ জীবন্ত ও প্রাকৃতিক রঙে ভিডিও ধারণ ও প্রদর্শন
★ Dolby Digital 5.1-চ্যানেল অডিও রেকর্ডিং সুবিধা।

আপনারা অনেকেই হয়তো দেখেছেন এই ক্যামেরাটি বেশ কিছুদিন আমার ঘাটাইল মিডিয়া পেইজের জন্য ব্যবহার করেছি। ভালো সার্ভিস পেয়েছি।

আপনারা আরও জানেন আমার একটি বড় ক্যামেরা (Panasonic pv100) রয়েছে এবং খুব শিগ্রই আমি DGI Pokete 4 কিনতে চাচ্ছি তাই ক্যামেরাটি সহ মোট তিনটি ক্যামেরা হয়ে যাবে। এ কারনেই এই ক্যামেরাটি বিক্রি করবো।
--- #মূল্যঃ ২৫ হাজার টাকা মাত্র।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্যক্ত কর...
03/08/2026

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু কিশোরের বিরুদ্ধে।

#অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার পথে তারা ছাত্রীদের কুরুচিপূর্ণ মন্তব্য, পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করছে স্থানীয় কিছু কিশোর।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, এ কারণে অনেক ছাত্রী আতঙ্কে রয়েছে এবং পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়ভাবে জানিয়েও কার্যকর সমাধান পায়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিক ও অভিভাবকরা। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।

ঘাটাইলে চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের উৎপাদন। ঘাটাইলের মৎস্য সম্পদ নিষিদ্ধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারে...
03/08/2026

ঘাটাইলে চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের উৎপাদন।

ঘাটাইলের মৎস্য সম্পদ নিষিদ্ধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারে হুমকির মুখে। নদী-খাল ও জলাশয়ে পাতা এই জালে মাছের পাশাপাশি ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির পোনা ও জলজ প্রাণী। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৎস্য সম্পদ। দ্রুত এসব অবৈধ জাল নিধনের দাবি স্থানীয় মানুষ ও মৎস্য ব্যবসায়ীদের।

এক সময় বিভিন্ন নদী ও জলাশয়ে সারা বছরই পাওয়া যেত নানা প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি হাজারো জেলে ও মৎস্যজীবী পরিবারের জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল। বর্তমানে বর্ষা মৌসুমেও বাজারে দেশীয় কৈ মাছ, শিং ও মাগুর মাছের দেখা মিলছে না। চাষের মাছই এখন সাধারণ মানুষের একমাত্র ভরসা।

একসময় জেলায় ৫০/৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। এখন তা নেমেছে হাতে গোনা কয়েকটিতে। নদী-খাল আর জলাশয় জুড়ে এখন যেন চায়না দুয়ারীর ফাঁদ। অতি সূক্ষ্ম ফাঁসের এই জালে আটকা পড়ছে ছোট-বড় সব ধরনের মাছ। রেহাই পাচ্ছে না মাছের পোনাও।

এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে দেশীয় মাছের উৎপাদন। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ায় অনেক জেলে ঝুঁকছেন এ জাল ব্যবহারের দিকে। ফলে ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে সমৃদ্ধ মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃ...
03/08/2026

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্...
03/08/2026

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দফতরে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এ নির্দেশনা বাস্তবায়নের ফলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন। খবর: বাসস

ঘাটাইলে পুলিশের বিশেষ অভিযানে ৯ লিটার চোলাই মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশের বিশেষ অভ...
03/08/2026

ঘাটাইলে পুলিশের বিশেষ অভিযানে ৯ লিটার চোলাই মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ লিটার দেশীয় চোলাই মদ ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘাটাইল থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৯ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট।

অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ঘাটাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Address

Ghatail
Tangail
1982

Telephone

+8801765470270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghatail Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghatail Media:

Shortcuts

Share