27/08/2026
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতি সন্তান, অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসা এই পুলিশ কর্মকর্তার নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নে সখীপুর উপজেলাসহ পুরো টাঙ্গাইল জেলা জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর এই অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টদের বিশ্বাস, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।