02/10/2026
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার
বল্লা হাট পরিচালনা কমিটির উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে হাট কমিটির নেতৃত্বে কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
বল্লা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।