SuMu

SuMu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SuMu, Digital creator, Tangail.

12/04/2026

একটা শান্ত জীবন চাই। একেবারে শীতল জলের মতো শান্ত, যেখানে নেই আকাঙ্খা, হতাশা কিংবা ঐশ্বর্য! 🖤

11/04/2026

অনেককিছু হারিয়ে আজ মেনে নিয়েছি
মুঠো ভরে যা চেয়েছি, তার সবটাই হারিয়েছি। আগে খুব কষ্ট হতো, এখন শুধু দীর্ঘশ্বাস পড়ে, অভিযোগের পাহাড় সরিয়ে আজ আমি শান্ত, বুঝেছি, সবাইকে আগলে রাখা আমার সাধ্য নেই।

যাদের আপন ভেবেছিলাম, তারা আজ অনেক দূরে, তাদের ফেলে আসা পথে এখন ধুলো জমেছে। আমি আর ফেরার অপেক্ষায় প্রহর গুনি না, শূন্যতাকেই এখন নিজের ঘর বানিয়ে নিয়েছি।

হারানোর শোক এখন আর আমায় পোড়ায় না, মেনে নেওয়ার মাঝেই আমি মুক্তি খুঁজে পেয়েছি। 🤎

03/04/2026

গত ৩ ঘন্টা ধরে ৫মিনিট কথা বলার জন্য একটা মানুষ খুঁজছি।
কি অদ্ভুত!এমন একজনরেও পাই নাই যারে আমি নির্দ্বিধায় কল দিয়ে বলতে পারি 'আজকে আমার মন ভালো নাই।আমার কিচ্ছুই ভালো লাগছে না।'🩵

02/04/2026

সারাদিন একা থাকা, অনলাইনে এসে memes দেখে একা হাসা, newsfeed ঘুরা, কাউকে message না করা, আবার অফলাইনে চলে যাওয়া! ব্যাস, জীবন সুন্দর! 🖤

02/04/2026

আমার জীবনের সবচাইতে ভয়ংকর ট্র্যাজেডি কী, জানেন? আমার সবচাইতে বাজে সময়ে, আমার কাছের বলতে কেউ থাকে না—কেউ না!

আরেকটা অদ্ভুত ব্যাপার কী, জানেন?
আমি যখন প্রচন্ড হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি, আমার সাথে পুরো পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে যায়!

02/04/2026

আমি লাইফে আসলে কি করতেছি আমি জানিনা! আমি কি চাই, কি হবো, কি হওয়া উচিত সব ভুইলা গেসি!আমার কেবল মনে আছে,একদিন আমার একাডেমিক সাক্সেস হারাইয়া গেলো , হারাইয়া গেল আমার সাধ-, স্বপ্ন , ভিশন ।
মূলত হারাইলাম আমি!এমন ভাবে হারাইলাম, আর ফেরা হলোনা,হবে না!

01/04/2026

আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি,
ইদানীং আমার কিছু মনে থাকে না। অসম্ভব মাথা ব্যথা করে কিচ্ছু ভালো লাগে না, মুড সুইং হয় কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না আমার সমস্যা গুলো! যদি এই সমস্যা গুলো প্রকাশ করি তাহলে ওপর পাশের মানুষ বলে এটা করো ওটা করো তাই এমন হয়! উল্টো আমার দোষ গুলো আরো তুলে ধরা হয়!

কিন্তু কেউ আমার সমস্যা বোঝার চেষ্টা করে না! আমি যে শেষ হয়ে যাচ্ছি এটা কেউ জানেই না 🤎😅

01/04/2026

ভালোবাসা কি? যত্নই মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ।
যদি রূপ দেখে কাউকে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়- সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়— সেটা লোভ!

তাহলে ভালোবাসা কাকে বলে?
যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে- সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে — সেটাই ভালোবাসা 🖤

01/04/2026

সব কিছুই বদলে যাচ্ছে শুধু আমার ভাগ্য ছাড়া। 🙂

31/03/2026

আমাকে কেউ ইগনোর করলে, প্রথমে নরমালি নিই। তারপরেও যখন একই ব্যাপারটা চলতে থাকে আমি নিজে থেকেই ইগনোর করা শুরু করি।
তাদের সাথে পরিচয় না হলেও আমার কিছু হতো না; পরিচয় হওয়ার পর হারিয়ে গেলেও আমার কিচ্ছু আসে যায় না।

কেউ আমার প্রশংসা বা সমালোচনা যা-ই করুক না কেন, আমি তাকে ঠিক একইভাবে প্রতিদান দিই। আসলে আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। (No matter how much he compliments me, I give him exactly the same back, I Don't like to be indebated to anyone)

ব্যস্ততা ছাড়া আমায় কেউ ইগনোর করা শুরু করলে, সে আমার কে বা কি-ছিলো সেটা আমি ভুলে যাই।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when SuMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share