Feroje Ahmed

Feroje Ahmed টি-সেল নন হজকিন লিম্ফোমার সাথে লড়াই,,আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন |
(1)

27/08/2026

সবাই আমার জন্য দোয়া করবেন🤲


#ক্যান্সারযোদ্ধা

সবার আগে নিজেকে ভালোবাসতে শিখো।কারণ যে নিজেকে সম্মান করে না, দুনিয়াও তাকে সম্মান করে না।নিজের ভুল নিয়ে পড়ে থেকো না। নিজে...
27/08/2026

সবার আগে নিজেকে ভালোবাসতে শিখো।

কারণ যে নিজেকে সম্মান করে না,
দুনিয়াও তাকে সম্মান করে না।

নিজের ভুল নিয়ে পড়ে থেকো না।
নিজেকে ক্ষমা করো।
নিজের জয় নিয়ে গর্ব করো।

আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলো -
"আমি ভেঙেছি, কিন্তু শেষ হই নাই।
আমি দামি। আমি পারবো"

নিজেকে বেছে নাও।
কারণ তুমিই তোমার সবচেয়ে বড় শক্তি।

#আমি_পারবো

ব্যর্থতা মানে শেষ না।ব্যর্থতা মানে "আরেকবার চেষ্টা করো"।তাই হাল ছেড়ো না।আজকে না হলে কালকে হবে ইনশাআল্লাহ 💪
26/08/2026

ব্যর্থতা মানে শেষ না।
ব্যর্থতা মানে "আরেকবার চেষ্টা করো"।

তাই হাল ছেড়ো না।
আজকে না হলে কালকে হবে ইনশাআল্লাহ 💪

যেই আমি আমার জীবনে কখনো হসপিটালে ভর্তি হইনি ক্যানোলা কি জিনিস বুঝতাম না সেই আমার এখন মাসের অর্ধেক কাটে হসপিটালে।আর কত কত...
25/08/2026

যেই আমি আমার জীবনে কখনো হসপিটালে ভর্তি হইনি ক্যানোলা কি জিনিস বুঝতাম না সেই আমার এখন মাসের অর্ধেক কাটে হসপিটালে।

আর কত কত ক্যানোলার সুই যে খেতে হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না,,,

প্রতিদিন নতুন সুই,নতুন ব্যাথা,নতুন ভয় হাতের শিরা গুলোতে আর জায়গা নেই।

তারপরও জীবন সুন্দর ভয়ংকর রকম সুন্দর আলহামদুলিল্লাহ।

#ক্যান্সারযোদ্ধা

25/08/2026

মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে কি কেমোর মেডিসিন ফ্রি দেয়?


ক্যান্সার শরীরে আঘাত করে আর কিছু ভুল ব্যবহার মন ভেঙে দেয়। ক্যান্সার রোগীকে "বেচারা" বানাবেন না। তাকে যোদ্ধা ভাবুন।তাকে ন...
24/08/2026

ক্যান্সার শরীরে আঘাত করে আর কিছু ভুল ব্যবহার মন ভেঙে দেয়।
ক্যান্সার রোগীকে "বেচারা" বানাবেন না।
তাকে যোদ্ধা ভাবুন।
তাকে নেগেটিভ গল্প শোনাবেন না।
তাকে সাহস দিন।
তাকে নিয়ে গোপন কথা ছড়াবেন না।
তাকে সম্মান দিন।
ভালোবাসা মানে বোঝা না,
ভালোবাসা মানে পাশে থাকা।

আল্লাহ সকল যোদ্ধাকে শিফা দিক। আমিন

৫ম কেমোর পর আল্লাহর রহমতে ভালোই ছিলাম।তবুও মাঝখানে CBC টা করতেই হলো।রিপোর্ট এমন খারাপ আসবে ভাবিনি।আল্লাহ চাইলে নিমিষেই ভ...
23/08/2026

৫ম কেমোর পর আল্লাহর রহমতে ভালোই ছিলাম।তবুও মাঝখানে CBC টা করতেই হলো।রিপোর্ট এমন খারাপ আসবে ভাবিনি।

আল্লাহ চাইলে নিমিষেই ভালো করে দেন,
আবার আল্লাহ চাইলে পরীক্ষাও নেন।

হয়তো এটা আমার জন্য পরীক্ষা।
কিন্তু আমি জানি,যিনি খারাপ করেছেন তিনিই ভালো করে দিবেন ইনশাআল্লাহ

আপনারা দোয়া করবেন।
আল্লাহ ভরসা।

আজকের সঙ্গী আমার রাজকন্যা। বাপ-বেটি মিলে ডাক্তারের কাছে আসছি।  দুইজনেরই ডাক্তার দেখাতে হবে।আপনারা দোয়া করবেন আমাদের জন্য...
23/08/2026

আজকের সঙ্গী আমার রাজকন্যা।
বাপ-বেটি মিলে ডাক্তারের কাছে আসছি।
দুইজনেরই ডাক্তার দেখাতে হবে।

আপনারা দোয়া করবেন আমাদের জন্য।
আল্লাহ যেন আমাদের দুইজনকেই সুস্থতা দান করেন।

জীবনটা আসলে খুব ছোট। রাগ, অভিমান, অহংকার জমিয়ে রেখে লাভ কি?  কারও সাথে রাগ থাকলে মিটিয়ে নিন।যার সাথে দেখা করতে মন চায়, ত...
23/08/2026

জীবনটা আসলে খুব ছোট।
রাগ, অভিমান, অহংকার জমিয়ে রেখে লাভ কি?
কারও সাথে রাগ থাকলে মিটিয়ে নিন।
যার সাথে দেখা করতে মন চায়, তার সাথে দেখা করুন।যেখানে যেতে ইচ্ছা করে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।

কালকের অপেক্ষায় আজকের সময়টুকু নষ্ট করবেন না।কারণ কাল সবার জন্য আসে না।

আজকের হাসিটা,আজকের মুহূর্তটাই আসল।
মন খুলে বাঁচুন, মন খুলে ভালোবাসুন 💛

ক্যান্সার আমাকে মরতে শেখায়নি।বরং নতুন করে বাঁচতে শিখিয়েছে।
22/08/2026

ক্যান্সার আমাকে মরতে শেখায়নি।
বরং নতুন করে বাঁচতে শিখিয়েছে।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feroje Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share