It’s Juthy

It’s Juthy আপনার আচরণ'ই আপনার সৌন্দর্য!.🩷🌸

10/07/2025

নন-স্টপ কথা থেকে যোগাযোগহীনতা.. চ্যাটলিস্টের শুরুর নাম থেকে ব্লকলিস্ট.. মোমেন্ট থেকে মেমোরিজ.. প্রিয় নাম থেকে Facebook User.. রিলস আদান প্রদান থেকে- রিলেটেড রিলস দেখে তার শুন্যতা অনুভব করা.. অচেনা থেকে চেনা, এরপর পুনরায় অচেনা! 'দুঃখের গল্প শেয়ার করা' থেকে 'সেই দুঃখের গল্প হয়ে যাওয়া'..

জীবনের কিছু বন্ডিং থাকে এমন। হুট করেই অনেক চেনা জানা বাড়ে, কথা হয়, স্মৃতি জমে! দিনের পর দিন, মাসের পর মাস.. এরপর আবার সব থেমে যায়! মানুষ থাকে না, কিভাবে যেন হারিয়েই যায়! এরপর এক শুন্যতা!.💔

~ আকাশ হোসাইন

24/06/2025

যদি কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে যে সারাজীবন সবচেয়ে বেশী কী করেছো? তাহলে আমি কোন কিছু না ভেবে উত্তরে এইটাই বলবো,

- অপেক্ষা..

কখনো কোনো ভালো সময়ের আর একটু থেকে যাওয়ার, কখনো কোন দুআ কবুল হওয়ার, আর কখনো খুব প্রিয় কারো ফিরে আসার,,❤️

অপেক্ষা...

- Mariam Eva

শুভ জন্মদিন লিওনেল মেসি!.❤️
24/06/2025

শুভ জন্মদিন লিওনেল মেসি!.❤️

23/06/2025

জীবনকে বেদনার সাথে পরিচিত হতে দাও, যেন রক্তিম, সবুজ আর ধূসর চিনতে পারো!🖤

—রুমি

15/02/2025

জীবনে এমন বসন্ত আসার চেয়ে ৪/৫কোটি টাকা আসাটা বেশি গুরুত্বপূর্ণ!.🙂

14/02/2025

'মরীচিকা' বুঝেন? মরুভূমিতে প্রচন্ড রোদ ও উত্তপ্ত বালুর ফলে, পথিকের দৃষ্টিভ্রম হয়। সে দেখে, ঐ তো দূরে জলাশয়! আরেকটু গেলেই পানি। কিন্তু, কাছে গিয়ে দেখে কিছুই নেই। আছে আছে মনে হলেও, বাস্তবে এটার অস্তিত্ব নেই। পুরোটাই একটা ভ্রম!

আমাদের জীবনেও হুট করে এমন কেউ চলে আসে। দূর থেকে মনে হয়, ধরে ফেলবো। এইতো অতি আপন! হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে! তবে কাছে গেলে বোঝা যায়, তাকে আসলে ধরা ছোঁয়া সম্ভব না। পুরোটাই হয়তো নিজের একটা ভ্রম! আমাদের জীবনে তার অস্তিত্ব নেই। তবুও তার অস্তিত্ব খুঁজে বেড়াতে, অনেক সময় ব্যয় করে ফেলি। একটা সময় পর বুঝতে পারি, মানুষটা 'মরীচিকা'র মতোই। যত চেষ্টাই করি না কেন, সবই যে বৃথা। সে নেই, সে ছিলোই না, কিভাবে তাকে ধরি?.🥀

~ আকাশ হোসাইন

14/02/2025

লিস্টের এত এত লোকের মাঝে প্রিয় একজনকে বাছাই করা মুশকিল! তবুও করলাম। তার আইডি লিংক- 🤗

https://facebook.com/profile.php?=7332236

19/01/2025

হাত-পা যে পরিমাণ ঠান্ডা থাকে, এরকম যদি মাথা ঠান্ডা থাকতো, তাহলে জীবনটা কতই না সুন্দর
হতো!.🙂

১৭ বছরের অপেক্ষার পর তারা আবারও একসাথে,,This is real commitment.. this is real love.. Veer zara in real life..🫠
18/01/2025

১৭ বছরের অপেক্ষার পর তারা আবারও একসাথে,,
This is real commitment.. this is real love..
Veer zara in real life..🫠

18/01/2025

আমি এতোদিনে যেটুকু আন্দাজ করলাম, আমার লাইফে আসলে Love Language বলতে কিছু নাই।
আমার কান্নাভেজা চোখ দেখে কারো মন গলেনি, আমি কষ্ট পাবো ভেবে কেউ কোনো কাজে পিছপা হয়নি, এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মুখে আটকে রাখেনি-বরং তীর্যকভাবে আমার দিকে নিক্ষেপ করে গেছে নিঃসংকোচেই। মোট কথা, আমার আদ্র চোখ, রুক্ষ মুখ, মৌনতা, আমার নতি স্বিকার কারো মনে একটু আচড়ও কা/টতে পারেনি। আমার কোনো কর্মকান্ডে কেউ কখনো মায়া খুঁজে পায়নি। তাহলে লাভ ল্যাংগুয়েজটা আর আসলো কোত্থেকে? আমার লাইফে এসব ভারী কথাবার্তা রূপকথার মত অবাস্তব!.😊

~ নিঃসঙ্গী

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Juthy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It’s Juthy:

Share