Mtv Tangail

Mtv Tangail নির্ভীক যাত্রায় অসংকোচ প্রকাশ।

টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার সহ আরো দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা। জোবায়ের মাসুম খানঃউৎপাদিত দই এর মেয়াদ তারি...
17/08/2026

টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার সহ আরো দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা।

জোবায়ের মাসুম খানঃ
উৎপাদিত দই এর মেয়াদ তারিখ পরিবর্তন ও খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার,বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার সহ আরো দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচ আনি বাজারের ও বড় কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে পাঁচ আনি বাজারের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে উৎপাদিত দই এর মেয়াদ তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বড় কালিবাড়ি রোডে শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং আদি ইন্দুতি দই ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বাজার কমিটির কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

13/08/2026

আসসালামু আলাইকুম।
প্রায় ১৫দিন ধরে আমি শয্যাশায়ী।একারনে কোন সংবাদ আপনাদের দেখাতে পারছিনা বলে,আন্তরিকভাবে দুঃখীত।
দ্রুত রোগমুক্তি হতে দোয়া কামনা করছি।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক নিয়োগ।।জোবায়ের মাসুম খানঃবাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্...
07/08/2026

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক
নিয়োগ।।
জোবায়ের মাসুম খানঃ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কবি ও সম্প্রচার সাংবাদিক কাজী জেসিন।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন,২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা,ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমানে তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখছেন।
পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কাব্যচর্চাও করেন।
কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়।তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’ এর একজন ফেলো এবং নিউ মিডিয়া টেকনোলজির ওপর বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন।
১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির জীবন শুরু হয়।তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোৎস্নামত্ত যাত্রা’ (১৯৯৭) এবং ‘তানানুম তানানুম’ (২০১০)।

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দেশের শীর্ষস্থানীয় একাধিক স্যাটেলাইট টেলিভিশনে কাজ করেছেন।
যার মধ্যে রয়েছে,একুশে টিভি,এনটিভি,চ্যানেল ওয়ান,এটিএন বাংলা ও বাংলা ভিশন।

06/08/2026

টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ।।

জোবায়ের মাসুম খানঃ
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায়,দুস্থ,গরীব মেধাবী শিক্ষার্থী,খেলোয়াড় ও চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে,বিভিন্ন শ্রেণি-পেশার ১২৬ জন উপকারভোগীদের মধ্যে মোট ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুদান বিতরণ কর্মসূচিতে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন,চিকিৎসাবঞ্চিত রোগী এবং অসহায়-দুস্থ গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
বিশেষ করে ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন,সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের দায়িত্ব।
শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা অব্যাহত থাকলে অনেক পরিবার উপকৃত হবে এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

অনুদানপ্রাপ্ত কয়েকজন অসহায় ও দুস্থ ব্যক্তি জানান, এই আর্থিক সহায়তা পেয়ে তারা অত্যন্ত খুশি।
দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। জেলা পরিষদের দেওয়া এই অনুদানের টাকা দিয়ে তারা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন বলে স্বস্তি প্রকাশ করেন।
তারা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়ার মাধ্যমে অনুদান কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

টাংগাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হলেন মো:আতিকুজ্জামান তালুকদার।জোবায়ের মাসুম খানঃটাংগাই...
02/08/2026

টাংগাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হলেন মো:আতিকুজ্জামান তালুকদার।

জোবায়ের মাসুম খানঃ
টাংগাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন মো:আতিকুজ্জামান তালুকদার(এসপিও)
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত ইনটারন্যশনাল কনভেনশন হল ঢাকায় বিগত ০১-০৮-২০২৬ ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয় এবং এই সন্মাননা প্রদান করা হয়।
তিনি টাঙ্গাইল সদর উপজেলার কৃতি সন্তান।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন,আমাকে টাংগাইলের শ্রেষ্ঠ ব্যবস্থাপক নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং ব্যাংকের সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
তিনি আরও বলেন,আমার উপর যে বিশ্বাস রেখে কর্মদক্ষতাকে মূল্যায়ন করা হয়েছে,আমি সেই বিশ্বাস রাখতে সর্বস্ব চেষ্টা করে যাবো।
২০২৫–২০২৬ অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, দক্ষ নেতৃত্ব,সুশাসন,সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
তিনি আরও বলেন,অর্জন আমার সুযোগ্য মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অ.ন.ম বজলুল করীম স্যারের দিকনির্দেশনা এবং সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে।
পোড়াবাড়ী শাখার সকল গ্রাহকদের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়েছেন।

01/08/2026

টাঙ্গাইল তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বিসিক সেন্টার উদ্ভোদন।।

31/07/2026

ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাব আয়োজিত রবীন্দ্র ও নজরুল জয়ন্তী-২০২৬ উদযাপন উপলক্ষে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।।

31/07/2026

টাঙ্গাইল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ৭তলা বিশিষ্ট ভবনে ৭২টি ফ্ল্যাট নির্মাণের শুভ উদ্ভোদন এবং স্কুল করার প্রতিশ্রুতি ব্যক্ত করার মুহুর্তে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।।

31/07/2026

পরিচ্ছন্ন টাঙ্গাইল ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজ পর্যায়ক্রমে চলবে।।
প্রতিমন্ত্রী টুকু।।

31/07/2026

টাঙ্গাইলে নিজ হাতে কাজ করে ডিসি লেকের কচুরিপানা অপসারণের উদ্ভোদন করলেন,প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।।

Address

Head Office: Shamsunnahar-Afaj Khan Kutir (Ground Floor) 798/1, Masum Khan Lane, Bscic Road, Thana Para
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Mtv Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share