Adib,s crochet

Adib,s crochet ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য ❤️।
(4)

13/08/2026

যাদের অর্ডার নেয়া আছে তারা টেনশন করবেন না আমি সবার কাজ আস্তে আস্তে কমপ্লিট করে দিবো। তবে খুব বেশি চাপ নিতে পারবো না। খুব আর্জেন্ট হলে টাকা ফেরত নিয়ে নিলে খুশি হবো

11/08/2026

ছবিতে কালার গুলা মোটামুটি আনতে পারি ভিডিওতে একেবারেই আনতে পারিনা

09/08/2026

দুই পাশের রাউন্ড শেপটার মধ্যে প্রতি ঘরে দুইটা করে সিঙ্গেল কুশি দিয়েছি

08/08/2026

ব্যাগ বানানোর সমস্ত এক্সেসরিজ আপনারা এই পেইজে পাবেন 👉 Mukta's crochet home

07/08/2026

জানিনা আপুকে খুঁজে পাবো কিনা। আমি বেশ কয়েকবার উনার সাথে কলে কথা বলেছিলাম এজন্য প্রোফাইল পিকচারটা মনে আছে। এখন ওইটা চেঞ্জ করে ফেললে সর্বনাশ তাহলে আর কোনভাবেই পাওয়া সম্ভব হবে না সকাল ৯ টা থেকে কয়েক হাজার মেসেজ চেক দেয়া শেষ 🥹

06/08/2026

কালার চয়েস তো আপনারা করেন। আমি শুধু ওই অনুযায়ী তৈরি করি।প্রথমে তো আমিও বুঝতে পারি না কেমন হবে পরবর্তীতে ব্যাগগুলো দেখে নিজেই মুগ্ধ হয়ে যাই। আমি হয়তোবা এত সুন্দর করে কালারগুলা সিলেক্ট করতে পারতাম না আমার উপরে দায়িত্ব দিলে।

ধন্যবাদ আমার সকল কাস্টমার আপুদের 🫰

05/08/2026

কিছু কিছু আপু আমাকে না চিনেই একটানা সাপোর্ট করে যাচ্ছে সেই প্রথম থেকে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ।
এত পরিশ্রমের পরে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলা দেখে আমার মন ভালো হয়ে যায় আবার নতুন একটা কাজের অনুপ্রেরণা পাই ।

এই ব্যাগ গুলা যে ভাবেই করি না কেনো ওইভাবেই সুন্দর 😍
05/08/2026

এই ব্যাগ গুলা যে ভাবেই করি না কেনো ওইভাবেই সুন্দর 😍

04/08/2026

আজকে ফুলের কথা বলতে গিয়ে ছোটবেলার একটা ঘটনা মনে পড়লো। আমাদের পাশের বাড়ির চাচীদের বাসায় শিউলি ফুল গাছ ছিলো।আমি প্রতিদিন সকালে সবার আগে উঠে ওই গাছ থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসতাম। আমার সমবয়সী আমার চাচাতো বোন ছিলো একটা।তারও শিউলি ফুল খুব পছন্দ ছিলো। গাছটা ওদের হলেও প্রতিদিন ফুল কুড়িয়ে নিয়ে আসতাম আমি। গাছে থাকা সমস্ত ফুল ঝাঁকি দিয়ে পেরে নিয়ে এসে পড়তাম।ও যখন সকালে ঘুম থেকে উঠে দেখতো ওর জন্য একটাও ফুল নাই ভ্যা ভ্যা করে কান্না করতো😂। আমার আগে কেউ আর ফুল নিতে পারতো না। প্রতিদিন একই কাজ করতাম। ওরে খুব জ্বালাইতাম। ছোটবেলার এই দুষ্টামি গুলো এখন খুব মিস করি 😐

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adib,s crochet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share