29/05/2025
Uno Kalihati Kalihati Thana Tangail
📢 সম্মানিত ইউএনও স্যার এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়ঃ আউলিয়াবাদ-তকেয়া থেকে বিয়াইল পর্যন্ত প্রধান সড়কের জরুরি সংস্কার প্রয়োজন।
আমাদের আউলিয়াবাদের প্রানকেন্দ্র—তকেয়া থেকে বিয়াইল পর্যন্ত প্রধান সড়কটি আজ চরম অবহেলার শিকার। বছরের পর বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে, অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত—বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ জনগণ এই রাস্তা ব্যবহার করে থাকেন।
🔹 আউলিয়াবাদের তকেয়ায় অবস্থিত:
– একটি প্রাথমিক বিদ্যালয়
– একটি উচ্চ বিদ্যালয়
– একটি দাখিল মাদরাসা
– একটি কওমি মাদরাসা
– একটি মহিলা মাদরাসা
এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে আশেপাশের অনেক ছাত্রছাত্রী আসতে চাইলেও, রাস্তাটির ভয়াবহ অবস্থার কারণে তারা আসতে পারে না বা আসতে চায় না। শুধু তাই নয়, আউলিয়াবাদে অবস্থিত আলাউদ্দিন সিদ্দিকী কলেজেও এই রাস্তার করুণ অবস্থার কারণে পারখি, বিয়াইল, কোস্তরীপাড়া, দেওপাড়াসহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা ভর্তি হওয়া ধারুন সুযোগ থাকলেও তারা আগ্রহী নয়।
🚧 সড়কটি বর্তমানে চরমভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ—স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করে থাকেন। কিন্তু এখন এই রাস্তাটি এতটাই খারাপ যে হাঁটাচলাও একপ্রকার বিপজ্জনক হয়ে উঠেছে।
☔️ বর্ষাকালে পানিতে তলিয়ে যায়,
🌫️ আর শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায়—
যা শুধু ভোগান্তিই নয়, স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর।
বছরের পর বছর ধরে আমাদের বাপ-দাদারা এই রাস্তাটির করুণ অবস্থার ভুক্তভোগী, এমনকি আমরা তরুণ প্রজন্ম এই রাস্তার যথপোযুক্ত কোনো সংস্কার বা উন্নতি দেখিনি।
🛑 আমরা এলাকাবাসী একসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি — Uno Kalihati
এখন আপনাদের শুদৃষ্টি ই পারে আমাদের এলাকাবাসীকে এই রাস্তার অভিশাপ থেকে মুক্তি দিতে। উদ্যোগ নিন, আওলিয়াবাদ-তকেয়া থেকে বিয়াইল সড়কটি সংস্কার করুন।
একটি রাস্তা শুধু যাতায়াতের পথ নয়,
এটি শিক্ষার, উন্নয়নের, স্বপ্নের পথ।
এই পথে যেন আর কোনো শিশুর স্বপ্ন থেমে না যায়…