Mizan Family

Mizan Family আমি নতুন আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।
(1)

সরকার বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।অর্থাৎ আপনার এলাকায় বিদ্যুতের যে তার আসে, বাসায় যে মিটা...
13/08/2026

সরকার বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।

অর্থাৎ আপনার এলাকায় বিদ্যুতের যে তার আসে, বাসায় যে মিটার বসে, মাস শেষে যে বিল আসে, এই সব নিয়ন্ত্রণ চলে যাবে প্রাইভেট কোম্পানির হাতে।

চাল-ডাল কিনতে গিয়ে এক দোকানে দাম বেশি রাখলে আপনি পাশের দোকান থেকে ন্যায্য দামে কেনেন। এই ভয়েই দোকানদার ন্যায্য দাম রাখেন। বিদ্যুতের বেলায় কি সে উপায় থাকবে?

থাকবে না। আপনার এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য চারটা কোম্পানি চার সেট খুঁটি আর তার টেনে রাখবে না, যে আপনি দেখেশুনে বেছে নেবেন কে কম দামে ভালো সেবা দেয়, ঝড়বৃষ্টিতে কার লাইন আগে ফেরে। তার থাকবে একটাই। সেই তারের মালিক যে কোম্পানি, বিদ্যুৎ আপনাকে তার কাছ থেকেই নিতে হবে।

এখন চিন্তা করুন, আপনার মহল্লায় যদি একটামাত্র চাল-ডালের দোকানের অনুমতি থাকে, দ্বিতীয় দোকান খোলাই নিষেধ, সেই দোকানদার কি দাম কমাবেন? কমাবেন না।

অনেকে প্রশ্ন করতে পারেন যে, পৃথিবীর কোনো দেশে কি বিদ্যুৎ প্রাইভেট কোম্পানির হাতে নাই? আছে। কিন্তু সেখানে কঠিন নিয়ন্ত্রক সংস্থা থাকে। ব্যবসাগুলো যা ইচ্ছা তাই করতে পারে না। নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করা, এবং তারা সেটা স্বাধীনভাবে করেন।

যেমন ব্রিটেনে ঝড়ে লাইন গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে না ফেরালে তারের কোম্পানি গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। এটা গ্রাহককে চাইতে হয় না, কোম্পানিকে নিজে পাঠাতে হয়। নিয়ন্ত্রক সংস্থা এটা নিশ্চিত করে।

আরেকটা উদাহরণ: প্রেসিডেন্ট ট্রাম্প বছরের পর বছর প্রকাশ্যে দাবি করে গেছেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাক। নিজের বসানো গভর্নরকে গালমন্দ করেছেন, বরখাস্তের হুমকি দিয়েছেন। কাজ হয় নাই।

একটু মনে করার চেষ্টা করুন, আমাদের দেশে কবে, কোনো নিয়ন্ত্রক সংস্থা সরকারের মুখের উপর "না" বলেছে? মনে পড়বে না। বরং উল্টোটা মনে পড়বে।

বিদ্যুৎ সরকারের হাতে থাকলে তবু ব্যর্থতা কোথায় হচ্ছে সেটা আপনি চেনেন। লোডশেডিং হলে, বিল অস্বাভাবিক এলে দায়টা সরকারের থাকে। পাঁচ বছর পরপর ব্যালট বাক্সে শাস্তি পাওয়ার ভয় থাকে ওনাদের।

প্রাইভেট কোম্পানির বেলায় সেই পথও বন্ধ। সে আপনার ভোটে নির্বাচিত না, ভোট দিয়ে তাকে সরানোও যাবে না। বাজারে তার প্রতিদ্বন্দ্বীও নাই যে আপনি পাশের দোকানে চলে যাবেন।

আর এই চুক্তিগুলো হয় বিশ-পঁচিশ বছরের জন্য। একবার সই হয়ে গেলে সরকার বদলালেও চুক্তি বদলায় না।

অর্থাৎ সরকার এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন তার জন্য যুগের পর যুগ ধরে আমাদের ভোগান্তি পোহাতে হবে।

13/08/2026

বি এন পি কে পতন করতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী

13/08/2026
13/08/2026

তারাক রহমানকে ফালায় দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী।

13/08/2026

BNP যে ভাবে করতেছে তাদের পাখা একটু ভাঙতে হবে৷
নাসিরুদ্দিন পাটোয়ারী।

13/08/2026

নিজ কলেজের একটা ক্লাস ছিল বেরাখোলা- #হাসনাত_আব্দুল্লাহ

13/08/2026

সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠক হয়েছিল, নাকি হয়নি? সত্যটা তাহলে কী? ঘটনাটি নিয়ে বিএনপির বক্তব্যের সঙ্গে সরকারি বার্তা ও প্রকাশিত নথির মধ্যে স্পষ্ট অসঙ্গতি দেখা যাচ্ছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে—বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক কক্ষে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু, সালাহউদ্দিন আহমদসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অথচ গয়েশ্বর চন্দ্র রায় বলছেন—“সেখানে কোনো বৈঠক হয়নি”। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তাঁদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, এটি স্থায়ী কমিটির বৈঠক ছিল না। অন্যদিকে বিএনপির চিফ হুইপ বলেছেন, সেখানে বৈঠক নয়, আলোচনা হয়েছে।

এখন প্রশ্ন খুবই সহজ, যদি বৈঠক না-ই হয়ে থাকে, তাহলে স্থায়ী কমিটির এতজন সদস্য সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠক কক্ষে একসঙ্গে কী করছিলেন?

আর যদি সেখানে বসে দলীয় প্রার্থী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে থাকে, তাহলে সেটিকে ‘বৈঠক নয়’ বলে আখ্যা দেওয়ার প্রয়োজনটাই বা কী?

জনগণকে বিভ্রান্ত না করে বিএনপির উচিত পরিষ্কারভাবে বলা, সচিবালয়ে আসলে কী হয়েছিল? বৈঠক, আলোচনা, নাকি সিদ্ধান্ত ঘোষণার অনুষ্ঠান?

ছবি, সরকারি নথি ও বক্তব্য—সব সামনে আছে। এখন সত্য-মিথ্যার বিচার জনগণই করুক।

আর যদি বৈঠক হয়ে থাকে তাহলে বাবু রায়ের অসত্য বলার দরকার কী? আর বৈঠক যদি হয়েই থাকে তাহলে সচিবালয়কে দলীয় অফিস বানানো হচ্ছে কেন?

13/08/2026

হাসনাত আবদুল্লাহ এম পি বাড়ীতে এসে দেখে কারেন্ট নাই।

13/08/2026

হাসনাত আবদুল্লাহ বলে কি?

Address

Village. Failar Ghona, P. O: Gala, P. S : Tangail Sadar, Dist: Tangail
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share