13/04/2025
হারিয়ে যাচ্ছে তালপাতার পাখা
গ্রামবাংলায় এই সেদিনও খোলা আকাশের নিচে তালপাতার পাখা আর হোগলা পাতার মাদুর তৈরির দৃশ্য হরহামেশাই গ্রামে-গঞ্জে দেখা যেত। প্রচন্ড গরমে স্ত্রী তার স্বামীকে তাল পাতার পাখা দিয়ে বাতাস দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হওয়া ছিল চিরচেনা এক দৃশ্য। কিন্তু কালের বিবর্তনে সভ্যতার নতুন দিগন্তে তালপাতার পাখা আজ বিলুপ্তির পথে।
তালপাতা পাখার কদর সবচেয়ে বেশি দেখা যেত বিশ শতকের আগে। গ্রামের হাটবাজারে, নবর্বষের মেলায় প্রতিটি দোকানে তখন থরে থরে সাজানো থাকতো তালপাতার পাখা। অনেকেই তখন হাত পাখা কিনে মেলা থেকে হাটতে হাটতে বাড়ি ফিরতো। তখনো এতোটা আধুনিকতার ছোয়া লাগেনি গ্রামগঞ্জে। ইলেক্ট্রিসিটির আগমন হয়নি সর্বত্র। বাড়িতে মেহমান আসলে আজকের মতো সুইচ টিপে এয়ারকন্ডিশন ছেড়ে দেয়ারও সুযোগ ছিলনা। গ্রামেগঞ্জে তখন তালপাতার পাখাই ছিল শীর্ষে।সত্তরোর্ধ বয়সের এক বৃদ্ধা তার পুরোনো দিনের কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলে প্রতিবেদকে বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন তালপাতার পাখা দিয়ে বাবাকে বাতাস করতাম। বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে তাকেও বাতাস করতে হয়েছে। শ্বশুর-শাশুড়িসহ অন্যদেরও তখন বাতাস দিতাম মাঝে মাঝে। এখন আর আগের মতো বাতাস করার সময় নেই। ফ্যানের সুইচ চাপলেই হয়।’
ইলেক্ট্রনিকের যুগে এসে তালপাতা পাখা বিলুপ্তির পথে হলেও তালপাতার যুগের কথা স্মরণ রাখবে আরো কয়েক প্রজন্ম। বাংলার গ্রাম-গঞ্জের মানুষের কাছে চিরচেনা তালপাতার পাখা। এখন ব্যবহার তুলনামূলক কম হলেও এর ঐতিহ্য হাজার বছরের। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে না পারলেও মানুষের মনে জায়গা করে নিয়েছে এ পাখা। যা বৈদ্যুতিক পাখা কিংবা এয়ারকন্ডিশনে যুগের আগেকার অনেকের ভালোবাসা ও আস্থার নাম।
বাঙালি সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য এই পাখা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এ পাখার একটা বিশেষ ভূমিকা রয়েছে। আজ সেই ঐতিহ্য হারাতে বসেছে। ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বর্তমান প্রজন্ম।
আধুনিকতা সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে না পারলেও মানুষের মনে জায়গা করে নিয়েছে এই পাখা। যা বৈদ্যুতিক পাখা ও এসি যুগের আগেকার অনেকের ভালোবাসা ও আস্থার নাম। যার কারণে ইলেট্রনিকের যুগে এসে তালপাতার পাখা বিলুপ্তির পথে গেলেও এখনও বাংলার গ্রাম-গঞ্জের মানুষের কাছে চিরচেনা এই পাখা তার ঐতিহ্য ধরে রেখেছে।