27/07/2026
জন্ম থেকেই কিডনি সমস্যায় শিশুপুত্র, অপারেশনের জন্য সহযোগিতার আকুতি মায়ের
ঘাটাইল (টাঙ্গাইল): জন্মের পর থেকেই কিডনির জটিল সমস্যায় ভুগছে এক অসহায় শিশুপুত্র। চিকিৎসকদের ভাষ্যমতে, দ্রুত অস্ত্রোপচার না করালে শিশুটির শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। তবে প্রায় দেড় লাখ টাকা অপারেশন ও চিকিৎসা ব্যয়ের ভার বহন করা দরিদ্র মা রিতা আক্তারের পক্ষে সম্ভব হচ্ছে না।
রিতা আক্তার, পিতা আব্দুর রশীদ, গ্রামের বাড়ি বেয়ারা এবং শ্বশুরবাড়ি দড়ী বীরচারী, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। তিনি জানান, তার স্বামী আব্দুর রহীম স্ত্রী-সন্তানের ভরণপোষণ দেন না এবং তাদের কোনো খোঁজখবরও রাখেন না। ফলে ছোট্ট শিশুটির চিকিৎসার পুরো দায়িত্ব এখন একা মায়ের কাঁধে।
মায়ের ভাষ্য অনুযায়ী, শিশুটি যখন ব্যথায় কান্না করে, তখন তার কিডনির পাশের অংশ ফুলে ওঠে। সন্তানের সেই অসহ্য কষ্ট দেখে অসহায় মা নিজেও চোখের পানি ধরে রাখতে পারেন না। প্রতিদিনই তিনি স্বপ্ন দেখেন, সন্তানকে হাসপাতালে ভর্তি করে দ্রুত অপারেশন করাবেন। তিনি চান, অন্য শিশুদের মতো তার সন্তানও সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, হাসুক, খেলুক এবং সুন্দর একটি জীবন পাক।
কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নকে বারবার থামিয়ে দিচ্ছে। চিকিৎসার ব্যয় জোগাড় করতে না পেরে রিতা আক্তার আজ সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন। তার বিশ্বাস, মহান আল্লাহ মানুষের হৃদয়ে দয়া সৃষ্টি করবেন এবং কেউ না কেউ তার অসুস্থ সন্তানের পাশে দাঁড়াবেন।
আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি শিশুর সুস্থ জীবনের নতুন সূচনা। তাই সহযোগিতা করার আগে চাইলে রিতা আক্তারের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে তার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।
যোগাযোগ, বিকাশ ও নগদ একাউন্ট নম্বরঃ ০১৭৮৬-৯৮১৪২৬
মানবিক আবেদন: একটি শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সামান্য সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে তার মুখের হাসি এবং একজন অসহায় মায়ের চোখের অশ্রু মুছে দিতে পারে।
অসুস্থ সন্তানকে সামলাতে গিয়ে অনেক সময় মোবাইলে আসা কল রিসি়ভ করতে পারে না রিতা আক্তার। তাই একবারে কথা বলতে না পারলে কিছু সময় পর আবার চেষ্টা করার অনুরোধ রইলো।