11/07/2026
আমরা কত অভাগা জাতি দেশের ভালো স্হাপনা গুলো রক্ষণাবেক্ষণ করতে পারিনা বরং তার চারিদিকে বাজার বানিয়ে ফেলি।
এর মূল কারণ এসব রক্ষণাবেক্ষণের সংশ্লিষ্ট বিভাগ গুলো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত । যার কারণে এগুলো সম্পূর্ণভাবে নির্মুল করা কখনোই সম্ভব হয় না। তাদের সাথে সহযোগি হিসেবে কাজ করে দেশের কিছু অসাধু রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন। সেই সাথে আইনের শিথিলতা।
আর এ সব কারণেই থামানো যাচ্ছে না।
সারা দেশের গলা চেপে ধরা অটোরিকশা এবং মেট্রোরেল সহ বিভিন্ন স্থাপনার আশেপাশে হকারদের উগ্র দৌরাত্ম।
কতটুকু হিংস্রতা ও বর্বরতা থাকলে বলতে পারে সরকার উৎখাতের কথা।
আমার অত্যন্ত কষ্ট ও আশ্চর্য লাগে এই সমস্ত বক্তব্যের পরেও সরকার এদের কঠোর হাতে দমন করছে না কেন।
তাহলে কি ধরে নেয়া যায় এ সমস্ত বর্বর দের কাছে সরকার জিম্মি। কিছুদিন পর পর সরকার লোক দেখানো উচ্ছেদ অভিযান চালায় কিন্তু পরবর্তীতে সেগুলো আবার ফিরে আসে। এভাবে তো একটি সভ্যদেশ চলতে পারে না। এর একটি সঠিক ও কঠোর সিদ্ধান্ত নিতেই হবে।
রাষ্ট্রের যেকোনো মঙ্গলময় কাজে সরকারের বিচলিত হবার কোন কারণ নেই দেশের সাধারণ জনগণ তাদের পাশে আছে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে।