BD Stock Trading

BD Stock Trading Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Stock Trading, Digital creator, Tangail.

মমিনুর রহমান - 01634-349232, বাংলাদেশের শেয়ার বাজার এর তথ্য সহ বিশ্লেষণ, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এবং সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আমাদের লক্ষ্য নতুন ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করা।

দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের...
06/08/2026

দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৭ ব্যাংকের। একই সময়ে ইপিএস কমেছে ৫ ব্যাংকের। এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে ধারাবাহিক লোকসানে ৫টি, মুনাফা থেকে লোকসানে ৩টি এবং লোকসান থেকে মুনাফায় ফিরেছে একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

ব্র্র্যাক ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৯ পয়সা।

সিটি ব্যাংক অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১৯ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।

ঢাকা ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৯ পয়সা।

ডাচ-বাংলা ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৭ পয়সা।Stocks & Bonds

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪ পয়সা।

ইস্টার্ন ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২০ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।

যমুনা ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৩১ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

এনসিসি ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৬ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা।

এনআরবিসি ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮ পয়সা।

ওয়ান ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২৪ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৫ পয়সা।Stocks & Bonds

প্রাইম ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬২ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ২৯ পয়সা।

পূবালী ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৫১ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৭০ পয়সা।

এসবিএসি ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৪ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৪৭ পয়সা।

সাউথইস্ট ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১২ পয়সা।

উত্তরা ব্যাংক :

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।Stocks & Bonds

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।

বাজার সংশ্লিষ্টদের মতে, মুনাফায় বাড়ায় এসব ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়বে, যার প্রভাব পরবে সার্বিক বাজার চিত্রে। ব্যাংকগুলো যখন ঘুরে দাঁড়ায় তখনই সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পরে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। এ ধারা আগামীতে অব্যাহত হলে বছর শেষে বিনিয়োগকারীরাও ভাল ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে।

লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্ব...
06/08/2026

লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৭টি এবং কমেছে ৫ ব্যাংকের। এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে ধারাবাহিক লোকসানে ৫টি, এবং মুনাফা থেকে লোকসানে ৩টি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ২৯ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

বাংলাদেশের পুঁজিবাজার বহুদিন ধরেই এমন একজন নেতৃত্বের অপেক্ষায় ছিল, যিনি শুধু নীতিনির্ধারক নন, বরং কর্পোরেট বিশ্বের ভেতরে...
04/06/2026

বাংলাদেশের পুঁজিবাজার বহুদিন ধরেই এমন একজন নেতৃত্বের অপেক্ষায় ছিল, যিনি শুধু নীতিনির্ধারক নন, বরং কর্পোরেট বিশ্বের ভেতরের বাস্তবতা, শেয়ারহোল্ডারদের প্রত্যাশা এবং তালিকাভুক্ত কোম্পানির গভর্ন্যান্স—সবকিছু খুব কাছ থেকে দেখেছেন।

লাফার্জহোলসিম, ক্রাউন সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, জিএসকে, বার্জার, ম্যারিকো এবং আইডিএলসির মতো প্রতিষ্ঠানে তাঁর দীর্ঘ কর্মজীবন একটি বিষয় স্পষ্ট করে—তিনি জানেন কীভাবে টেকসই ব্যবসা গড়ে ওঠে, কীভাবে শেয়ারহোল্ডার ভ্যালু তৈরি হয় এবং কীভাবে একটি কোম্পানি বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে।

বাংলাদেশের পুঁজিবাজারে দ্রুত লাভের গল্পের অভাব নেই। কিন্তু দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টি করে সবসময়ই শক্তিশালী ব্যবসা, সুশাসন এবং ফান্ডামেন্টাল।

সেই কারণেই অনেক বিনিয়োগকারী আশাবাদী—জনাব মাসুদ খানের অভিজ্ঞতা হয়তো বাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ফান্ডামেন্টাল-ভিত্তিক বিনিয়োগ সংস্কৃতির দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।

নতুন দায়িত্বের জন্য শুভকামনা।

04/06/2026
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টি ব্যাংক জেড গ্রুপে চলে গেল। No dividend দেয়া সব গুলো ব্যাংক এখন জেড গ্রু...
02/05/2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টি ব্যাংক জেড গ্রুপে চলে গেল। No dividend দেয়া সব গুলো ব্যাংক এখন জেড গ্রুপে। নিচের চার্টে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের ২০২৫ সালের ডিভিডেন্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য...
28/04/2026

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, লেনদেনে স্বাভাবিক গতি অব্যাহত : গতকালের স্বাভাবিক দর সংশোধনের পর আজ (২৮ এপ্রিল) শেয়ারবাজার...
28/04/2026

দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, লেনদেনে স্বাভাবিক গতি অব্যাহত :

গতকালের স্বাভাবিক দর সংশোধনের পর আজ (২৮ এপ্রিল) শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও টাকার অংকে লেনদেন বৃদ্ধি পেলেও অপর দুই সূচক এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।স্টক ব্রোকারেজ সার্ভিস

বাজার সংশ্লিষ্টদের মতে, সূচকের এ ধরনের স্বাভাবিক ওঠানামা স্থিতিশীল বাজারেরই ইঙ্গিত দেয়। বর্তমানে সূচক ও লেনদেন স্বাভাবিক গতিতে ওঠানামা করছে। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে কিছুটা শঙ্কা কাজ করছে, যার ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে বড় ধরনের বাজার ধসের কোনো আশঙ্কা নেই বলেও তারা মনে করেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৪.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩১ পয়েন্ট কমে ২ হাজার ১৬.৪২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯০টির শেয়ারদর বেড়েছে, ২৫১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের ৯৫৬ কোটি ১ লাখ টাকার তুলনায় প্রায় ৭০ কোটি ৭২ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২২ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, ১৪টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ৩৫.৭৭ পয়েন্ট কমেছিল।

২৮ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ...
28/04/2026

২৮ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২০.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।শেয়ার বাজার বিশ্লেষণ

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এর শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৪২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংক ৯.২৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৮.৯৭ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.৬৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.৯২ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৬.৯০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক ৬.৭০ শতাংশ এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ৬.৬৭ শতাংশ বেড়েছে।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Stock Trading posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share