SS News Network

SS News Network সত্যের পথে, জনগণের পাশে

   ইসলামাবাদ আদালত হামলা (১১ নভেম্বর ২০২৫)পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন...
11/05/2026





ইসলামাবাদ আদালত হামলা (১১ নভেম্বর ২০২৫)
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১২:৩৯ মিনিটে একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ ঘটে, যা পুলিশের গাড়ির কাছে ঘটে। এর দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান (টিটিপি)।

    সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে; মূলত স্বল্পবয়স্ক শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভ...
10/05/2026






সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে; মূলত স্বল্পবয়স্ক শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে।

   রাজশাহী ও আশেপাশের কয়েকটি এলাকায় রোববার (১০ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে NESCO জানিয়েছে; ল...
10/05/2026




রাজশাহী ও আশেপাশের কয়েকটি এলাকায় রোববার (১০ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে NESCO জানিয়েছে; লাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিভিন্ন স্থানীয় এলাকায় আগামী দিনগুলোতে আরও লোডশেডিং থাকতে পারে বলে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদে...
10/05/2026

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। রোববার (১০ মে) ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ১০ থেকে ১২ সদস্যের সংঘবদ্ধ চোর চক্র একটি পিকআপ নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন সকাল ৮টার দিকে মারা যান।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Address

Dhaka
Tejgaon
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS News Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share