Teknaf Focus News

Teknaf Focus News "Teknaf এর সমস্ত local news, আর জরুরি খবর এক জায়গায়।
আপডেট পেতে আমাদের পেজ Follow করুন।"

কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় চার পাচারকারীকে আটক করা...
18/11/2025

কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় চার পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিনগত গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ দল সাবরাং পানছড়ি পাড়া এলাকায় অভিযান চালায়।

আটকরা হলেন- টেকনাফ সাবরাং এর আসমা আক্তার(১৯), শাবনুর(২০), জহুরা বেগম(৪৩) ও সাহারা খাতুন(৬২)।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি পাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি রাখা নারী-শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় চারজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। তাদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। দ্রুত ও কার্যকরী অভিযানের মাধ্যমে মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য বানচালের পাশাপাশি ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।

তিনি জানান, অভিযানে উদ্ধার ভুক্তভোগীদের বয়ান ও আটক আসামিদের জিজ্ঞাসাবাদসহ নিজস্ব গোয়েন্দাদের তদন্তের মাধ্যমে মানবপাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় বিজিবি। বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

অত্র ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।সো...
18/11/2025

অত্র ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১ টার দিকে ওসি জিয়াউল হক ঢাকাপোস্ট’কে বলেন, ‘ঘটনার পরপরই আমরা মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম নুরশেদকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) হয়।

মামলার পর এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে পাঁচ দিন পর কক্সবাজার সদর এলাকা থেকে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত কিশোর নুরশেদ কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়া পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র।

ওসি জিয়াউল হক আরও বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, অপহরণের রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি এঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বিশেষ অভিযানে সশস্ত্র ডাকাত, সাজাপ্রাপ্ত পলাতক আ...
18/11/2025

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বিশেষ অভিযানে সশস্ত্র ডাকাত, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও জুয়াড়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক (অ.ডিআইজি) কাউছার সিকদার বলেন, “ক্যাম্প এলাকায় অপরাধ দমনে আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত আছে। সমন্বিত এই অভিযানে অস্ত্রধারী ডাকাত, সাজাপ্রাপ্ত পলাতক ও জুয়াড়ীদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান আরও জোরদার করা হবে।”

১৬ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় থাকা তিন জন ডাকাত—মোহাম্মদ হাসান (২৫), নূর কালাম (২৬) ও আব্দুর রাজ্জাক (২৮)—কে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ হাসানের কোমর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১০–১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ ছাড়া অভিযানের সময় টেকনাফ মডেল থানার মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইলিয়াস (৩২)-কে তার শেড থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে চট্টগ্রাম বাকলিয়া থানার মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রেজাউল করিম (৩১)-কে গ্রেপ্তার করা হয়।

একই ক্যাম্পে প্রকাশ্যে জুয়া খেলার সময় মো. রফিক (২৫)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় তিন মাসের কারাদণ্ড।

এছাড়াও লেদা ক্যাম্পে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করা হয়। তারা হলো- আব্দুল্লাহ ফাহাত (২৪), মো. সাবের (২৫), হামিদ হোসেন (৪৭), হামিদ হোসেন (৪২), মো. তাহের (২৩) ও আব্দুর রহমান (২৬)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ১৬ এপিবিএন
জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে এবং তা ন্যায়বিচার প্রতিষ্ঠা...
18/11/2025

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে এবং তা ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক অনন্য নজির বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৭ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সংগঠনটি বলে, জুলাই অভ্যুত্থান-উত্তর নতুন বাংলাদেশে এ ঐতিহাসিক রায়ের মাধ্যমে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের দীর্ঘদিনের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক অনন্য নজির।

বার্তায় বলা হয়, ‘জুলাই ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী শক্তি ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ পালিত রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে পরিচালিত যে নৃশংস গণহত্যা সংঘটিত হয়েছিল, তার মূল মাস্টারমাইন্ড ছিল এই খুনি হাসিনা। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এই ঐতিহাসিক রায় ছাত্র-জনতার দীর্ঘদিনের প্রত্যাশিত ন্যায়বিচারের প্রতিফলন। অবশ্যই এটাও মনে রাখতে হবে, এ রায় কেবল ন্যায়বিচারের প্রতিষ্ঠাই নয়, বরং আগামী দিনের জন্য নজিরও বটে। অর্থাৎ জুলাই-উত্তর আগামীর বাংলাদেশে কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তার আগাম বার্তা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায়, কেবল শেখ হাসিনার বিচারই নয়, বিগত ফ্যাসিবাদী আমলে যারা নানাভাবে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন এবং গত দেড় দশকে বিরোধী মত দমনে গুম, খুন ও হামলা-মামলায় জড়িত ছিলেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা, দায় ও অপরাধকেও বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

কক্সবাজারের টেকনাফে ডাকাত ও অপহরণ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। রাত জেগে পাহারা দিচ্ছেন যুবকরা। ডাকাতের ভয়ে নিজ ব...
17/11/2025

কক্সবাজারের টেকনাফে ডাকাত ও অপহরণ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। রাত জেগে পাহারা দিচ্ছেন যুবকরা। ডাকাতের ভয়ে নিজ বাড়ি-ঘর ছেড়ে নারী, শিশু ও বয়স্ক লোকজন রাতে মসজিদ কিংবা নিরাপদ আশ্রয়ে থাকছেন।

জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। এই সুযোগে পাহাড়ি ডাকাত ও অপহরণকারীরা দিন-রাত যে কোনো সময় লোকজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখছে। রাত হলে বাড়ি ঘরে হামলার চেষ্টা, গুলি ছোড়া ও ডাকাতির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রে মূল্যবান কোনো জিনিস না পেলে বাসার লোকজনকেই অপহরণ করে নেওয়া হচ্ছে।

এর আগে এই পাহাড়ি অপহরণকারী ও ডাকাত চক্রের হাতে বাহারছড়া ইউনিয়নের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক এমনকি শিশু পর্যন্ত অপহরণের শিকার হয়েছে। ফলে নিজেদের পরিবার পরিজনের নিরাপত্তায় স্থানীয়রা রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। অনেক নারী, শিশু ও বয়স্ক মানুষ মসজিদসহ আশ্রয়যোগ্য নিরাপদ স্থানে অবস্থান করছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বাহারছড়ার শীলখালী ও চৌকিদারপাড়া এলাকায় ডাকাত ও অপহরণচক্র রাতে পাহাড় থেকে নেমে এসে লোকজনকে অপহরণ ও ডাকাতির চেষ্টা করছে। এতে স্থানীয়দের মধ্যে ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি স্বেচ্ছাশ্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্য...
17/11/2025

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। ট্রাইব্যুনালে মামলার রায় পড়া চলছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়।

আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হচ্ছে এখন। বেলা সোয়া একটার দিকে গণ–অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হচ্ছে। কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপ শোনানো হয়।

গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

আত্মস্বীকৃত ‘ইয়াবা গডফাদার’কে চেয়ারম্যান প্রার্থী দেখানো সামাজিক দায়িত্ববোধ হারিয়েছে কিছু মিডিয়াআত্মস্বীকৃত ‘ইয়াবা গডফাদ...
17/11/2025

আত্মস্বীকৃত ‘ইয়াবা গডফাদার’কে চেয়ারম্যান প্রার্থী দেখানো সামাজিক দায়িত্ববোধ হারিয়েছে কিছু মিডিয়া

আত্মস্বীকৃত ‘ইয়াবা গডফাদার’, যিনি পাহাড়ি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখছেন, এখনও কিছু পেজের প্রচেষ্টায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে।
এই ধরনের প্রচারণা আমাদের বিবেক এবং সামাজিক দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করছে।
সত্যকে উপেক্ষা করে অপরাধীদের স্বাভাবিক মানুষ হিসেবে উপস্থাপন করা লজ্জাজনক।
ক্ষোভ প্রকাশ করছেন,কালের কণ্ঠ মাল্টিমিডিয়া, টেকনাফ প্রতিনিধি।
আপনার মতামত কি?

টেকনাফ উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা ও হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় ব্যক্তিত্ব খোরশেদ আলম। তার...
17/11/2025

টেকনাফ উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা ও হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় ব্যক্তিত্ব খোরশেদ আলম। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাধারে পৌর প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন এবং একজন সংসদ সদস্যের মতো বহুবিধ ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবকে অত্যন্ত দক্ষতার সাথে ভারসাম্য রেখে চললেও, জনগণের জন্য কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না।

ইউএনও নিজেই ঘোষণা করেছিলেন যে, টেকনাফ পাইলট মাঠ এমনভাবে সংস্কার করা হবে যাতে সেখানে রাতের বেলাতেও খেলাধুলা করা যায়। এই কাজের সূচনা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু অক্টোবর মাস শেষ হয়ে গেলেও, কাজের অগ্রগতি কার্যত শূন্য।
খোরশেদ আলমের ক্ষোভ: "সেপ্টেম্বরে কাজ শুরু করার কথা বলে এখন অক্টোবরও চলে গেছে। তাও নাকি নামমাত্র হাল্প বাউন্ডারির বাজেট হয়েছে। হাল্প বাউন্ডারির উপরে গ্রিল, মাটি দ্বারা গ্রাউন্ড সংস্কার করলে আর কয় টাকা খরচ হতো! বড় করে TEKNAF লিখা হবে বলে শুধু শোনা যায়, কাজের কাজ হয় না।
খোরশেদ আলমের দাবি, যখনই এসব নিয়ে তিনি বা অন্য কেউ কথা বলেন বা ভিডিও তৈরি করেন, তখনই কিছু লোক এর বাস্তবায়নের জন্য এগিয়ে আসার ভান করে। এমনকি তিনি নিজে ফান্ড কালেকশন করে কাজ করার প্রস্তাব দিলেও তাতে বাধা দেওয়া হয়। এরপর কেবল 'বাজেট হয়েছে' এই খবর শোনা যায়, কিন্তু বাস্তবায়ন আর হয় না।

র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা যখন এলোপাতাড়ি গুলি চালিয়েছে, তখন এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। গুলি ...
16/11/2025

র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা যখন এলোপাতাড়ি গুলি চালিয়েছে, তখন এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। গুলি লাগার ফলে গৃহবধূর আহত হওয়ার খবরটি আরও হৃদয়বিদারক। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিরীহ নাগরিকেরা এমন ধরনের ঘটনার শিকার হয়ে পড়ছে, যা সমাজে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করে।

এই ধরনের ঘটনা সাধারণত আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এবং তাদের কাজের মধ্যে সন্ত্রাসীদের আটক করার পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত থাকে। আশা করা যায়, র‍্যাব বা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী শীঘ্রই অভিযানে সফল হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।

শনিবার টেকনাফ ব্যাটালিয়ন(২) এর এক বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি কর্তৃক বিশেষ টিম গোপন সংবাদের ভৃত্তিতে বিশেষ অভিযান...
16/11/2025

শনিবার টেকনাফ ব্যাটালিয়ন(২) এর এক বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি কর্তৃক বিশেষ টিম গোপন সংবাদের ভৃত্তিতে বিশেষ অভিযান চলমান রেখে ব্যর্থহননি ৬
৫টি ট্যাবদিয়ে মোড়ানো মাদনক উৎপাদনের আই/স ও একটি অসচোল পুরাতন অস্ত্র উদ্ধার কতে সক্ষম হয়।



Address

Teknaf
4760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf Focus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share