Ajker Teknaf

Ajker Teknaf সত্য ও ন্যায়ের পক্ষে...

28/04/2026

দেশের ৮ বিভাগেই চারদিন ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, নিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে।এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষম...
28/04/2026

রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, নিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে।
এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ ঘটছে বাংলাদেশের।
সুত্র : প্রথম আলো

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায়  নিহত- ১, আহত ২​টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছ...
28/04/2026

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ১, আহত ২
​টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোক্তার আহমদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারী কিশোরসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেরিন ড্রাইভের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে আরোহী মোক্তার আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মোক্তার উত্তর শিলখালী এলাকার জাফর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা অপর আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও এই ঘটনায় ১৩ বছর বয়সী পথচারী রকিব উল্লাহ গুরুতর আহত হয়। সে রাজার ছড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের পরনে সাদা পায়জামা ও সবুজ পাঞ্জাবি ছিল বলে জানা গেছে।
নিহতের ভাই রেজাউল করিম মোটরসাইকেল দূুর্ঘটনায় তার ভাই মোক্তার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, তার তিন সন্তান রয়েছে।
​টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহতচকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে সড়ক দুর্ঘটনায় ওষুধ কো...
28/04/2026

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন।
তার নাম মিজানুর রহমান (৩৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টর দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ঔষধ কোম্পানির এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

27/04/2026

রামু পানেরছড়া আর্দশ গ্রামে মাইক্রো-সিএনজি দূ/ঘ/র্ট/না য় হ্নীলার সিএনজি চালক দিল মোহাম্মদ নি/হ/ত।

টেকনাফে নৌবাহিনীর বিশাল অভিযান: জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দটেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজার...
27/04/2026

টেকনাফে নৌবাহিনীর বিশাল অভিযান:
জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর দুটি সুসংগঠিত আভিযানিক দল চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভুট্টু সাইফুল’-এর সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে উক্ত বাড়ি থেকে ২টি G3 রাইফেল, ১টি MA 1 রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করে নৌবাহিনী।
​বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকা থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে নৌবাহিনীর এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

27/04/2026

টেকনাফে যুবদল নেতা রাসেলকে নির্দোষ দাবি করে পরিবার ও স্থানীয়দের মানববন্ধন |

প্রধান উপদেষ্টার সাথে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের
15/01/2026

প্রধান উপদেষ্টার সাথে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

Address

Teknaf
4760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Teknaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Teknaf:

Share